ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা ডিএসসিসির

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০২:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএসসিসির নগর ভবন অডিটোরিয়াম এই বাজেট ঘোষণা করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

গত ২৬ জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচালনা কমিটির ১৪তম কর্পোরেশন সভায় ২০২৬-২৭ অর্থবছরের ৪০০৪.৬০ কোটি টাকার বাজেট অনুমোদিত হয়।

২০২৫-২৬ অর্থবছরের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাজেটের পরিমাণ ছিলো ৩৮৪১.৩৮ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরে সংশোধিত বাজেটের পরিমাণ ছিলো ৩১৩৮.৭৭ কোটি টাকা।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রারম্ভিক স্থিতিসহ সর্বমোট প্রাপ্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০০৪.৬০ কোটি টাকা। যেখানে প্রারম্ভিক স্থিতির পরিমাণ ৭৩০.৯৩ কোটি টাকা, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১৮১৫.৭৪ কোটি টাকা ও উন্নয়ন বাবদ আয়ের লক্ষ্যমাত্রা ১৪৫৭.৯৩ কোটি টাকা।

এছাড়া ব্যায়ের ক্ষেত্রে ২০২৬-২৭ অর্থবছরে পরিচালন ও মূলধন ব্যয়, উন্নয়ন ব্যয় এবং সমাপনি স্থিতিসহ মোট বরাদ্দ রাখা হয়েছে ৪০০৪.৬০ কোটি টাকা। যেখানে সমাপনী স্থিতি ৫৪০.৫০ কোটি টাকা, পরিচালন ও মূলধন ব্যয় বাবদ বরাদ্দ ১৫৫৯.৬৮ কোটি টাকা ও উন্নয়ন ব্যয় বাবদ বরাদ্দ ১৯০৪.৪২ কোটি টাকা।

বাজেট উপস্থাপনায় ডিএসসিসি প্রশাসক বলেন, আমরা চেষ্টা করেছি উচ্চাভিলাষী বড় অঙ্কের বাজেট প্রণয়ন না করে বাস্তবায়নযোগ্য যৌক্তিক বাজেট প্রণয়ন করতে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সম্মানিত নগরবাসীর উপর অতিরিক্ত করারোপ বা কর হার বৃদ্ধি না করে বরং সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বৃদ্ধির জন্য নতুন নতুন রাজস্ব খাত সৃষ্টি করা হয়েছে। ক্ষেত্রমতে বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করা হয়েছে।

তিনি বলেন, সিটি কর্পোরেশনের অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, সড়ক ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সুবিধাদি ও সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘ক্লিন সিটি-গ্রিন সিটি’ বাস্তবায়নের ধাপ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে।

নাগরিকদের উদ্দেশ্য প্রশাসক বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই বাজেট কেবল আয়-ব্যয়ের একটি হিসাব নয়; এটি সম্মানিত করদাতাদের অর্পিত পবিত্র দায়িত্ব ও আস্থার প্রতিফলন। এই বাজেটের প্রতিটি টাকা জনগণের কল্যাণে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতার সঙ্গে ব্যয় করার অঙ্গীকার ব্যক্ত করছি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যশোরে ২২ লাখ খেজুর গাছে সমৃদ্ধির স্বপ্ন
বর্তমানে জেলায় রয়েছে ২২ লাখ ৫৯ হাজারের বেশি খেজুর গাছ। এর মধ্যে ১২ লাখেরও বেশি গাছের বয়স ৫ থেকে ১০ বছর। এসব গাছ আগামী কয়েক বছরে পূর্ণ উৎপাদনক্ষম হয়ে ওঠলে রস ও গুড় উৎপাদন কয়েক গুণ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
যশোরে ২২ লাখ খেজুর গাছে সমৃদ্ধির স্বপ্ন
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একদিনের ব্যবধানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ১০ হাজার ৯২৪ টাকা। এতে নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১০৯ টাকা। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই হিসাবে শনিবার (২১ নভেম্বর) দেশের বাজারে নির্ধারিত এ দামেই সোনা কেনাবেচা হচ্ছে। বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ২৪৫ টাকা। সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি সোনার দাম ২ লাখ ১ হাজার ১০৯ টাকা। এ ছাড়া নতুন মূল্যতালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩৪৯ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৮৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩৪ হাজার ৮৫৯ টাকা। এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকায়। সেই হিসাবে একদিনের ব্যবধানে প্রতি ভরি সোনার দাম কমেছে ১০ হাজার ৯২৪ টাকা। এদিকে সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯২৫ টাকা। এর আগে প্রতি গ্রাম রুপার দাম ছিল ২২ ক্যারেটে ২৯০ টাকা, ২১ ক্যারেটে ২৭৫ টাকা, ১৮ ক্যারেটে ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১৮০ টাকা। সোনার দামে একদিনে এমন বড় পতনে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সোনা ও রুপা কেনার ক্ষেত্রে বাজুসের নির্ধারিত মূল্য ছাড়াও প্রযোজ্য মজুরি ও ভ্যাট যুক্ত হতে পারে। আরটিভি/এসকে
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
প্রধানমন্ত্রীর সফরের পর মোংলায় বিনিয়োগের নতুন গতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর মোংলায় উন্নয়ন ও বিনিয়োগের নতুন উদ্যোগ দৃশ্যমান হচ্ছে। বন্দরের আধুনিকায়নে চার হাজার কোটি টাকার বেশি ব্যয়ের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এবার মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) নতুন শিল্পকারখানা স্থাপনের চুক্তি হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরের পর মোংলায় বিনিয়োগের নতুন গতি
ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো
বাংলাদেশের এআই-নির্ভর সৃজনশীলতার নতুন সম্ভাবনা তুলে ধরা, উদীয়মান ক্রিয়েটরদের স্বীকৃতি দেওয়া এবং প্রযুক্তি ও সৃজনশীল শিল্পের মধ্যে সংযোগ তৈরির লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো ২০২৬। 
ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি
সংগঠনটি জানিয়েছে, গত ৩ বছরে উৎপাদন ব্যয় বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ। অথচ, একই সময়ে রপ্তানি মূল্য কমেছে ২ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে ব্যাংক ঋণের সুদের হার বেড়ে দাঁড়িয়েছে ১২ থেকে ১৬ শতাংশে। কমেছে রপ্তানি প্রণোদনাও।
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি
আরও পড়ুন
নতুন অর্থবছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের বাজেটে রেকর্ড
দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ
কেসিসির ৬০১ কোটি টাকার বাজেট ঘোষণা
কোটি টাকার পানি প্রকল্প, নল খুলে মিলছে না সুপেয় পানি