জ্বালানি তেল শোধনাগারে শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ০৬:৫৫ পিএম


জ্বালানি তেল শোধনাগারে শ্রমিকদের বিক্ষোভ
ইস্টার্ন রিফাইনারির সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছেন শ্রমিক-কর্মচারীরা। ছবি: আরটিভি

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে চার দাবি আদায়ের লক্ষ্যে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিক-কর্মচারীরা।

বৃহস্পতিবার (৪ জুন) চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারির প্রধান ফটকের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন প্রতিষ্ঠানটির শ্রমিক-কর্মচারীরা অংশ নেন।

শ্রম আইন-২০০৬ অনুযায়ী দ্বিবার্ষিক চুক্তিনামা সম্পাদন, পার্সোনাল পে বাস্তবায়ন, আবাসন সুবিধা নিশ্চিতকরণ এবং পদোন্নতি নীতিমালা সংস্কারের দাবিতে আন্দোলনের অষ্টম দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শ্রমিকরা।

সমাবেশে সিবিএ নেতারা বলেন, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ অনুযায়ী পূর্বের নিয়মে ২০২৩-২৪ সালের দ্বিবার্ষিক চুক্তিনামা অবিলম্বে সম্পাদন করতে হবে। পাশাপাশি ২০০৩ সালের চুক্তি অনুযায়ী পার্সোনাল পে বাস্তবায়ন, শ্রমিক-কর্মচারীদের আবাসন সুবিধা নিশ্চিতকরণ এবং পদোন্নতি নীতিমালা সংস্কারের দাবি জানান তারা।

বিক্ষোভ সমাবেশে ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি দেওয়ান মোহাম্মদ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমানসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দীর্ঘদিনের অমীমাংসিত এ শিল্পবিরোধ দ্রুত নিষ্পত্তি করা না হলে শ্রম আইন অনুযায়ী আন্দোলন আরও কঠোর করা হবে এবং নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission