ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ব্যাংকের কার্ড দিয়েই বিদেশে পড়াশোনার খরচ পাঠানো যাবে

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৫:১৬ পিএম
ছবি: সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষার জন্য টিউশন ফি ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় পরিশোধের প্রক্রিয়া আরো সহজ করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আন্তর্জাতিক ডেবিট, ক্রেডিট কিংবা প্রিপেইড কার্ড ব্যবহার করেই বিদেশি বিশ্ববিদ্যালয় ও ভর্তি প্ল্যাটফর্মগুলোতে সরাসরি ফি মেটাতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা।

সোমবার (১০ আগস্ট) জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোকে পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, সাম্প্রতিক সময়ে বিদেশি বিশ্ববিদ্যালয় ও অনলাইন ভর্তি প্ল্যাটফর্মগুলোতে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে টিউশন ফি ও আনুষঙ্গিক ব্যয় পরিশোধের চাহিদা দ্রুত বাড়ছে। এই চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়েই অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় মেটাতে আন্তর্জাতিক কার্ড ইস্যু করার অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একটি বড় সুবিধা হচ্ছে, এ ধরনের লেনদেনকে ব্যাংকের প্রচলিত বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটা বা অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার সীমার বাইরে রাখা হয়েছে। অর্থাৎ, শিক্ষা খাতে পরিশোধ করা অর্থ আন্তর্জাতিক ভ্রমণের জন্য নির্ধারিত সাধারণ ডলার কোটার ওপর কোনো প্রভাব ফেলবে না।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়, এই কার্ড সরাসরি শিক্ষার্থীর নামে কিংবা তার শিক্ষার যাবতীয় ব্যয়ভার বহনকারী অভিভাবক বা ব্যক্তির নামে ইস্যু করা যাবে। তবে কার্ডের অপব্যবহার রুখতে ব্যাংকগুলোকে কঠোর নিয়ন্ত্রক আনুষ্ঠানিকতা মেনে চলতে বলা হয়েছে। ইস্যু করা কার্ড দিয়ে নির্ধারিত সময়সীমার মধ্যে যেন শুধুমাত্র শিক্ষা-সংক্রান্ত অনুমোদিত ব্যয়ই পরিশোধ করা হয়, তা নিশ্চিত করার দায়িত্ব ব্যাংকগুলোর ওপর ন্যস্ত করা হয়েছে।

পাশাপাশি প্রতিটি লেনদেনের রেকর্ড সঠিকভাবে সংরক্ষণ করা এবং নির্দিষ্ট পারপাস কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকে নিয়মিত তথ্য বা প্রতিবেদন জমা দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরটিভি/ এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এলপিজি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার
এলপিজি ব্যবসায়ীদের ঘোষিত দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এলজিপির দাম নির্ধারণে আগামী ২৯ অক্টোবর গণশুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এলপিজি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার
‘সয়াবিন তেলে বিষাক্ত ধাতু থাকার খবর অপপ্রচার’
দেশের বাজারে বিক্রি হওয়া সয়াবিন তেলে মাত্রাতিরিক্ত লেডসহ (সিসা) বিভিন্ন বিষাক্ত ভারী ধাতুর প্রস্তুতির খবরকে অপপ্রচার বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
‘সয়াবিন তেলে বিষাক্ত ধাতু থাকার খবর অপপ্রচার’
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চিনি, ইউরিয়া ও এমওপি, ডিএপি সার এবং এলএনজিসহ মোট ১১টি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করেছে। 
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এক বৈঠকে এ কথা জানান তিনি।
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী
‘দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র’
বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
‘দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র’
আরও পড়ুন
বিদেশে উচ্চশিক্ষায় এসএসসি রেজাল্টের গুরুত্ব কতটুকু  
উচ্চশিক্ষায় বিদেশে গিয়ে একাকিত্বে ভুগছেন? যেভাবে কাটাবেন ভয়