
আন্তর্জাতিক বাজারে সোনার দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরুর শঙ্কায় জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। এতে করে উচ্চ মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এসবের প্রভাবে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সোনার দাম ৩ শতাংশ কমে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।
শুক্রবার (১৩ নভেম্ব) বাংলাদেশ সময় বিকেল ৪টা ০৬ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯০৩ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯০৭ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।
উইজডমট্রি-র পণ্য কৌশলবিদ নিতেশ শাহ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বৃহস্পতিবার বড় ধরনের পতনের পর সোনার দাম এখন কিছুটা বাড়ছে। বর্তমানে এই ধাতুটি অবমূল্যায়িত অবস্থায় রয়েছে।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫০ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্লাটিনামের দাম ০ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৫১৪ ডলারে নেমেছে, আর প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩ দশমিক ৬৯ ডলারে উঠেছে।
এদিকে দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়ছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
আরটিভি/এমএ



