ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৯:৪২ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় ‘ইফতার ও দোয়া-২০২৬’ আয়োজন। রমজানের পবিত্রতা ও পারস্পরিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই আয়োজন করে।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বিভাগের শিক্ষক, অ্যালামনাই সদস্য এবং বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কাজী আব্দুল মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন, সহযোগী অধ্যাপক সামিয়া আসাদী এবং সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলী আফতাব ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাতসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সাবেক শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বিভাগের চেয়ারম্যান কাজী আব্দুল মান্নান বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাইদের এই বন্ধনই একটি বিভাগের সবচেয়ে বড় শক্তি। সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা, আর এই বিভাগের শিক্ষার্থীরা দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন আয়োজন সেই সম্পর্ককে আরও দৃঢ় করে।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আফতাব ভূঁইয়া বলেন, এই ইফতার আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের সবার মিলিত হওয়ার একটি উপলক্ষ। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক জোরদার করা এবং একে অপরের পাশে থাকার মানসিকতা তৈরিই আমাদের লক্ষ্য।

আরও পড়ুন

তিনি আরও বলেন, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে আমরা বিভিন্ন আয়োজন করার চেষ্টা করছি। এর অংশ হিসেবে আসন্ন রোজার ঈদের পর একটি ডে-লং পিকনিক আয়োজনের পরিকল্পনা রয়েছে। খুব দ্রুত এ বিষয়ে সবাইকে বিস্তারিত জানানো হবে।

সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত বলেন, বিভাগের অ্যালামনাই নেটওয়ার্ককে আরও সক্রিয় করতে আমরা নিয়মিত বিভিন্ন উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। ইফতার আয়োজনটি তারই অংশ। এর মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পরিচয় ও যোগাযোগের একটি সুন্দর পরিবেশ তৈরি হয়। এর মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পরিচয়, যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়। আমরা চাই, বিভাগের সবাই একে অপরের সঙ্গে যুক্ত থাকুক এবং পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করুক।

সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক ইমন বলেন, প্রতিবছর রমজান মাসে এই আয়োজন করতে পারা আমাদের জন্য আনন্দের বিষয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে অ্যালামনাইদের সম্পৃক্ত করে বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এ সময় ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রতিবছরের মতো এবারও ইফতার মাহফিলটি সাংবাদিকতা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, রমজানের এই আয়োজন তাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। অনেকের মতে, এই দিনটি যেন ঈদের আগেই আরেকটি আনন্দঘন পুনর্মিলনী হয়ে ওঠে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও বিভাগের উন্নয়ন ও অ্যালামনাই নেটওয়ার্ক শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আগামী ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ২৫ অক্টোবর থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুয়েট ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই
শিক্ষা, গবেষণা এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিপাক্ষিক একাডেমিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 
কুয়েট ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই
জগন্নাথ হল ট্র্যাজেডি: শোক দিবসে আজ বন্ধ ঢাবি
১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ ধসে প্রাণ হারান ৪০ জন।
জগন্নাথ হল ট্র্যাজেডি: শোক দিবসে আজ বন্ধ ঢাবি
তুমুল মারামারিতে রণক্ষেত্র নজরুল বিশ্ববিদ্যালয়, হাসপাতালে ভর্তি ৬
টুর্নামেন্ট চলাকালীন সময়ে অন্য গ্রুপের বল সীমানায় আসার সূত্র ধরে কয়েক দফা সংঘর্ষে জড়িয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ছয় শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তুমুল মারামারিতে রণক্ষেত্র নজরুল বিশ্ববিদ্যালয়, হাসপাতালে ভর্তি ৬
রাবিতে ঢুকে শিক্ষার্থীর মোবাইল টান দিয়ে নিয়ে গেল ছিনতাইকারী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাতে এক শিক্ষার্থীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে দুই ব্যক্তি। 
রাবিতে ঢুকে শিক্ষার্থীর মোবাইল টান দিয়ে নিয়ে গেল ছিনতাইকারী
আরও পড়ুন
ঢাবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের নেতৃত্বে ইলিয়াস-রিনভী-মাসউদ