ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বৈদেশিক মুদ্রা ও সোনার ব্যবসার লাইসেন্স নিয়ে নতুন নির্দেশনা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পিএম
প্রতীকী ছবি

বৈদেশিক মুদ্রা ও সোনার ব্যবসার লাইসেন্স প্রদান এবং নবায়নসংক্রান্ত বিদ্যমান বিধিবিধান একীভূত করে নতুন একটি সমন্বিত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে অনুমোদিত ডিলার (এডি), মানি চেঞ্জার, লিমিটেড মানি চেঞ্জার, অনুমোদিত স্বর্ণ ডিলার (এজিডি) এবং স্বর্ণ আকরিক ও ডোরে আমদানিকারকদের লাইসেন্সসংক্রান্ত নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সার্কুলার জারি করা হয়।

নতুন সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিভিন্ন সময়ে জারি করা নির্দেশনা ও বিধিবিধান একত্র করে হালনাগাদ একটি সার্কুলার করা হয়েছে। এতে লাইসেন্সসংক্রান্ত নিয়মকানুন জানা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনা সহজ হবে।

এতে আরও বলা হয়েছে, নতুন লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত হলে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো গ্রাহকদের পক্ষে মানি চেঞ্জার ও অনুমোদিত স্বর্ণ ডিলারের লাইসেন্সের আবেদন প্রক্রিয়া করে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে পারবে।

ছয়টি অংশে বিভক্ত সার্কুলারটিতে লাইসেন্স প্রদান ও নবায়নের পাশাপাশি বৈদেশিক মুদ্রার লেনদেন, স্বর্ণ আমদানি ও রপ্তানি, অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (এএমএল/সিএফটি) সংক্রান্ত পরিপালন, প্রতিবেদন দাখিল এবং লাইসেন্সধারী প্রতিষ্ঠানের ওপর বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন ও লাইসেন্স বাতিলের ক্ষমতা অন্তর্ভুক্ত করা হয়েছে।

সার্কুলারটি জারির তারিখ থেকে এক বছর কার্যকর থাকবে। এতে সংশ্লিষ্ট বিষয়ে আগে জারি করা নির্দেশনাগুলো বাতিল বলে গণ্য হবে। তবে পরবর্তী সময়ে এ বিষয়ে নতুন কোনো নির্দেশনা বা সংশোধনী জারি হলে তা সার্কুলারটির সঙ্গে মিলিয়ে দেখতে হবে।

ব্যাংক সংশ্লিষ্টদের মতে, বিভিন্ন সময়ে জারি করা নির্দেশনা একসঙ্গে থাকায় লাইসেন্সসংক্রান্ত নিয়মকানুন জানা ও অনুসরণ করা সহজ হবে। পাশাপাশি ব্যাংক ও অন্যান্য লাইসেন্সধারী প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনাতেও সার্কুলারটি সহায়ক হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, ৫৬ জেলায় আবেদন শুরু ১ নভেম্বর
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, ৫৬ জেলায় আবেদন শুরু ১ নভেম্বর
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে রেকর্ড বৃদ্ধি
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়া এবং তেলের সরবরাহ কমায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে রেকর্ড বৃদ্ধি দেখা দিয়েছে। গত মে মাসের পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ১১০ ডলারে গিয়ে ঠেকেছে।  শনিবার (১৭ অক্টোবর) আন্তর্জাতিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। বাজারের পরিসংখ্যান অনুযায়ী, গতকাল শুক্রবার বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দর ৩.৯৪ মার্কিন ডলার বা ৩.৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৯.৮৬ ডলারে থিতু হয়, যা গত ১৯ মে-র পর সর্বোচ্চ।  অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দর ৩.৪৪ ডলার বা ৩.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০০ ডলারের ঘর অতিক্রম করে ব্যারেল প্রতি ১০১.৪১ ডলারে পৌঁছেছে, যা গত ১৭ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ বৃদ্ধি। সামগ্রিকভাবে চলতি সপ্তাহে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৪.৯ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়েছে ১০.৪ শতাংশ। চলতি সপ্তাহে তেলের অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা করছে বাজার গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান ‘এনার্জি অ্যাস্পেক্টস’।   এক নোটে তারা জানিয়েছে, সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় সম্ভাব্য হামলার গুঞ্জন ও আশঙ্কার মুখে মধ্যপ্রাচ্য সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করায় প্রাথমিক দরপতন কাটিয়ে ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুডের দর দ্রুত ঘুরে দাঁড়িয়েছে এবং ঊর্ধ্বমুখী হয়েছে। সূত্র: আল জাজিরা আরটিভি/এসআর
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে রেকর্ড বৃদ্ধি
দুর্গাপূজার ছুটিতেও সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটির দিনগুলোতে দেশের সব কাস্টমস হাউস ও স্টেশনে সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
দুর্গাপূজার ছুটিতেও সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি
দুর্গাপুরে প্রথমবারের মতো ‘ব্ল্যাক রাইস’ চাষ, কৃষিতে নতুন সম্ভাবনা
রাজশাহীর মাঠজুড়ে সাধারণ সোনালি ধানের চিরাচরিত দৃশ্যের মাঝে এবার চোখে পড়ছে এক ভিন্নধর্মী দৃশ্য। বাতাসে দোল খাচ্ছে ব্যতিক্রমী ও পুষ্টিগুণে সমৃদ্ধ ‘ব্ল্যাক রাইস’ বা কালো চালের ধান।
দুর্গাপুরে প্রথমবারের মতো ‘ব্ল্যাক রাইস’ চাষ, কৃষিতে নতুন সম্ভাবনা
চা খাতের উন্নয়নে সরকারের ‘বড় পরিকল্পনা’
দেশের চা খাতের উৎপাদনশীলতা বাড়ানো, উৎপাদন ব্যয় কমানো, রপ্তানি বহুমুখীকরণ এবং বাগানের আর্থিক সক্ষমতা ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে সহজ শর্তে ঋণ, সুদ কমানো, পুরোনো চা গাছের পরিবর্তে নতুন গাছ লাগানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের মতো বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে।
চা খাতের উন্নয়নে সরকারের ‘বড় পরিকল্পনা’
আরও পড়ুন
ইনানীর টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তা লাইসেন্স, করা হয়েছিল সতর্ক
জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা
দেশের রিজার্ভ আবারও বাড়ল
দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর