ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সতর্কীকরণ: প্রবাসীদের নিয়ে প্রধানমন্ত্রীর নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

সম্প্রতি ‘রেমিটেন্স না পাঠালে দেশে আসার সুযোগ নেই প্রবাসীদের: প্রধানমন্ত্রী’ শিরোনামে আরটিভির একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে যা সম্পূর্ণ ভুয়া।

প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে এমন কোনো ফটোকার্ড আরটিভির সামাজিক মাধ্যমে প্রচারিত হয়নি। কোনো অসাধু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে আরটিভির নাম ভাঙিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহযোগিতায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করেছেন।

অনুসন্ধানে জানা গেছে :

প্রচারিত ফটোকার্ডটিতে আরটিভির লোগো রয়েছে এবং প্রকাশের তারিখ হিসেবে ‘০৫ অক্টোবর ২০২৬’ উল্লেখ রয়েছে। কিন্তু আরটিভির ফেসবুক পেজে এসংক্রান্ত উক্ত শিরোনামে কোনো ফটোকার্ড দেওয়া হয়নি। এমনকি আরটিভির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এসংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ দেওয়া হয়নি।

তবে সোমবার আরটিভির ফেসবুক পেজ থেকে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়েছে। সেই ফটোকার্ডে থাকা প্রধানমন্ত্রীর ছবি ও ব্যাকগ্রাউন্ডসহ আনুষাঙ্গিক উপাদানের সঙ্গে আলোচিত ফটোকার্ডের মিল রয়েছে। আরটিভির ফেসবুক পেজ থেকে প্রচারিত ফটোকার্ডে শিরোনাম ছিল ‘পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী’। আর আলোচিত ফটোকার্ডটিতে ‘রেমিটেন্স না পাঠালে দেশে আসার সুযোগ নেই প্রবাসীদের: প্রধানমন্ত্রী’ শিরোনাম লেখা রয়েছে।

অর্থাৎ, আরটিভির মূল ফটোকার্ডের শিরোনাম সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান এমন মন্তব্য করলে তা মূলধারার গণমাধ্যমগুলোতে ফলাও করে প্রচার হতো। এমনকি ভিডিও চিত্রও পাওয়া যেত। কিন্তু, অনুসন্ধানে এমন কোনো তথ্য বা ভিডিও চিত্রও পাওয়া যায়নি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সিনেমার গল্পকেও হার মানাবে ‘পিচ্চি রাজা’ কাণ্ড
এ যেন কোনো সিনেমার দৃশ্য। প্রিজনভ্যান থেকে দুর্ধর্ষ এক আসামিকে নামিয়ে কিছুদূর হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো ব্যস্ত সড়কে অপেক্ষমাণ একটি প্রাইভেটকারের কাছে। এরপর পুলিশের এক কর্মকর্তা নিজেই সেই আসামিকে তুলে দিলেন গাড়িতে। তবে এটি কোনো সিনেমার গল্প নয়—ঘটনাটি ঘটেছে রাজধানীর বংশালে।
সিনেমার গল্পকেও হার মানাবে ‘পিচ্চি রাজা’ কাণ্ড
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
আরটিভির নাম, লোগো, আইডি কার্ড ও ব্যুম ব্যবহার করে নোয়াখালীতে অনিয়ম, চাঁদাবাজি ও হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে চাকরিচ্যুত সাবেক জেলা প্রতিনিধি মনির হোসেন বাবুর বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে আরটিভি কর্তৃপক্ষ। একই সঙ্গে জনসাধারণকে সতর্ক করে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
জনস্বার্থে সতর্কীকরণ বিজ্ঞপ্তি
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আরটিভির নোয়াখালী জেলার সাবেক প্রতিনিধি মনির হোসেন বাবু (পিতা- আব্দুর রব মিয়া, জাতীয় পরিচয়পত্র নম্বর- ৭৫২০৭০৪৪৮৩২৫৭, ঠিকানা- সোহেল স্টোর, দক্ষিণ হাজীপুর, ব্যাংক রোড, চৌমুহনী, নোয়াখালী)-কে গত ৮ মার্চ ২০২৬ তারিখ থেকে চাকরিচ্যুত করা হয়েছে।
জনস্বার্থে সতর্কীকরণ বিজ্ঞপ্তি
অদৃশ্য কারণে দুর্নীতিতে সাজাপ্রাপ্ত সিভিল সার্জন স্বপদে বহাল
এক কোটি টাকার ওষুধ কিনে পার্বত্য জেলা পরিষদ থেকে চার কোটি টাকার বিল উত্তোলন করার দায়ে বান্দরবান পার্বত্য জেলার সিভিল সার্জন ড. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীকে বিগত একমাস আগে ওএসডি করা হয়েছিল। কিন্তু কোন এক অদৃশ্য কারনে এই সিভিল সার্জনকে আবারো স্বপদে বহাল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ২৭ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়, মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হিসেবে থাকা ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীকে পুনরায় বান্দরবান পার্বত্য জেলার সিভিল সার্জন চলতি দায়িত্ব পদে পদায়ন করা হয়েছে এবং ২৯ সেপ্টেম্বর তারিখের মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত: এক কোটি টাকার ওষুধ কিনে চার কোটি টাকা উত্তোলন, টেন্ডারে অনিয়ম এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি নিউজ প্রকাশিত হয়। নিউজের সূত্র ধরে ২০ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বান্দরবানের সিভিল সার্জন চলতি দায়িত্ব পদ থেকে ঢাকার মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছিল। এদিকে, বদলির আদেশ প্রত্যাহারের মতো এই সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বান্দরবানের বেশ কয়েকজন ​স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, ১ কোটি টাকার ওষুধ ৪ কোটি টাকায় কেনাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে সিভিল সার্জন শাহীনের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে তাকে ওএসডি করায় সাধারণ মানুষ আশার আলো দেখলেও, এক মাসের মাথায় আবারও একই পদে ফিরিয়ে আনাটা রহস্যজনক। আরটিভি/ এসকেডি
অদৃশ্য কারণে দুর্নীতিতে সাজাপ্রাপ্ত সিভিল সার্জন স্বপদে বহাল
টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজনভ্যান থেকে পালালেন ‘পিচ্চি রাজা’
আদালতে হাজিরা শেষে ফেরার পথে টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজনভ্যান থেকে নেমে পালিয়ে গেছেন রাজধানীর মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত ‘পিচ্চি রাজা’ ওরফে বাদশা।
টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজনভ্যান থেকে পালালেন ‘পিচ্চি রাজা’
আরও পড়ুন
গুগল ক্রোম ও টিকটক নিয়ে সতর্কবার্তা, হ্যাক হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট 
ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে চাঁদাবাজির অভিযোগে আটক ৩
আন্দালিভ রহমান পার্থর নামে সেই ফটোকার্ড নিয়ে যা জানাল বাংলাফ্যাক্ট
যুবককে তুলে আনল ভুয়া পুলিশের দল, অতঃপর...