ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৭:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

বৈশ্বিক অস্থিরতার মধ্যে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কার্যক্রম স্বাভাবিক রয়েছে চট্টগ্রাম বন্দরে। এরই মধ্যে জ্বালানি সরবরাহে গতি আনতে নতুন করে আরও দুটি জাহাজ বন্দরে ভিড়ছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘চ্যাং হ্যাং হং তু’ ও ‘এলপিজি সেভান’ নামের এই জাহাজ দুটি যথাক্রমে বুধবার ও আগামী শুক্রবার (২০ মার্চ) জেটিতে ভিড়বে।

বন্দর কর্তৃপক্ষের তালিকা অনুযায়ী, মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আসা ‘চ্যাং হ্যাং হং তু’ জাহাজটি গত ১৫ মার্চ বন্দরে পৌঁছে বর্তমানে ব্রাভো মুরিং-এ অবস্থান করছে। জাহাজটি ইতিমধ্যে প্রায় ৫ হাজার মেট্রিক টন কার্গো খালাস সম্পন্ন করেছে এবং আগামী ১৯ মার্চের মধ্যে সম্পূর্ণ খালাস প্রক্রিয়া শেষ হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, জাহাজটি বুধবার মূল বন্দরে ভিড়বে।

আরও পড়ুন

জ্বালানি সরবরাহের তালিকায় থাকা দ্বিতীয় জাহাজ ‘এলপিজি সেভেন’ ওমান থেকে এলপিজি নিয়ে গত ৮ মার্চ কুতুবদিয়া এলাকায় পৌঁছায়। ইতিমধ্যে জাহাজটি থেকে প্রায় ৭,০২০ মেট্রিক টন এলপিজি খালাস করা হয়েছে। জাহাজটির সম্পূর্ণ খালাস প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ২০ মার্চ।

বর্তমানে কাতার, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওমান ও ভারত থেকে আসা অধিকাংশ জাহাজ সফলভাবে কার্গো খালাস করে বন্দর ত্যাগ করেছে।

বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, মোট ২৮টি জ্বালানিবাহী জাহাজের একটি বড় অংশ এলএনজি, এলপিজি, ক্রুড অয়েল ও গ্যাস অয়েল সরবরাহ নিশ্চিত করেছে। বর্তমানে কাতার, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড থেকে আসা আরও বেশ কিছু জাহাজ ‘প্যাসেজ’ বা বন্দরের পথে রয়েছে।

দেশের শিল্প উৎপাদন ও সাধারণ মানুষের চাহিদা বিবেচনায় জ্বালানি খালাস কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব রেফায়াত হামিম বলেন, ‘জ্বালানি খালাস ও সরবরাহ কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নতুন এই জাহাজগুলোর আগমনের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে আমরা দৃঢ়ভাবে আশা করছি।’

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌরবিদ্যুৎ কেনার দাম নির্ধারন করল বিইআরসি
বেসরকারি বাণিজ্যিক সৌরবিদ্যুৎকেন্দ্র (মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট) থেকে বিদ্যুৎ ক্রয়ের পাইকারি দর এবং জাতীয় সঞ্চালন ও বিতরণ লাইন ব্যবহারের মাশুল (ওপেন অ্যাকসেস ট্যারিফ) নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সৌরবিদ্যুৎ কেনার দাম নির্ধারন করল বিইআরসি
২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা
চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ২৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৬৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ৩২ হাজার ৪৮৪ কোটি ৩০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। মুখপাত্র আরিফ হোসেন জানান, গতকাল মঙ্গলবার প্রবাসী আয় এসেছে এক হাজার ৩৪০ কোটি ৭০ লাখ টাকা। গত বছরের সেপ্টেম্বরের মাসের প্রথম ২৯ দিনে রেমিট্যান্স এসেছিল ২৫৬ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে তিন দশমিক ১০ শতাংশ। চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৮৪৬ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।  গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৭৪৬ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৫০ শতাংশ আরটিভি/এসআর
২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে কম বৃদ্ধি পাওয়ায় ডলারের মান কমেছে। আর অক্টোবরে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াবে না বলে ইঙ্গিত পাওয়া গেছে। এতে করে সুদবিহীন সম্পদ সোনার বাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে।
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার
এর আগে, গত ২০ সেপ্টেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ায় সরকার, যা পরের দিন ২১ সেপ্টেম্বর মধ্যরাত থেকেই কার্যকর হয়।
অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার
অক্টোবরের জন্য জ্বালানি তেলের দাম বেঁধে দিল সরকার
বুধবার (৩০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে এই চিঠি পাঠানো হয়।
অক্টোবরের জন্য জ্বালানি তেলের দাম বেঁধে দিল সরকার
আরও পড়ুন
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে নতুন নিয়োগ, এসএসসি পাসেই আবেদন
চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ
চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার গায়েবের অভিযোগ তদন্তে কমিটি গঠন
ইরানের তেলবাহী দুটি ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা