ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

জুলাই-ফেব্রুয়ারিতে রপ্তানি আয় কমেছে ৩.১৫ শতাংশ

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১০:৩৮ পিএম
গুগল এলএম নোটবুক ব্যবহার করে তৈরি গ্রাফিক্স। আরটিভি

জুলাই–ফেব্রুয়ারি সময়ে দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩১ দশমিক ৯১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩২ দশমিক ৯৪ বিলিয়ন ডলার।

সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

চলতি অর্থবছর ২০২৫-২৬–এর প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) বাংলাদেশের রপ্তানি আয় বছরওয়ারি ভিত্তিতে ৩.১৫ শতাংশ কমেছে। তৈরি পোশাক খাতে দুর্বল রপ্তানি এবং গেল ফেব্রুয়ারিতে তীব্র মন্থরতার প্রভাবেই এ সংকোচন দেখা দিয়েছে।

আরও পড়ুন

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্যে দেখা যায়, জুলাই–ফেব্রুয়ারি সময়ে দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩১ দশমিক ৯১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩২ দশমিক ৯৪ বিলিয়ন ডলার।

ফেব্রুয়ারিতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। গেল মাসে রপ্তানি আয় নেমে আসে ৩ দশমিক ৫০ বিলিয়ন ডলারে, যা জানুয়ারির তুলনায় ২০ দশমিক ৮১ শতাংশ কম এবং গত বছরের ফেব্রুয়ারির তুলনায় ১২ দশমিক ০৩ শতাংশ হ্রাস।

জানুয়ারিতে রপ্তানি প্রবৃদ্ধির পর ফেব্রুয়ারিতে বৈশ্বিক চাহিদা দুর্বল হয়ে পড়া এবং চালান কমে যাওয়ার প্রভাব স্পষ্ট হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি যোগান দেওয়া তৈরি পোশাক (আরএমজি) খাতে জুলাই–ফেব্রুয়ারি সময়ে বছরওয়ারি ভিত্তিতে আয় কমেছে ৩ দশমিক ৭৩ শতাংশ, যা দাঁড়িয়েছে ২৫ দশমিক ৮০ বিলিয়ন ডলারে।

ইপিবি’র তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে আরএমজি রপ্তানি আয় মাসওয়ারি ২২ দশমিক ১ শতাংশ এবং বছরওয়ারি ভিত্তিতে ১৩ দশমিক ২১ শতাংশ কমেছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৮০ টাকার নিচে মিলছে পেঁপে, চড়া সবজির বাজার
রাজধানীর কাঁচাবাজারে শীতকালীন আগাম সবজির সরবারহ বাড়লেও তা ক্রয়ক্ষমতার বাইরে রয়েছে ক্রেতাদের। অধিকাংশ সবজি কেজিতে ৮০ টাকার নিচে মিলছে না।
৮০ টাকার নিচে মিলছে পেঁপে, চড়া সবজির বাজার
বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ
বর্তমান বিশ্বে বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কর্মসংস্থান সৃষ্টি ও মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ। এমন পরিস্থিতিতে বর্তমান বিএনপি সরকারের ঘোষিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডকে কাযর্করী পদক্ষেপ হিসেবে দেখছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এ দর শুক্রবারও বহাল রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে, গত ৯ অক্টোবর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমার কারণে সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে। আরটিভি/এসকে
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত
দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ছুটি সমন্বয়ের জন্য শনিবার (১৭ অক্টোবর) স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত
ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর
জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় ২৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর
আরও পড়ুন
আপনার সন্তানের ট্রাম্প অ্যাকাউন্টে জমা হতে পারে ২৫০ ডলার, যোগ্যতা যাচাই করবেন যেভাবে
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ
রেমিট্যান্সে সুবাতাস, অক্টোবরের সাতদিনে এলো ৭৭ কোটি ডলার