ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণীর সন্তান বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পিএম
প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে ধর্ষণের শিকার হয়ে এক তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পুত্রসন্তান প্রসব করার পরপরই ধর্ষকের পরিবার নবজাতককে ৫০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সালিশে অভিযুক্ত ধর্ষক জাহিদুল ইসলাম ওরফে আবিরকে (২৬) ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিষয়টি জানাজানি হলে এ নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ওই তরুণী পুত্রসন্তান প্রসব করেন।

অভিযুক্ত জাহিদুল ইসলাম ওরফে আবির চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের বাসিন্দা।

জানা গেছে, কালকোট গ্রামে ভুক্তভোগী তরুণীর বৃদ্ধা নানির চিকিৎসার জন্য তার মাকে দীর্ঘদিন ঢাকার হাসপাতালে অবস্থান করতে হয়েছিল। এই সুযোগে বাড়িতে একা থাকা তরুণীকে জাহিদুল ইসলাম একাধিকবার ধর্ষণ করেন। ভয়ে প্রথমদিকে বিষয়টি কাউকে জানাননি ওই তরুণী। পরবর্তীতে শারীরিক অবস্থার পরিবর্তন ও বিভিন্ন জটিলতা দেখা দিলে তার মা বিষয়টি বুঝতে পারেন। মেয়ের কাছ থেকে বিস্তারিত শোনার পর তিনি অভিযুক্তের পরিবারকে বিষয়টি জানান। তবে অভিযুক্তের পরিবার প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং উলটো ভুক্তভোগীকে নিয়ে নানা অপবাদ ছড়ায়।

ভুক্তভোগী পরিবার জানায়, তরুণীর বাবা প্রায় ১২ বছর আগে মারা গেছেন। মা ও চার ভাই-বোন নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন তারা। পরিবারে কোনো পুরুষ অভিভাবক না থাকায় স্থানীয় প্রভাবশালী চক্রের নানা চাপের মুখে পড়তে হয়েছে তাদের। অভিযুক্ত যুবক ঘটনা স্বীকার করলেও তরুণীকে বিয়ের প্রস্তাব নাকচ করে দেন। এরপর অসহায় ভুক্তভোগী পরিবার প্রভাবশালীদের দ্বারে দ্বারে ঘুরেছেন। তাতেও কোনো কাজ হয়নি।

স্থানীয়রা জানান, শুক্রবার অন্তঃসত্ত্বা তরুণীর প্রসবব্যথা উঠলে তাকে চৌদ্দগ্রাম বাজার এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিনি একটি পুত্রসন্তান জন্ম দেন। সন্তান জন্মের পরপরই প্রভাবশালী ধর্ষকের পরিবার নবজাতককে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেয়। এ সময় প্রসবসংক্রান্ত যাবতীয় ব্যয়ভার অভিযুক্ত যুবকের পরিবার বহন করে।

তবে নবজাতককে ঠিক কার কাছে দেওয়া হয়েছে, শিশুটি বর্তমানে কোথায় আছে কিংবা এ বিষয়ে কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কিনা—তা জানাতে পারেনি কেউ।

এদিকে সামাজিক স্বীকৃতি ও ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা এবং অসহায়ত্বের কারণে পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়েছে।

ভুক্তভোগীর বোন বলেন, আমার মা নানুর চিকিৎসার জন্য ঢাকায় থাকার সময় বোনের সঙ্গে এ ঘটনা ঘটে। পরে আমাদের ওপর নানা চাপ ও হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার রাতে আমার বোন একটি ছেলেসন্তান জন্ম দেয়, কিন্তু আমাদের অসহায় অবস্থার সুযোগ নিয়ে নবজাতককে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়। এ ছাড়া বোনের ওপর নির্যাতনের বিচার হিসেবে সালিশে ৩ লাখ টাকা দেওয়ার কথা বলা হলেও আমরা সেই টাকা পাব কিনা, তা নিয়ে শঙ্কিত।

এ বিষয়ে সালিশদার হাজী মোস্তফা বলেন, স্থানীয়রা বসে বিষয়টি সুরাহা করেছেন। নবজাতক বিক্রি সম্পর্কে আমি জানি না।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইশরাকের অস্ত্রকাণ্ডের জায়গায় আবারও অভিযান / আটক মাদক কারবারিদের ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা
সদ্য পদত্যাগ করা প্রতিমন্ত্রী ইশরাক রাজধানীর যে স্থানে মাদকবিরোধী অভিযানে গিয়েছিলেন, আজও ঠিক সেই স্থানেই অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও এসআরবির যৌথ দল। 
আটক মাদক কারবারিদের ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
ভাড়ায় ডাকাতি করতে বিমানে দেশে, কাজ শেষে ফেরেন ইউরোপে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে একাধিক মাফিয়া ডাকাত চক্র। চক্রগুলো আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে টার্গেট করা ব্যক্তিকে প্রকাশ্যে গাড়ি থেকে নামিয়ে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যাচ্ছে।
ভাড়ায় ডাকাতি করতে বিমানে দেশে, কাজ শেষে ফেরেন ইউরোপে
সতর্কীকরণ: প্রবাসীদের নিয়ে প্রধানমন্ত্রীর নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া
সম্প্রতি, ‘রেমিটেন্স না পাঠালে দেশে আসার সুযোগ নেই প্রবাসীদের: প্রধানমন্ত্রী’ শিরোনামে আরটিভির একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে যা সম্পূর্ণ ভুয়া। 
সতর্কীকরণ: প্রবাসীদের নিয়ে প্রধানমন্ত্রীর নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া
সিনেমার গল্পকেও হার মানাবে ‘পিচ্চি রাজা’ কাণ্ড
এ যেন কোনো সিনেমার দৃশ্য। প্রিজনভ্যান থেকে দুর্ধর্ষ এক আসামিকে নামিয়ে কিছুদূর হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো ব্যস্ত সড়কে অপেক্ষমাণ একটি প্রাইভেটকারের কাছে। এরপর পুলিশের এক কর্মকর্তা নিজেই সেই আসামিকে তুলে দিলেন গাড়িতে। তবে এটি কোনো সিনেমার গল্প নয়—ঘটনাটি ঘটেছে রাজধানীর বংশালে।
সিনেমার গল্পকেও হার মানাবে ‘পিচ্চি রাজা’ কাণ্ড
আরও পড়ুন
ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, নবজাতককে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ
১০ বছরের শিশুকে ধর্ষণ, মায়ের মামলা
৬০ হাজার কোটি টাকায় হচ্ছে কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ
চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণ, চালকসহ তিনজনের যাবজ্জীবন