ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: উপদেষ্টা মাহদী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৬:২৮ পিএম
ছবি : সংগৃহীত

দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক পরিবেশ আরও সহজ করতে বর্তমান সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

তিনি বলেন, দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর একটি অত্যন্ত সুস্পষ্ট মূলনীতি ও দৃষ্টিভঙ্গি রয়েছে। আমরা এমন একটি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে চাই, যা একদিকে মানুষের ক্ষমতায়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে, অন্যদিকে ব্যবসার পরিচালন ব্যয় কমিয়ে বাণিজ্য সহজীকরণের নতুন সুযোগ-সুবিধা উন্মোচিত করবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই বা ফিকি) আয়োজিত এক সম্মেলনে মাহদী আমিন এসব কথা বলেন।

‘বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বৈদেশিক বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ শীর্ষক ফিকি এফডিআই সম্মেলন-২০২৬ জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেন। এতে তিনি অংশগ্রহণকারী কোম্পানি ও সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

আরও পড়ুন

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পাঁচ মাস আগে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার বিষয়টি উল্লেখ করে এই আয়োজনের জন্য ফিকিকে ধন্যবাদ জানান।

মাহ্দি বলেন, আমাদের প্রধানমন্ত্রী ব্যস্ততার মাঝেও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সাক্ষাৎ করতে এখানে এসেছেন। বিনিয়োগকারীরাও তাদের যোগ্যতা, বৈশ্বিক সেরা ব্যবস্থা এবং বিনিয়োগ পরিকল্পনাও সফলভাবে তুলে ধরেছেন।

অনুষ্ঠানে মন্ত্রী পর্যায়ের প্যানেলটিকে অনন্য উল্লেখ করে মাহদী আমিন বলেন, ফিকি যখন প্রথম এই অনুষ্ঠানের বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করে, তখন পরিকল্পনাটি একটু ভিন্ন ছিল। কথা ছিল বিনিয়োগকারীরা বলবেন আর নীতিনির্ধারকরা শুনবেন। তবে শেষ মুহূর্তে এসে তারা এতে পরিবর্তন আনে। জানানো হয় যে, নীতিনির্ধারকরাই বলবেন এবং বিনিয়োগকারীরা তা শুনবেন- এমন একটি সার্বিক আগ্রহ ও চাহিদা তৈরি হয়েছে।

ভবিষ্যতের দিকনির্দেশনা তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, পরবর্তী সময়ে এই আয়োজন আরও বেশি অংশগ্রহণমূলক হবে, যেখানে উভয় পক্ষই উন্মুক্তভাবে মতামত ও চিন্তাভাবনা বিনিময় করবে।

আরও পড়ুন

বর্তমান প্রেক্ষাপটকে সরকারের প্রতি জনগণের বিপুল আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নীতিনির্ধারকদের ভাবনাচিন্তায় নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রধানমন্ত্রীর রূপকল্পের সঠিক প্রতিফলন থাকা জরুরি। আজকের প্যানেলিস্টদের দিকে তাকালেই দেখা যায়, আমাদের প্রত্যেকের দপ্তরই কিছুটা স্বতন্ত্র এবং একাধিক মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত, যা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম।

দপ্তর বিন্যাসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী এভাবে দপ্তরগুলো বিন্যাস করার মূল উদ্দেশ্য হলো নীতি প্রণয়ন থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও গতিশীল ও সুসংহত করা। আমলাতান্ত্রিক জটিলতা কমে কাজের স্বচ্ছতা ও গতি বাড়ানো এবং মন্ত্রণালয়গুলো যেন নির্বাচনি ইশতেহারের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে একসঙ্গে কাজ করতে পারে।

গত পাঁচ মাসেই এই সিদ্ধান্তের সুফল জনগণ নানাভাবে দেখতে পেয়েছেন উল্লেখ করে মাহদী আমিন বলেন, যার বড় উদাহরণ আমাদের ঘোষিত প্রথম বাজেটটি, যা পুরোপুরি জনবান্ধব, ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব। এই বাজেটে সাধারণ মানুষের ইচ্ছা ও তৃণমূলের আকাঙ্ক্ষার যথার্থ প্রতিফলন ঘটানো হয়েছে। আজ এখানে উপস্থিত পাঁচজন প্যানেলিস্ট একাধিক মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করছেন এবং সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে একতাবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন।

বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, নতুন দায়িত্ব নেওয়া এই সরকার বিগত বহু বছর ধরে জমে থাকা নানা চ্যালেঞ্জ সম্পর্কে সম্পূর্ণ সচেতন। তবে আমরা এসব চ্যালেঞ্জ মোকাবিলায় একটি বাস্তবসম্মত ও যৌক্তিক পদ্ধতি গ্রহণ করেছি, যেখানে প্রতিটি সমস্যাকেই একটি নতুন সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এটি মূলত জাতি পুনর্গঠন ও যৌথ সমৃদ্ধির সুযোগ, সংকট দূর করে নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ এবং কার্যকর নীতিগত সহায়তার মাধ্যমে ব্যবসাকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ।

আরও পড়ুন

বিনিয়োগকারীদের অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরে মাহদী আমিন বলেন, এখানে উপস্থিত আপনাদের প্রত্যেকেরই একটি গল্প আছে- সাফল্যের গল্প, ঘুরে দাঁড়ানোর গল্প ও যৌথভাবে এই জাতি পুনর্গঠনের গল্প। জনগণের রায়ে নির্বাচিত সরকার হিসেবে আমরা আপনাদের সঙ্গে এই সুদৃঢ় সম্পর্ক বজায় রাখতে চাই। আমরা ধারাবাহিক আলোচনা ও পরামর্শের একটি স্থায়ী প্রক্রিয়া গড়ে তুলতে আগ্রহী, যাতে দেশি-বিদেশি সর্বস্তরের ব্যবসায়ীদের আশা-আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটে আমাদের নীতি প্রণয়ন ও তার মাঠপর্যায়ের বাস্তবায়নে।

বিদেশি বিনিয়োগকারীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, আপনারা কেবল ব্যবসা করছেন না, বরং নিজ নিজ দেশে বাংলাদেশের প্রতিনিধি হয়ে উঠেছেন, আমাদের মানুষের আকাঙ্ক্ষাকে ছড়িয়ে দিচ্ছেন এবং মেড ইন বাংলাদেশ স্লোগানকে বিশ্বমঞ্চে তুলে ধরছেন। সে অর্থে আমরা আপনাদের নিজ নিজ দেশে বাংলাদেশের এক একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলেই মনে করি। আমাদের দূরদর্শী প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সম্ভাব্য সব পদক্ষেপই গ্রহণ করবো, যিনি ব্যবসা, উদ্যোক্তা ও শিল্পখাতের বিকাশে একটি স্পষ্ট নীতিগত রূপরেখা দিয়েছেন। আমাদের লক্ষ্য এমন এক বাংলাদেশ গড়া, যা কর্মসংস্থান, বাণিজ্য ও বিনিয়োগের নতুন দুয়ার উন্মোচন করবে।

ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, সমতা, সামাজিক ন্যায়বিচার ও সর্বজনীন অন্তর্ভুক্ত নিশ্চিত করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। আর এই অভিযাত্রায় আমরা সবাইকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করতে চাই।

আন্তর্জাতিক এই সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ফিকির সভাপতি ও বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রুপালী হক চৌধুরী, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীসহ দেশি-বিদেশি প্রায় ৬০০ বিনিয়োগকারী ও প্রতিনিধি। এছাড়া উপস্থিত ছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক, উন্নয়ন সহযোগী, বহুজাতিক কোম্পানির নির্বাহী কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিউজ এআই চালুর পর মেটার শেয়ারের দাম আকাশচুম্বী
সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটার শেয়ারের দাম চলতি সপ্তাহে ২০২৫ সালের গ্রীষ্মের সর্বোচ্চ পর্যায়ে ফিরে এসেছে। কোম্পানিটির নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী বা এজেন্ট ‘মিউজ’ নিয়ে বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের কারণেই শেয়ারের দাম বেড়েছে।
মিউজ এআই চালুর পর মেটার শেয়ারের দাম আকাশচুম্বী
বাণিজ্য যুদ্ধবিরতিতে আপাতত স্বস্তি যুক্তরাষ্ট্র-চীনের
বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে যুক্তরাষ্ট্র ও চীন আপাতত কিছুটা সময় পেলেও বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে দীর্ঘদিনের কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা মেটাতে সেই সময় দ্রুত ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা।
বাণিজ্য যুদ্ধবিরতিতে আপাতত স্বস্তি যুক্তরাষ্ট্র-চীনের
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আশায় ওয়াল স্ট্রিটে শেয়ারবাজার চাঙ্গা
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের দাম কমেছে। এর প্রভাবে শুক্রবার ওয়াল স্ট্রিটের শেয়ারবাজার ঘুরে দাঁড়িয়েছে। এ দিনের ইতিবাচক লেনদেনের মধ্য দিয়ে অস্থির একটি সপ্তাহ শেষ করেছে মার্কিন শেয়ারবাজার। খবর বার্তা সংস্থা এএফপি’র।
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আশায় ওয়াল স্ট্রিটে শেয়ারবাজার চাঙ্গা
দেশের বাজারে কমল সোনার দাম
দেশের বাজারে সোনার গহনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ১ হাজার ৬৯১ টাকা। দাম কমানোর পর ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, শনিবার সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের সোনার দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সোনার এই নতুন দর নির্ধারণ করেছে বাজুস। আরটিভি/এসকে
দেশের বাজারে কমল সোনার দাম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে দুই দফা বাড়ানোর পর সর্বশেষ নির্ধারিত দামেই শনিবার (২৬ সেপ্টেম্বর) বিক্রি হচ্ছে সোনা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়ানোর ঘোষণা দেয়।
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
আরও পড়ুন
রাবিতে কমছে বিদেশি শিক্ষার্থী, নেপথ্যে কী
ওভারফ্লাই ফি থেকে শাহজালালের রেকর্ড আয়: এক বছরে ৮০৫ কোটি
আটক ৬৩ বিদেশি নাগরিক দুই দিনের রিমান্ডে
আটক ৬৩ বিদেশি নাগরিকের রিমান্ড শুনানি আজ