ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ফোর্ডের ব্যবসায়িক চুক্তি নিয়ে চীনের সঙ্গে মার্কিন পরিবহনমন্ত্রীর বিরোধ

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম
ছবি: সংগৃহীত

চীনা প্রযুক্তির ওপর নির্ভরতার অভিযোগ তুলে ফোর্ড মোটর কোম্পানির সমালোচনা করেছেন মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি। তবে ডেট্রয়েটভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি এই অভিযোগকে ‘ভুল ধারণার ওপর ভিত্তি করে করা’ বলে প্রত্যাখ্যান করেছে।খবর বার্তা সংস্থা এএফপি’র।

মঙ্গলবার মার্কিন পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ফার্লিকে লেখা এক চিঠিতে ডাফি বলেন, কোম্পানিটির ‘সাম্প্রতিক কৌশলগত সিদ্ধান্তগুলো একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরছে।’

তার ভাষ্য অনুযায়ী, একটি ঐতিহ্যবাহী মার্কিন ব্র্যান্ড তার ভবিষ্যৎকে চীনা সরকারের সমর্থনপুষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে ক্রমেই জড়িয়ে ফেলছে।

ডাফি আরও বলেন, মিশিগানের মার্শালে ফোর্ডের ‘ব্লুওভাল ব্যাটারি পার্ক’ কারখানায় চীনা ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল-এর প্রযুক্তি ব্যবহারে পরিবহন মন্ত্রণালয় ‘উদ্বিগ্ন’।

তার মতে, চীনা প্রযুক্তিগত জ্ঞান ব্যবহার করা যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তা এবং সরবরাহ ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করার নীতির মূল উদ্দেশ্যকে প্রশ্নের মুখে ফেলছে।

চীনা কোম্পানিগুলোর সঙ্গে ফোর্ডের অন্যান্য সহযোগিতারও সমালোচনা করেন ডাফি। এর মধ্যে স্পেনে চীনের গিলি কোম্পানির সঙ্গে ফোর্ডের যৌথ উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি।

এ ছাড়া চীন থেকে লিংকন ব্র্যান্ডের গাড়ি উৎপাদন যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনতে ২০৩০ সাল পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েও ফোর্ডের সমালোচনা করেন ডাফি।

তবে ফোর্ড বলেছে, ডাফির চিঠিতে ‘তথ্যগত ভুল’ রয়েছে এবং কোম্পানিটির কার্যক্রম সম্পর্কে ভুল ধারণা দেওয়া হয়েছে।

কোম্পানিটি ডাফির চিঠিকে ‘শিরোনাম পাওয়ার জন্য ভুল ধারণার ওপর ভিত্তি করে নেওয়া একটি প্রচেষ্টা’ বলে মন্তব্য করেছে।

ট্রাম্প প্রশাসনের অন্য কর্মকর্তারা সম্প্রতি ফোর্ডের সরবরাহব্যবস্থা নিয়ে যে ইতিবাচক মন্তব্য করেছেন, সেগুলোও তুলে ধরেছে কোম্পানিটি।

ফোর্ড আগস্টে ফক্স বিজনেসকে দেওয়া বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের মন্তব্যও উল্লেখ করেছে।

লুটনিক তখন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির প্রশংসা করে বলেছিলেন, ফোর্ড যুক্তরাষ্ট্রে উৎপাদন ফিরিয়ে এনে আমাদের চমকে দেবে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোশাক কারখানা বন্ধে দিনে ১ বিলিয়ন ডলারের ক্ষতির শঙ্কা
দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতায় রপ্তানি আয় ও আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা বড় ঝুঁকিতে পড়েছে।
পোশাক কারখানা বন্ধে দিনে ১ বিলিয়ন ডলারের ক্ষতির শঙ্কা
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি ঘোষণার দাবি শ্রমিক নেতাদের, ফিরতে পারে স্বস্তি 
চলমান মজুরি আন্দোলন ও সহিংসতার মধ্যে পোশাকশিল্পের কারখানাগুলোতে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে ডিসেম্বরের মধ্যে নতুন ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি ঘোষণার দাবি শ্রমিক নেতাদের, ফিরতে পারে স্বস্তি 
আন্দোলনে সহিংসতা-ভাঙচুর করতে ভাড়ায় লোক নিয়োগ হয়েছে, বলছেন শ্রমিক নেতারা
টানা আন্দোলন, শ্রমিক অসন্তোষ ও সহিংসতা অব্যাহত থাকলে তৈরি পোশাকশিল্পের ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার শঙ্কা করছেন শ্রমিক নেতারা। তাদের দাবি, আন্দোলনে ভাঙচুর ও সহিংসতা চালাতে ভাড়াটে লোক নিয়োগ করা হয়েছে।
আন্দোলনে সহিংসতা-ভাঙচুর করতে ভাড়ায় লোক নিয়োগ হয়েছে, বলছেন শ্রমিক নেতারা
৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতিতে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রম অসন্তোষ ছড়িয়ে পড়েছে। কোথাও কোথাও শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ করেছেন।
৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক
চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার 
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশের পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১৭ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১৬ দশমিক ০৮ বিলিয়ন ডলার। সে হিসাবে রপ্তানি আয় বেড়েছে ৯৬ কোটি ডলার বা ৬ শতাংশ।
চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার 
আরও পড়ুন
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঢাকায় এসেই সুখবর পেলেন ইংলিশ কোচ টবি র‍্যাডফোর্ড