ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

২৩ দিন পর আবারও ইস্টার্ন রিফাইনারীতে উৎপাদন শুরু

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৮:০৫ এএম
ইস্টার্ন রিফাইনারী । ছবি: সংগৃহীত

ক্রুড অয়েল সংকটে ২৩ দিন বন্ধ থাকার পর অবশেষে শুক্রবার ভোর ৬টা থেকে সচল হলো সচল হলো রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারী। সৌদি আরব থেকে আনা ক্রুড অয়েল দিয়ে রিফাইনারীটি চালু করা হয়।

শুক্রবার (৮ মে) ইস্টার্ন রিফাইনারীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোর ৫টা থেকেই ফায়ার্ড হিটারে প্রসেসিং শুরু হলেও এক ঘণ্টা পর থেকে শুরু হয় পূর্ণদমে ক্রুড পরিশোধন। উত্তপ্ত ক্রুড অয়েল থেকে পেট্রোল, অকটেন ও ডিজেল নির্ধারিত ট্যাঙ্ক ফার্মের স্টোরেজে পাঠানো হচ্ছে। একই সঙ্গে শোধনাগারের পাশের জেটিতে থাকা লাইটারেজ জাহাজ থেকেও সমানতালে চলছে ক্রুড অয়েল খালাস।

মেঘনা পেট্রোলিয়ামের সাবেক মহাব্যবস্থাপক আকতার কামাল বলেন, ক্রুড অয়েল রিফাইনারিতে এসেছে এবং শুক্রবার ভোর ৬টা থেকে এর প্রসেসিং শুরু হয়েছে। খুব দ্রুত প্রক্রিয়া শেষ করে এসব জ্বালানি তিনটি তেল কোম্পানির কাছে সরবরাহ করা হবে।

আরও পড়ুন



মূলত, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে পর্যাপ্ত ক্রুড অয়েল না থাকায় গত ১৪ এপ্রিল ইস্টার্ন রিফাইনারীর তিনটি ইউনিটের মধ্যে দুটি বন্ধ হয়ে যায়। এরপর বহুল আলোচিত হরমুজ প্রণালি এড়িয়ে সৌদির ইয়ানবু বন্দর থেকে লোড করা ক্রুড অয়েলবাহী জাহাজ এমটি নাইমনিয়া বুধবার সকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, আরেকটি এক লাখ টনের কার্গো সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা পোর্ট থেকে লোড হবে, যা গালফের বাইরে হওয়ায় যুদ্ধ পরিস্থিতির প্রভাব এতে পড়বে না।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিন ১৩ ধরনের জ্বালানি উৎপাদনের সক্ষমতা রয়েছে এই শোধনাগারের দুটি ইউনিটে, যার পরিমাণ প্রায় ৪ হাজার মেট্রিক টন। এছাড়া মজুত থাকা অপরিশোধিত জ্বালানি দিয়ে শোধনাগারটি প্রায় ২৫ দিন চলতে পারে।

১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করলে পাওয়া যাবে ২৬ হাজার মেট্রিক টন ডিজেল, ২৪ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল, ১৬ হাজার মেট্রিক টন পেট্রোল, ২১ হাজার মেট্রিক টন কেরোসিন এবং ৮ হাজার মেট্রিক টন অকটেন।

এ অবস্থায় শোধনাগারটি সচল রাখতে দ্রুত ক্রুড অয়েল সংগ্রহের বিকল্প নেই বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। ইস্টার্ন রিফাইনারীর সাবেক মহাব্যবস্থাপক মনজারে খোরশেদ আলম বলেন, এটি যাতে আবার বন্ধ না হয়, সেজন্য আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে নতুন চালান আনার ব্যবস্থা নিতে বিপিসিকে দ্রুত উদ্যোগ নিতে হবে।

এদিকে চলতি মাসেই আরব আমিরাত থেকে আরও এক লাখ মেট্রিক টন জ্বালানি কেনা হয়েছে। ১০ মে ফুজাইরা বন্দর থেকে ক্রুড অয়েল নিয়ে ২৫ মে’র মধ্যে চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছাবে বাংলাদেশ শিপিং করপোরেশনের ভাড়া করা জাহাজ।

বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ৪ লাখ টন তেল যদি বাংলাদেশে এনে ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করা যায়, তবে তা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্তমানে ইস্টার্ন রিফাইনারিতে ২ লাখ ২৫ হাজার মেট্রিক টন ক্রুড এবং দেড় লাখ মেট্রিক টনের বেশি পরিশোধিত জ্বালানি মজুত রাখার সক্ষমতা রয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
হরমুজ প্রণালীতে জাহাজে হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং জাহাজে তেল পরিবহনের ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ এই দুই বিপরীতমুখী পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিনিয়োগকারীরা লেনদেন করছেন।
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
তুলা উৎপাদন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’
তুলা উন্নয়ন বোর্ডের (সিডিবি) নির্বাহী পরিচালক মো. রেজাউল আমিন বলেন, দেশের ৫০টিরও বেশি জেলায় তুলার উৎপাদন বাড়াতে আমরা স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছি।
তুলা উৎপাদন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে ওঠানামা করছে সোনার দাম। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেশের বাজারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ নির্ধারিত দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা।
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বিলিয়ন ডলার
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশ ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় ১২.৯ শতাংশ বেশি।
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বিলিয়ন ডলার
নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট সফলভাবে শুরু হয়েছে।
নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি
আরও পড়ুন
জ্বালানি তেল শোধনাগারে শ্রমিকদের বিক্ষোভ
আজ থেকে পুরোদমে উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি
১ লাখ টন তেল নিয়ে কুতুবদিয়ায় ‘নিনেমিয়া’
অস্ট্রেলিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ভয়াবহ আগুন