ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জ্বালানি নিরাপত্তা জোরদারে এডিবি-জাপানের নতুন উদ্যোগ

বাসস

প্রকাশ : ০৫ মে ২০২৬, ১০:৫১ এএম
উজবেকিস্তানের সমরকন্দে অনুষ্ঠিত এডিবির বার্ষিক সভা চলাকালীন সংবাদ সম্মেলনে এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দা। ছবি: সংগৃহীত।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাড়তে থাকা জ্বালানি দামের চাপ মোকাবিলা ও টেকসই জ্বালানি ব্যবস্থায় রূপান্তর ত্বরান্বিত করতে নতুন যৌথ উদ্যোগ ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান।

‘অ্যাকশন ফর ক্রিয়েটিং এনার্জি সিকিউরিটি ফর লং-টার্ম রেজিলিয়েন্স’ (অ্যাকসেল) নামের এ উদ্যোগটি সোমবার (৪ মে) উজবেকিস্তানের সমরকন্দে এডিবির বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এডিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দা বলেন, জ্বালানি বাজারের চাপে দেশগুলোকে তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ভিত্তি গড়তে হবে।

জাপানের সহযোগিতায় এ উদ্যোগ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বর্তমান সংকটে টিকে থাকতে ও টেকসই জ্বালানি ব্যবস্থায় রূপান্তরে সহায়তা করবে।

জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাটায়ামা জানান, অ্যাকসেলের মাধ্যমে জাপানের প্রযুক্তি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অঞ্চলজুড়ে প্রবৃদ্ধি জোরদার করা হবে। বিশেষ করে সংঘাত ও জ্বালানি সংকটে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদেরকে (এসএমই) সহায়তা দেওয়া হবে।

এডিবি জানায়, জ্বালানি দামের অস্থিরতা ও সরবরাহ সীমাবদ্ধতায় উন্নয়নশীল দেশগুলো ও তাদের বেসরকারি খাত চাপে রয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এসএমই খাত। এ খাতের পরিচালন ব্যয় বাড়ছে ও তারল্য সংকট তীব্র হচ্ছে।

আরও পড়ুন

দুই ধাপে বাস্তবায়িত হবে অ্যাকসেল। স্বল্পমেয়াদে এসএমইসহ ব্যবসা প্রতিষ্ঠানের তারল্য সহায়তা জোরদার করা হবে আর মধ্য ও দীর্ঘমেয়াদে বৈচিত্র্যময় ও টেকসই জ্বালানি ব্যবস্থায় রূপান্তরে বিনিয়োগ বাড়ানো হবে।

এ উদ্যোগের আওতায় এডিবি ঋণ, ক্রেডিট লাইন, গ্যারান্টি ও নীতিভিত্তিক অর্থায়নসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে ব্যবসায় সহায়তা দেবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও সাশ্রয়ী ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো হবে।

এ ছাড়া জাপান এডিবি পরিচালিত ট্রাস্ট ফান্ডের মাধ্যমে প্রকল্প প্রস্তুতি ও বাস্তবায়নে সহায়তা দেবে এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থ জাইকা ও জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশনের (জেবিক) সঙ্গে সমন্বয় জোরদার করবে।

অ্যাকসেলের বাস্তবায়ন সংক্রান্ত বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে এডিবি।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আগামী ১৯ অক্টোবর সারা দেশে সব ধরনের জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে।
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
বিশ্বের ১০৯ দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশে গত ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ৪ লাখ ৪৩ হাজার ২১ জন রেমিট্যান্স যোদ্ধা পাড়ি জমিয়েছেন। একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৫ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
এলপিজির বাজার তদারকিতে যেসব নির্দেশনা দিল সরকার
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার।
এলপিজির বাজার তদারকিতে যেসব নির্দেশনা দিল সরকার
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। 
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে ১২৯ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) এর পরিমাণ ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা।
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
আরও পড়ুন
পার্বত্য চট্টগ্রামে টেকসই জ্বালানি উন্নয়নে এডিবির ঋণ সহায়তা
সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি
বিদ্যুৎ খাতের উন্নয়নে বাংলাদেশকে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি
পাহাড়ে বিদ্যুৎ নেটওয়ার্কে ২ হাজার ১৪৮ কোটি টাকা অনুমোদন এডিবির