৩০ বছর পর বেপজার সঙ্গে চুক্তি নবায়ন যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের

আরটিভি নিউজ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৭:২২ পিএম


৩০ বছর পর বেপজার সঙ্গে চুক্তি নবায়ন যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের
ছবি: সংগৃহীত

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ৩০ বছর ব্যবসা পরিচালনা পূর্ণ করার পর বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে চুক্তি নবায়ন করেছে যুক্তরাজ্যভিত্তিক তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান এক্সপেরিয়েন্স ক্লদিং কোম্পানি লিমিটেড।

নতুন চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি আরও ৩০ বছর ঢাকা ইপিজেডে কার্যক্রম চালাবে।

সোমবার (২৭ এপ্রিল) বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং এক্সপেরিয়েন্স ক্লদিং কোম্পানি লিমিটেডের পরিচালক জুলফিকার মাকসুদ চুক্তিতে সই করেন।

বেপজার তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিষ্ঠানটির প্রকৃত বিনিয়োগ ১ কোটি ৫১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার (১৫ দশমিক ১৬ মিলিয়ন ডলার)। কোম্পানিটিতে ২ হাজার ৪৮৫ জন বাংলাদেশি কর্মরত আছেন।

চুক্তি নবায়নকে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের ওপর আস্থার প্রতিফলন হিসেবে দেখছে বেপজা। 

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘমেয়াদি এ নবায়ন দেশের রপ্তানিমুখী শিল্প খাতে বিদেশি বিনিয়োগ ধরে রাখা ও সম্প্রসারণে ইতিবাচক বার্তা দেবে।

অনুষ্ঠানে বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি কোম্পানিটির কনসালট্যান্ট এবং বেপজার সাবেক সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বেপজা সূত্রে জানা গেছে, ইপিজেডগুলোতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ টিকিয়ে রাখতে নীতিগত সহায়তা ও অবকাঠামোগত সুবিধা জোরদারে কাজ চলছে। এ ধরনের চুক্তি নবায়ন সেই প্রচেষ্টারই অংশ। 
 
আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission