ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ফোনে নজরদারির জন্য ইসরায়েলি প্রযুক্তি কিনল ভারত!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম
ইসরায়েলি প্রতিষ্ঠানের তৈরি ফোনের তথ্য উদ্ধারের প্রযুক্তি কেনার অনুমতি দিয়েছে ভারত সরকার। ছবি: কাল্পনিক

নিজেদের দেশীয় প্রযুক্তি ব্যবহারের নীতি এড়িয়ে ইসরায়েলের একটি প্রতিষ্ঠানের তৈরি ফোনে নজরদারির প্রযুক্তি কেনার অনুমতি দিয়েছে ভারত সরকার। এতে দেশটির সরকারি সংস্থাগুলোর হাতে সাধারণ মানুষের ব্যক্তিগত ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন অ্যাকাউন্টের তথ্য সংগ্রহের বিস্তৃত সক্ষমতা তৈরি হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অধিকারকর্মীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুমোদনে দেশীয় পণ্য কেনার বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়ে অন্তত ৪২২টি বিদেশি প্রযুক্তিপণ্য কেনার সুযোগ তৈরি করা হয়। এর মধ্যে রয়েছে ইসরায়েলি প্রতিষ্ঠান সেলব্রাইটের তৈরি ফোনের তথ্য উদ্ধারের প্রযুক্তি। ভারতের জাতীয় তদন্ত সংস্থা প্রায় ৫ কোটি রুপিতে প্রতিষ্ঠানটির একটি প্রযুক্তি তিন বছরের জন্য ব্যবহারের অনুমতি পেয়েছে।

এই প্রযুক্তির মাধ্যমে পাসওয়ার্ড ছাড়াই ফোনের তথ্য সংগ্রহ, মুছে ফেলা ফাইল উদ্ধার এবং ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, টিন্ডারসহ শতাধিক অনলাইন সেবার তথ্য পাওয়ার সক্ষমতা রয়েছে। এমনকি অ্যামাজন অ্যালেক্সা ও গুগল হোমের মতো সংযুক্ত যন্ত্র থেকেও তথ্য সংগ্রহ করা সম্ভব।

ভারতের বিরোধী দলশাসিত কয়েকটি রাজ্যেও একই ধরনের প্রযুক্তি কেনা হয়েছে। তবে এসব প্রযুক্তির ব্যবহার নিয়ে স্বচ্ছতা ও যথাযথ আইনি নজরদারির অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন অধিকারকর্মীরা।

ডিজিটাল অধিকারবিষয়ক আইনজীবী বৃন্দা ভান্ডারি বলেন, ভারতের নজরদারির সক্ষমতা ক্রমেই বিস্তৃত ও গভীর হচ্ছে। এতে নির্দিষ্ট ব্যক্তির বদলে অনেক মানুষের ওপর নজরদারি চালানো সহজ হয়ে উঠছে।

সূত্র: আল জাজিরা

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যার হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং তার মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে।
কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যার হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
অসুস্থ স্ত্রীকে একা রেখে যেতে না চাওয়ায় ফ্লাইট ছিনতাইয়ের নোট রাখেন যাত্রী
অসুস্থ স্ত্রীকে একা রেখে বিদেশে যেতে চাননি এক ভারতীয় যাত্রী। এ কারণে কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ছিনতাইয়ের হুমকিসংবলিত নোট রেখে আতঙ্ক সৃষ্টির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অসুস্থ স্ত্রীকে একা রেখে যেতে না চাওয়ায় ফ্লাইট ছিনতাইয়ের নোট রাখেন যাত্রী
ভারতীয় ভিসা নীতিতে বড় পরিবর্তন, কমছে শ্রেণি ও আবেদন ফরমের জটিলতা
বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে ভারত সরকার। নতুন ব্যবস্থায় ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টিতে নামানো হচ্ছে।
ভারতীয় ভিসা নীতিতে বড় পরিবর্তন, কমছে শ্রেণি ও আবেদন ফরমের জটিলতা
যে কারণে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের বিচি নিয়ে ঘোরেন জয়দেব
বোনের হাতের জলপাইয়ের চাটনি ছিল ভীষণ প্রিয়। সেই চাটনি খেতে খেতেই বোনের এক মজার প্রশ্নের জবাবে মুখে জলপাইয়ের আঁটি রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন দাদা। এরপর পেরিয়ে গেছে ৩০ বছর। বোন আর বেঁচে নেই, কিন্তু তার কাছে দেওয়া কথা আজও রেখেছেন ৭৫ বছর বয়সী জয়দেব বিশ্বাস।
যে কারণে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের বিচি নিয়ে ঘোরেন জয়দেব
ভুয়া আদালতের আদেশে ১২৯ ওয়েবসাইট বন্ধ করল ভারত!
ভুয়া আদালতের আদেশের ভিত্তিতে ভারতে ১২৯টি জুয়ার ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
ভুয়া আদালতের আদেশে ১২৯ ওয়েবসাইট বন্ধ করল ভারত!
আরও পড়ুন
বিজ্ঞাপনের মাধ্যমে অনলাইনে ছড়ানো হচ্ছে জিরো-ক্লিক স্পাইওয়্যার
এক হুমকিতেই ভড়কে গেল ভারত সরকার, নিয়েছে নতুন সিদ্ধান্ত
বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে যা বললো ভারত সরকার