ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ব্যাংক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে নতুন নীতিমালা প্রণয়নের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পিএম
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

দেশের সব তফসিলি ব্যাংককে মানবসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন বা হালনাগাদ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় নিয়োগ, স্থায়ীকরণ, প্রশিক্ষণ, পদোন্নতি, বদলি, শৃঙ্খলা, স্বার্থের সংঘাত, অভিযোগ নিষ্পত্তি, কর্মীদের আচরণবিধি এবং কর্মস্থলে হয়রানি প্রতিরোধসহ মানবসম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়, ব্যাংকিং খাতে সুশাসন, স্থিতিশীলতা ও আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মেধাভিত্তিক মানবসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে প্রতিটি ব্যাংককে যুগোপযোগী, সমন্বিত ও কার্যকর মানবসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

নির্দেশনায় স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগ, শিক্ষানবিশকাল ও স্থায়ীকরণ, প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন, বেতন-ভাতা, কর্মদক্ষতা মূল্যায়ন, জ্যেষ্ঠতা নির্ধারণ, পদোন্নতি ও পদাবনমন, পদায়ন ও বদলি এবং শীর্ষ নির্বাহী পর্যায়ের কর্মকর্তাদের উত্তরাধিকার পরিকল্পনা অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।

এ ছাড়া চাকরির অবসান, পদত্যাগ, অবসর, পুনর্নিয়োগ, ছুটি ও কর্মস্থলে অনুপস্থিতি, আচরণবিধি, স্বার্থের সংঘাত, দাপ্তরিক গোপনীয়তা, হুইসেলব্লোয়ার নীতি এবং কর্মীদের অভিযোগ ও অসন্তোষ নিরসন ব্যবস্থাও নীতিমালায় রাখতে হবে।

সার্কুলারে আরও বলা হয়, নতুনভাবে প্রণীত বা হালনাগাদ করা মানবসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৭ সালের ৩১ মার্চের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত হতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকের এন্ট্রি পর্যায়ের পদে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও সকল আবেদনকারীর সমান সুযোগ নিশ্চিত করতে ব্যাংকের ওয়েবসাইট, চাকরির সাইট/প্ল্যাটফর্ম এবং অন্তত দুটি জাতীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
এন্ট্রি পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষার পাশাপাশি মৌখিক পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী অনলাইন অ্যাসেসমেন্টের মাধ্যমে সবচেয়ে যোগ্য ও মেধাবী প্রার্থী নির্বাচন করতে বলা হয়েছে। এন্ট্রি পদ ছাড়া অন্যান্য উচ্চতর পদে অন্য প্রতিষ্ঠান থেকে কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রেও প্রতিযোগিতামূলক পদ্ধতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

নিয়োগের এক বছরের মধ্যে কর্মকর্তাদের সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাই এবং সার্কুলার জারির আগে নিয়োগপ্রাপ্তদের শিক্ষাগত সনদ যাচাইয়ের কাজ ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে শেষ করতে হবে।

শিক্ষাগত সনদ জাল প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং এ সংক্রান্ত তথ্য করপোরেট মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেমে (সিএমএমএস) অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশে এলপিজির কোনো সংকট নেই, মন্ত্রীকে নিশ্চিত করলেন অপারেটররা
এলপিজির পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও গ্রাহক পর্যায়ে যেন সরবরাহ ঘাটতি না হয় এবং অসৎ উদ্দেশ্যে কেউ যেন মজুদ করে জনদুর্ভোগ সৃষ্টি না করেন সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার বলেন জ্বালানিমন্ত্রী।
দেশে এলপিজির কোনো সংকট নেই, মন্ত্রীকে নিশ্চিত করলেন অপারেটররা
বাংলা কিউআরে লেনদেনে প্রণোদনা ঘোষণা
রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
বাংলা কিউআরে লেনদেনে প্রণোদনা ঘোষণা
সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি
বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন ঋণের সুযোগ বাড়াতে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বিশেষ করে নারী ও প্রচলিত ব্যাংকঋণের বাইরে থাকা পরিবারগুলো এ ঋণের সুবিধা পাবে।
সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি
অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক
দেশে প্রাথমিকভাবে চারটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত এসব ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক
টাকায় আন্তর্জাতিক লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে টাকার মাধ্যমে লেনদেন নিষ্পত্তিতে নতুন একগুচ্ছ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে কোনো প্রারম্ভিক জমা ছাড়াই ‘টাকা ভস্ট্র অ্যাকাউন্ট’ খোলা ও পরিচালনা করা যাবে।
টাকায় আন্তর্জাতিক লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
আরও পড়ুন
ভেরিফিকেশনে আটকে ছিল স্বপ্ন, অবশেষে নিয়োগ পেলেন বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদ
২২ অনলাইন প্ল্যাটফর্মে টাকা লেনদেনে সতর্কবার্তা
নাটোরে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত
নিরপেক্ষ ও দায়িত্বশীল বিচারক হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই: জজ নিয়োগে প্রথম সিয়াম