ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

নতুন মুদ্রানীতিতে কত থাকবে নীতি সুদহার, সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম
ফাইল ছবি

আসন্ন মুদ্রানীতিতে নীতি সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে, ১০ শতাংশই থাকছে নীতি সুদের হার।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ‘ব্যাংক রেজেল্যুশন অর্ডিন্যান্স-২০২৫’-এর আওতায় সমস্যাগ্রস্ত ৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৬টিকে অবসায়নের (বন্ধ করে দেয়া) প্রক্রিয়া শুরু করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের বোর্ড। আর বাকি ৩টি প্রতিষ্ঠানকে সংকট কাটিয়ে উঠতে তিন মাস সময় দেওয়া হয়েছে।

বোর্ডের এই অনুমোদনের ফলে এখন থেকে এসব প্রতিষ্ঠান বন্ধ করা, লিকুইডেটর নিয়োগ, সম্পদ বিক্রি এবং প্রাপ্ত অর্থ পাওনাদারদের মধ্যে বণ্টনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে পারবে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, সমস্যাগ্রস্ত এই ৯টি প্রতিষ্ঠানে মোট ১৫ হাজার ৩৭০ কোটি টাকার আমানত আটকে রয়েছে। এর মধ্যে সাধারণ গ্রাহকের আমানত ৩ হাজার ৫২৫ কোটি টাকা এবং ব্যাংক ও করপোরেট আমানত ১১ হাজার ৮৪৫ কোটি টাকা।

এর আগে, শুনানিতে নিজেদের পরিকল্পনা জানায় ব্যাংক বহির্ভূত ৯ আর্থিক প্রতিষ্ঠান। তার প্রেক্ষিতে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি, জিএসপি ফিন্যান্স, প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে তিন মাস সময় দেওয়া হয়। তবে, এফএএস ফিন্যন্স, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফিন্যান্স, আভিভা ফিন্যান্স, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিংকে অবসায়নের অনুমোদন দেয় বোর্ড।

আরও পড়ুন

এদিকে, সম্প্রতি সুদের হার শিথিলে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি উঠলেও আসন্ন মুদ্রানীতিতে নীতি সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, মূল্যস্ফীতি ৭ এর ঘরে না আসলে সুদের হার কমানোর কোনো পরিকল্পনা নেই বাংলাদেশ ব্যাংকের।

আইসিসিবির একটি অনুষ্ঠানে তিনি জানান, চাপিয়ে দেওয়া নয়-ছয়ের সুদের হারেও ফিরে যাবে না অর্থনীতি। মূল্যস্ফীতি, সুদের হার বৈদেশিক মুদ্রার দর নিয়ম অনুযায়ী বাজার নির্ভরই থাকবে।

এ ছাড়া, ২০২৬ এর জুলাই পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে ৮ শতাংশ। এর আগে, গত বছরের অক্টোবরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৬.২৩ শতাংশ; নভেম্বরে ৬.৫৮ শতাংশে দাঁড়ায় এই ঋণ প্রবৃদ্ধি। আর ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিলো ৬.২ শতাংশ।

সবশেষ ২০২৪ সালের জুলাইয়ে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল দুই অঙ্কের ঘরে— ১০.১৩ শতাংশ। একই বছরের আগস্ট থেকে প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমতে থাকে। এবং সর্বশেষ নভেম্বরে ৬.২ শতাংশ পৌঁছায়।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে।
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
শনিবার সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা
দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
শনিবার সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা
৮০ টাকার নিচে মিলছে পেঁপে, চড়া সবজির বাজার
রাজধানীর কাঁচাবাজারে শীতকালীন আগাম সবজির সরবারহ বাড়লেও তা ক্রয়ক্ষমতার বাইরে রয়েছে ক্রেতাদের। অধিকাংশ সবজি কেজিতে ৮০ টাকার নিচে মিলছে না।
৮০ টাকার নিচে মিলছে পেঁপে, চড়া সবজির বাজার
বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ
বর্তমান বিশ্বে বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কর্মসংস্থান সৃষ্টি ও মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ। এমন পরিস্থিতিতে বর্তমান বিএনপি সরকারের ঘোষিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডকে কাযর্করী পদক্ষেপ হিসেবে দেখছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এ দর শুক্রবারও বহাল রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে, গত ৯ অক্টোবর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমার কারণে সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে। আরটিভি/এসকে
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
আরও পড়ুন
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ
দেশের রিজার্ভ আবারও বাড়ল
টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক