ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

সোনার দামে এবার ‘বিশাল’ পতন, এক লাফে কমলো ১০ হাজার ৯৬৪ টাকা 

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১০:১৫ এএম
ছবি: সংগৃহীত

টানা পতনের মুখে থাকা সোনার দরে এবার ‘বিশাল’ পতন ঘটেছে দেশের বাজারে। এক লাফে মূল্যবান হলুদ ধাতুটির দাম ভরিতে কমে গেছে ১০ হাজার ৯৬৪ টাকা।

এতে প্রতি ভরি ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের সোনার গহনার দাম ভ্যাটসহ দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দর নিয়ে নতুন এই সিদ্ধান্ত জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এই দর সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে সোনার দাম নতুন করে এভাবে সমন্বয়ের সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং।

বাজুস নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনা এখন ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা পড়বে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত।

এর আগে, গতকাল বৃহস্পতিবার দেশের বাজারে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। এর ফলে দেশের বাজারে এদিন ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার গহনার দাম দাঁড়িয় ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।

এর আগের দিন ১৮ নভেম্বর সকালেও সোনার দাম সমন্বয় করে বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। এছাড়া, গত ১৪ নভেম্বর ভালো মানের প্রতি ভরি সোনার গহনার দাম কমানো হয় ২ হাজার ২১৬ টাকা।

তার আগে ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয় প্রতি ভরি সোনার দাম।

সব মিলিয়ে টানা ৮ দফায় ভরিতে সর্বোচ্চ ২৮ হাজার ৫১৮ টাকা কমে গেল মূল্যবান হলুদ ধাতুটির দাম। এতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা থেকে ভরিতে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায় নেমে এলো সোনার দাম।

এর মধ্য দিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪১ বার সোনার দাম সমন্বয় করলো বাজুস। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৫ দফায় কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো
বাংলাদেশের এআই-নির্ভর সৃজনশীলতার নতুন সম্ভাবনা তুলে ধরা, উদীয়মান ক্রিয়েটরদের স্বীকৃতি দেওয়া এবং প্রযুক্তি ও সৃজনশীল শিল্পের মধ্যে সংযোগ তৈরির লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো ২০২৬। 
ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি
সংগঠনটি জানিয়েছে, গত ৩ বছরে উৎপাদন ব্যয় বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ। অথচ, একই সময়ে রপ্তানি মূল্য কমেছে ২ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে ব্যাংক ঋণের সুদের হার বেড়ে দাঁড়িয়েছে ১২ থেকে ১৬ শতাংশে। কমেছে রপ্তানি প্রণোদনাও।
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি
টানা ৭ দফা পতনের পর দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
সব মিলিয়ে টানা ৭ দফায় ভরিতে সর্বোচ্চ ১৭ হাজার ৫৫৪ টাকা কমে গেছে মূল্যবান হলুদ ধাতুটির দাম।
টানা ৭ দফা পতনের পর দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
তিন বাহিনীর জন্যও নতুন পে-স্কেল নির্ধারণ, কোন পদে কত বেতন? 
সরকারি চাকরিজীবীদের মতো সামরিক বাহিনীর সদস্যদেরও নতুন মূল বেতন ধাপে ধাপে কার্যকর হবে বলে জানা গেছে।
তিন বাহিনীর জন্যও নতুন পে-স্কেল নির্ধারণ, কোন পদে কত বেতন? 
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মো. শফিকুল ইসলাম
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) পদে পদোন্নতি পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) পরিচালক মো. শফিকুল ইসলাম।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মো. শফিকুল ইসলাম
আরও পড়ুন
দেশের বাজারে সোনার দামে ফের বড় পতন
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে আরও কমে গেল সোনার দাম, এবার ভরি কত?
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা