ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল 

জবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৭:৩২ পিএম
ছবি: আরটিভি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রতিষ্ঠাতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয় মসজিদ কমিটির উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ মাহফিল আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন মহীয়সী ব্যক্তিত্ব। তার অবদান ছাড়া আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কল্পনা করা অসম্ভব। তিনি ছিলেন সততা ও আপসহীন সংগ্রামের প্রতীক। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে ঐক্যের যে রাজনীতি শুরু করেছিলেন। বেগম খালেদা জিয়া তা দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়েছেন।

জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকাল এক মহাকালের পরিসমাপ্তি ঘটেছে। সাধারণ গৃহবধূ থেকে জাতির অভিভাবক হয়ে ওঠার পেছনে ছিল তার অসীম ত্যাগ। এক-এগারোর মতো কঠিন সময়েও তিনি এ দেশের মাটি ও মানুষকে ছেড়ে যাননি।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, তিনি দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের জন্য কাজ করেছেন। তার জানাজায় সর্বস্তরের মানুষের ঢলই প্রমাণ করে তিনি ছিলেন গণমানুষের নেত্রী।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম ও খতিব মো. ছালাহ্‌ উদ্দিন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা বন্ধের নির্দেশ
২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কাজ শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের নোট-গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা বন্ধের নির্দেশ
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর সূত্রাপুরে এলাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীর ইসলাম (৪৫) নামের এক কর্মচারী আহত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালি হিসেবে কাজ করেন। রোববার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আহত জাহাঙ্গীর ইসলাম বরিশাল জেলার আব্দুল আজিজ আকন্দের ছেলে। তিনি পুরান ঢাকার লালবাগ সমাজকল্যাণ গলির ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। জানা গেছে, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কয়েকজন দুষ্কৃতকারী কলেজের সামনে ককটেল ছুড়ে মারে। এতে জাহাঙ্গীর ইসলাম আহত হন। জাহাঙ্গীর ইসলামকে হাসপাতালে নেওয়া আলমগীর হোসেন জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সূত্রাপুর থানা এলাকার কবি নজরুল সরকারি কলেজের গেটের সামনে দারোয়ানের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর। এ সময় কয়েকজন দুষ্কৃতকারী ককটেল ছুড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়ে জাহাঙ্গীর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তিনি চোখে ও মাথায় আঘাত পেয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, জাহাঙ্গীর মাথায় ও চোখে আঘাত পেয়েছেন, তাকে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন্স) সুমন চন্দ্র নাথ বলেন, ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। আরটিভি/টিআর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
সোমবার এইচএসসির পুনর্নিরীক্ষার ফল, অপেক্ষায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থী
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর)। বেলা ৩টায় একযোগে ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা তিন পদ্ধতিতে ফল জানতে পারবেন।
সোমবার এইচএসসির পুনর্নিরীক্ষার ফল, অপেক্ষায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থী
প্রাথমিক ও মাধ্যমিকের ভর্তি নির্দেশিকা প্রকাশ
সারাদেশের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
প্রাথমিক ও মাধ্যমিকের ভর্তি নির্দেশিকা প্রকাশ
শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকার তৈরির কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী
অপ্রয়োজনীয় বিভাগ খুলে শিক্ষিত বেকার তৈরির সুযোগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (২২ নভেম্বর) ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিশ্ববিদ্যালয়কে বেকারত্ব তৈরির কারখানায় পরিণত করা যাবে না। আর এমন কোনো ডিপার্টমেন্ট খুলবেন না, এখন যেগুলো আগে অ্যানাউন্স করে খোলা হয়েছে, শিক্ষক রাজনীতির জন্য খোলা হয়েছে, স্টুডেন্ট পলিটিকসের জন্য খোলা হয়েছে। এমন কোনো ডিপার্টমেন্ট খুলবেন না, যে ডিপার্টমেন্টের প্রয়োজন নেই। শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার আগে সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজনীয়তা, বর্তমান শ্রমবাজারের চাহিদা এবং কর্মসংস্থানের সুযোগ বিবেচনা করতে হবে। কেবল বিভাগ খোলার জন্য বিভাগ খোলা হলে তা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সুফল বয়ে আনবে না। এ ক্ষেত্রে যেসব বিভাগের বাস্তব প্রয়োজন নেই, সেগুলো খোলার অনুমতি না দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিও আহ্বান জানান তিনি। শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকদের কাজ বলা এবং শিক্ষার্থীদের কাজ শোনা। তবে এই বলা ও শোনার প্রক্রিয়ার মধ্য দিয়েই উন্নয়নের পথ তৈরি করতে হবে। পরীক্ষায় নকল প্রতিরোধের পাশাপাশি উন্নত দেশগুলোর অগ্রগতির পদ্ধতি অনুসরণ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেকারত্ব কমানোর বিষয়ে নিজের উদ্যোগের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্যকে ২০৩০ সালের মধ্যে শিক্ষার্থীদের বেকারত্ব কতটা কমানো সম্ভব, তা জানতে চেয়েছিলেন। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় বাজেট দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় নয় মাসেও বেকারত্বের তালিকা দিতে পারেনি বলে অভিযোগ করেন এহছানুল হক মিলন। তিনি বলেন, বেকারত্ব কমানোর জন্য বাজেট দেওয়ার কথা থাকলেও কার্যত বেকারত্ব তৈরির কারখানা চালানোর বাজেট দিতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, পুনঃপরীক্ষার পর বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা বলেছিলেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সিদ্ধান্ত মানতে রাজি নয় বলে তিনি জানতে পেরেছেন। এ কারণে তাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে বলে জানান তিনি। আরটিভি/টিআর    
শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকার তৈরির কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী
আরও পড়ুন
পাঁচ স্থানে স্টারলিংক, সুবিধার বাইরে জবির শহীদ সাজিদ ভবন
প্রচারণার ঘাটতি ও আবাসন সংকটে বিদেশি শিক্ষার্থী টানতে ব্যর্থ জবি
জবিতে নামেই কমনরুম, অস্বাস্থ্যকর পরিবেশে দুর্ভোগে ছাত্রীরা
জবির দ্বিতীয় সমাবর্তনে নিবন্ধনের সময় বাড়ল, সুযোগ ৩০ নভেম্বর পর্যন্ত