ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে প্রথম ‘সুইফট স্কিম’ লেনদেনে সিটি ব্যাংকের মাইলফলক

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৬:০০ পিএম
সৌজন্য ছবি

সিটি ব্যাংক সম্প্রতি সুইফট-এর নতুন রিটেল ক্রস-বর্ডার পেমেন্ট বা আন্তঃদেশীয় রিটেল লেনদেন ব্যবস্থার আওতায় অর্থ প্রেরণকারী এবং অর্থ গ্রহণকারী উভয় ভূমিকাতেই সফলভাবে বিশ্বে প্রথম ‘সুইফট স্কিম’ নামের নতুন আন্তঃদেশীয় পেমেন্ট বা লেনদেন উদ্যোগ সম্পন্ন করেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিটি ব্যাংক।

অস্ট্রেলিয়া, কানাডা, চীন, জার্মানি, ভারত, স্পেন, থাইল্যান্ড, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৭টি দেশের ৫০টিরও বেশি শীর্ষস্থানীয় ব্যাংক এই কাঠামোটি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। বাংলাদেশ থেকে একমাত্র ব্যাংক হিসেবে সিটি ব্যাংক ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সুইফটের এই উদ্যোগে যুক্ত হয়।

প্রথাগত আন্তঃদেশীয় পেমেন্ট এবং রেমিট্যান্সের ক্ষেত্রে প্রায়শই বিলম্ব ও উচ্চ ব্যয়ের সমস্যা দেখা দেয়। একাধিক মধ্যস্থতাকারী ব্যাংকিং ধাপ, বিশ্বজুড়ে প্রক্রিয়াকরণের সময়ের ভিন্নতা এবং নানাবিধ নিয়ন্ত্রণমূলক বাধ্যবাধকতার জন্যে এই রকম ঘটে যাবে। এছাড়া মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের ফি-এর কারণে প্রাপকের হাতে পৌঁছানো অর্থের পরিমাণও কমে যায়। এই বাধাগুলো দূর করার লক্ষ্যে সুইফট পেমেন্ট সংক্রান্ত এই নতুন কাঠামোটি তৈরি করেছে, যার ফলে রিটেল গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো দ্রুত, সুনিশ্চিত ও স্বচ্ছ আন্তর্জাতিক অর্থ স্থানান্তরের সুবিধা পাবে।

‘সুইফট স্কিম’ হলো আন্তঃসীমান্ত পেমেন্ট বা লেনদেনের জন্য একটি নতুন কাঠামো, যার লক্ষ্য হলো আন্তর্জাতিকভাবে লেনদেনকারী ব্যক্তি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অভিজ্ঞতাকে আরও উন্নত করা। এই ব্যবস্থায় লেনদেনের পূর্ণ মূল্য প্রাপ্তির নিশ্চয়তা, শুরুতেই খরচের বিষয়ে স্পষ্ট ধারণা, স্বচ্ছতা, লেনদেন ট্র্যাক করার সুবিধা এবং দিন-রাত ২৪ ঘণ্টা সেবা পাওয়ার সুযোগ রয়েছে। বিশ্বজুড়ে বিভিন্ন ব্যাংক ২০২৬ সালের জুন মাসে এই সেবা চালু করেছে, যা জি-২০ (এ২০) নির্ধারিত লেনদেনের গতি সংক্রান্ত মানদ- পূরণ, খরচের বিষয়ে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত এবং গোপন বা অতিরিক্ত ফি দূর করতে সহায়তা করছে।

সিটি ব্যাংক ২০২৬ সালের ২২ জুন তাদের প্রথম লেনদেনটি ১ মিনিটে এবং দ্বিতীয় লেনদেনটি মাত্র ৫৭ সেকেন্ডে সম্পন্ন করে। এরপর ২৩ জুন সিটি ব্যাংক ‘গেটওয়ে ইন্টারমিডিয়ারি’ বা মধ্যস্থতাকারী হিসেবে ভারতের এইচডিএফসি ব্যাংকের সঙ্গে সমন্বয় করে ভারত থেকে আসা একটি পেমেন্ট বা অর্থপ্রদান প্রক্রিয়া সম্পন্ন করে এবং তা বাংলাদেশেরই অন্য একটি স্থানীয় ব্যাংকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।

সুইফট এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (অইই) এর যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সম্প্রতি সিটি ব্যাংকের এই অর্জনকে স্বীকৃতি জানানো হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং সুইফটের সিইও এবং রিজিওনাল হেড (ভারত ও দক্ষিণ এশিয়া) কিরণ শেঠি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিনের হাতে একটি স্মারক ক্রেস্ট তুলে দেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও ও ক্যামেলকো মাহিয়া জুনেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অফ হোলসেল ব্যাংকিং মেসবাউল আসিফ সিদ্দিকী, সুইফটের অ্যাকাউন্ট ডিরেক্টর (ভারত) ও কান্ট্রি ম্যানেজার অপির্তা ঘোষসহ সিটিব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্যাংকের শীর্ষ পদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা, আসছে আরও পরিবর্তন
বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ভিত্তিতে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী খসড়া তৈরি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এর মধ্য দিয়ে দেশের ব্যাংক খাত পরিচালনায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। 
ব্যাংকের শীর্ষ পদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা, আসছে আরও পরিবর্তন
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মো. শফিকুল ইসলাম
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) পদে পদোন্নতি পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) পরিচালক মো. শফিকুল ইসলাম।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মো. শফিকুল ইসলাম
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা
দীর্ঘ অপেক্ষার পর আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের ২০ ও ৫০ টাকার নোট। তবে ১০০ টাকার নোট নতুন ডিজাইনের পরিবর্তে পুরোনো নকশাতেই বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা
৩ মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি বেড়েছে ৪৮৯ কোটি টাকা
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪৮৯ কোটি ২৬ লাখ টাকা বেড়েছে। এ সময়ে সঞ্চয়পত্রের নিট বিক্রি দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৯ কোটি ৪৪ লাখ টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ হাজার কোটি ১৮ লাখ টাকা।
৩ মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি বেড়েছে ৪৮৯ কোটি টাকা
অবকাঠামো উন্নয়নে বেসরকারি বিনিয়োগ বাড়াতে পিপিপি মনিটর চালু
দেশের টেকসই অবকাঠামো উন্নয়ন এবং জনসেবার মান বাড়াতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার ও বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে ‘পিপিপি মনিটর: বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
অবকাঠামো উন্নয়নে বেসরকারি বিনিয়োগ বাড়াতে পিপিপি মনিটর চালু
আরও পড়ুন
‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক’
রোনালদোর আরও এক চমক, হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক
রয়্যাল এনফিল্ডের ক্লাসিক ৩৫০ মডেলের ৯০০০+ গ্রাহকের মাইলফলক উদযাপন
ম্যাকাই টেস্টে দুর্দান্ত মাইলফলকের সামনে মুশফিক