ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

৭০ হাজার টাকার বিরোধেই শেষ ৬ মাসের সংসার

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম
এসআরবির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক। ছবি: সংগৃহীত

মাত্র ছয় মাসের সংসার। নতুন জীবনের স্বপ্ন নিয়ে বনানী থেকে শাহ আলীর চিলড্রেন পার্কসংলগ্ন টিনশেডের ছোট্ট ঘরে উঠেছিলেন হাজেরা বেগম। তিন সপ্তাহের ব্যবধানেই সেই ঘর হয়ে উঠল তার মৃত্যুর শেষ ঠিকানা। গ্রামের জমি বন্ধক রেখে পাওয়া ৭০ হাজার টাকা নিয়ে শুরু হয় স্বামীর সঙ্গে বিরোধ। সেই বিরোধ গড়ায় ঝগড়া, হাতাহাতি, শেষ পর্যন্ত গলায় চাকুর আঘাতে মৃত্যুতে। ঘটনার পর পালিয়ে যাওয়া স্বামী মনিরুল ইসলাম ওরফে মিনারকে তিন দিনের মাথায় কারওয়ান বাজার থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে এসআরবি-৪।

তিনি জানিয়েছেন, নিহত নারীর প্রথম স্বামী প্রায় ১৪ বছর আগে মারা যান। প্রায় ছয় মাস আগে মনিরুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন তারা বনানী এলাকায় বসবাস করেন। চলতি মাসের শুরুতে শাহ আলীর চিলড্রেন পার্কের পানির পাম্পসংলগ্ন একটি টিনশেড বাসায় ভাড়ায় ওঠেন। এর মধ্যে গ্রামের বাড়িতে জমি বন্ধক রেখে ৭০ হাজার টাকা পান নারী। টাকা নিজের করে নেওয়ার জন্য স্ত্রীকে চাপ দিতে থাকেন স্বামী মনিরুল। টাকা দিতে রাজি না হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। একপর্যায়ে নারীর ওপর নির্যাতন চালানোর অভিযোগও উঠেছে মনিরুলের বিরুদ্ধে।

এসআরবি জানায়, গত ১৪ সেপ্টেম্বর রাতে আবারও স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে নারী মনিরুলের অণ্ডকোষ চেপে ধরেন। তখন হাতের কাছে থাকা চাকু দিয়ে স্ত্রীর গলায় আঘাত করেন মনিরুল। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয় বলে জানিয়েছে এসআরবি। এরপর মরদেহ রেখে পালিয়ে যান তিনি। ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি আলোচনায় আসে।

এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শাহ আলী থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে যায় এসআরবি-৪-এর একটি দল। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে শুরু হয় ছায়া তদন্ত। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মনিরুলের অবস্থান শনাক্ত করা হয়। পরে বৃহস্পতিবার কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে মনিরুলকে গ্রেপ্তার করে এসআরবি-৪-এর একটি দল।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণীর সন্তান বিক্রি করে দিল ধর্ষকের পরিবার
কুমিল্লার চৌদ্দগ্রামে ধর্ষণের শিকার হয়ে এক তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পুত্রসন্তান প্রসব করার পরপরই ধর্ষকের পরিবার নবজাতককে ৫০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সালিশে অভিযুক্ত ধর্ষক জাহিদুল ইসলাম ওরফে আবিরকে (২৬) ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণীর সন্তান বিক্রি করে দিল ধর্ষকের পরিবার
ইশরাকের অস্ত্রকাণ্ডের জায়গায় আবারও অভিযান / আটক মাদক কারবারিদের ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা
সদ্য পদত্যাগ করা প্রতিমন্ত্রী ইশরাক রাজধানীর যে স্থানে মাদকবিরোধী অভিযানে গিয়েছিলেন, আজও ঠিক সেই স্থানেই অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও এসআরবির যৌথ দল। 
আটক মাদক কারবারিদের ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
ভাড়ায় ডাকাতি করতে বিমানে দেশে, কাজ শেষে ফেরেন ইউরোপে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে একাধিক মাফিয়া ডাকাত চক্র। চক্রগুলো আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে টার্গেট করা ব্যক্তিকে প্রকাশ্যে গাড়ি থেকে নামিয়ে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যাচ্ছে।
ভাড়ায় ডাকাতি করতে বিমানে দেশে, কাজ শেষে ফেরেন ইউরোপে
সতর্কীকরণ: প্রবাসীদের নিয়ে প্রধানমন্ত্রীর নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া
সম্প্রতি, ‘রেমিটেন্স না পাঠালে দেশে আসার সুযোগ নেই প্রবাসীদের: প্রধানমন্ত্রী’ শিরোনামে আরটিভির একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে যা সম্পূর্ণ ভুয়া। 
সতর্কীকরণ: প্রবাসীদের নিয়ে প্রধানমন্ত্রীর নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া
আরও পড়ুন
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১১৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, প্রস্তুত এসআরবি
আটক মাদক কারবারিদের ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা
কুড়িগ্রামের ৫৬৬ মন্দির-মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে নজরদারি বাড়ানো হয়েছে: এসআরবি-১৩
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭, যেভাবে ছড়ায় প্রশ্নপত্র