ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসী করদাতাদের জন্য বিশেষ সুবিধা চালু

বাসস

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৪ পিএম

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সহজ করতে নতুন সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে প্রবাসীরা মোবাইল ফোনের পরিবর্তে তাদের নিবন্ধিত ই-মেইল ঠিকানায় ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) পাবেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এনবিআর জানায়, নতুন ‘বিশেষ নিবন্ধন’ পদ্ধতি চালু করা হয়েছে। যারা আগে বায়োমেট্রিক মোবাইল নম্বর দিয়ে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন; কিন্তু বর্তমানে বিদেশে থাকায় মোবাইল ‘ওটিপি’ ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করতে পারছেন না, তাদের জন্য এনবিআর সম্প্রতি ই-মেইল ভেরিফিকেশন পদ্ধতি চালু করেছে।

নতুন এই পদ্ধতিতে ই-মেইল ভেরিফিকেশন পেতে প্রবাসী করদাতাদের নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করতে হবে। আবেদনকারীকে তার নিজস্ব ই-মেইল ঠিকানা থেকে [email protected] ঠিকানায় একটি মেইল পাঠাতে হবে। সঙ্গে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ভিসার পাতার কপি, বিদেশের ঠিকানা, বিদেশের মোবাইল বা টেলিফোন নম্বর এবং সবশেষ দেশ ত্যাগের তারিখের প্রমাণপত্র যুক্ত করতে হবে।

দাখিল করা কাগজপত্র ও তথ্য যাচাই শেষে এনবিআর ই-মেইল ভেরিফিকেশনের আবেদন অনুমোদন করবে। এরপর করদাতারা তাদের ভেরিফাইড ই-মেইলে পাঠানো ওটিপি ব্যবহার করে সহজেই পাসওয়ার্ড রিসেট, নিবন্ধন সম্পন্ন এবং ই-রিটার্ন সংক্রান্ত সব কাজ সহজে করতে পারবেন।

আরও পড়ুন

এনবিআর আরও জানায়, অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের এই সহজ পদ্ধতি করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ২০২৫-২০২৬ কর বছরে এ পর্যন্ত প্রায় ৩৯ লাখ করদাতা অনলাইনে তাদের আয়কর রিটার্ন জমা দিয়েছেন।

আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে ২০২৫-২০২৬ কর বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য সকল ব্যক্তিশ্রেণির করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে রাজস্ব কর্তৃপক্ষ।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের তৈরি পণ্য মিলছে এসএমই মেলায়
দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের তৈরি পণ্য নিয়ে রাজধানীতে চলছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। পোশাক, জুতা, চামড়াজাত পণ্য, প্রসাধনী, গয়না, পাটপণ্য, কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য এবং হস্ত ও কারুশিল্পসহ নানা পণ্যের পসরা বসেছে এই মেলায়। এর মধ্যে চোখ আটকে যায় ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি নামের একটি স্টলে। সেখানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের তৈরি হস্তশিল্প ও জুয়েলারি পণ্য বিক্রি হচ্ছে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের তৈরি পণ্য মিলছে এসএমই মেলায়
বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের একাংশ, চালু হবে ১৮ ডিসেম্বর
৮০০ ইউনিটের একটি কেন্দ্র ২৫ দিন বন্ধ থাকবে। আগামী ১৮ ডিসেম্বর থেকে এটি আবারও চালু হবে।
বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের একাংশ, চালু হবে ১৮ ডিসেম্বর
বাংলাদেশে পোশাক শ্রমিকদের মজুরি এখন ভারত-পাকিস্তানের চেয়েও বেশি  
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডে (গ্রেড-৪) দেশের পোশাক শ্রমিকদের মজুরি এখন ১৭ হাজার টাকা।
বাংলাদেশে পোশাক শ্রমিকদের মজুরি এখন ভারত-পাকিস্তানের চেয়েও বেশি  
একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় করা হবে।
একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
রমজান ঘিরে খেজুর, আপেল ও কমলায় শুল্ক কমাল এনবিআর
শুল্ক কমানোর এই সিদ্ধান্তের ফলে আসন্ন রমজানে খেজুর, আপেল ও কমলার আমদানি বাড়বে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
রমজান ঘিরে খেজুর, আপেল ও কমলায় শুল্ক কমাল এনবিআর
আরও পড়ুন
তিনতলা স্বপ্নের বাড়ি দেখাতে সিঙ্গাপুরের মালিককে বাংলাদেশে আনলেন প্রবাসী
চার মাসে প্রবাসী আয়ের ৪৪.৬ শতাংশ এসেছে ছয় উপসাগরীয় দেশ থেকে
হঠাৎ আগুনে ইটালি প্রবাসীর ‘সব শেষ’
প্রবাসী কার্ড নিয়ে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয়