ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবিতে নামেই কমনরুম, অস্বাস্থ্যকর পরিবেশে দুর্ভোগে ছাত্রীরা

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম
ছবি: আরটিভি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রীদের জন্য কমনরুম থাকলেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে তা কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় সাড়ে আট হাজার ছাত্রীর জন্য রয়েছে মাত্র দুটি কমনরুম। শিক্ষার্থীর তুলনায় কক্ষগুলোর পরিসর ছোট হওয়ায় অধিকাংশ সময় বসার জায়গা পাওয়া যায় না। এর সঙ্গে যুক্ত হয়েছে অপরিচ্ছন্ন ওয়াশরুম, ভাঙা চেয়ার, নষ্ট স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থার অভাব। ফলে ক্লাসের বিরতিতে বিশ্রাম নেওয়া কিংবা ব্যক্তিগত প্রয়োজন মেটাতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন ছাত্রীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের গত বছর জকসু নির্বাচনের আগে প্রকাশিত নিয়মিত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী, জবিতে ছাত্রীর সংখ্যা ৮ হাজার ৪৭৯। শিক্ষার্থীকল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে, এসব শিক্ষার্থীর জন্য শহীদ সাজিদ ভবন ও বিজ্ঞান অনুষদ ভবনে একটি করে মোট দুটি কমনরুম রয়েছে। বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য এই সীমিত ব্যবস্থা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে অভিযোগ তাদের।

ইসলামিক স্টাডিজ বিভাগের একজন শিক্ষার্থী বলেন, কমনরুমে জায়গার অভাবে গাদাগাদি করে বসতে হয়। ওয়াশরুমগুলো অপরিচ্ছন্ন ও ব্যবহারের অনুপযোগী। কোনো ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেই।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী তামান্না ফেরদৌসী বলেন, ‘কমনরুমে প্রচুর ভিড় থাকে, বসার পর্যাপ্ত জায়গা নেই। একবার গিয়েছিলাম, সেখানকার পরিবেশ এতটাই অপরিষ্কার ও শোচনীয় যে আর যেতে ইচ্ছে করে না। ওয়াশরুমগুলোর অবস্থাও খুব খারাপ।’

শহীদ সাজিদ ভবনের কমনরুমেও দুর্গন্ধ, নাজুক ওয়াশরুম

১৩ তলাবিশিষ্ট শহীদ সাজিদ ভবনের নিচতলায় ছাত্রীদের কমনরুম অবস্থিত। ভবনের ওপরের তলাগুলোতে ক্লাস করা শিক্ষার্থীদের অল্প সময়ের বিরতিতে নিচে নেমে আসা বেশ কষ্টকর। কক্ষটিতে দুটি টেবিল ও প্রায় ৮০টি চেয়ার রয়েছে। তবে পাশের বারান্দায় জমে থাকা ময়লা এবং স্যানিটারি ট্যাংকের দুর্গন্ধে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। সংলগ্ন সাতটি ওয়াশরুমের মধ্যে দুটির কাজ এখনো অসম্পূর্ণ। বাকি পাঁচটির অবস্থাও নাজুক।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সাদিয়া হক বলেন, কমনরুমটি নিচতলায় হওয়ায় ওপরের তলায় ক্লাস করা শিক্ষার্থীদের জন্য সেখানে যাতায়াত করা সময়সাপেক্ষ। প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে অনেকেই সেখানে যেতে চান না।

এ বিষয়ে পরিচ্ছন্নতাকর্মী লেশমি দাস বলেন, পুরোনো টাইলসে স্থায়ী দাগ পড়ে যাওয়ায় এবং অতিরিক্ত শিক্ষার্থী ব্যবহার করায় নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।

বিজ্ঞান অনুষদে ভাঙা চেয়ার, নষ্ট ন্যাপকিনের মেশিন

বিজ্ঞান অনুষদ ভবনের কমনরুমেও রয়েছে নানা সমস্যা। সরেজমিনে দেখা যায়, কক্ষের পর্দাগুলো পুরোনো ও ময়লাযুক্ত। প্রায় ৫০টি চেয়ারের মধ্যে বেশ কয়েকটি ভাঙা। এসব চেয়ারে বসতে গিয়ে অনেক সময় শিক্ষার্থীদের পোশাক ছিঁড়ে যায়। পাশের দুটি ওয়াশরুমও ব্যবহারের অনুপযোগী বলে জানিয়েছেন মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাফিজা আক্তার।

গণিত বিভাগের শিক্ষার্থী লাবনী আক্তার শিমলা বলেন, ‘পুরো বিজ্ঞান অনুষদের ছাত্রীদের জন্য ওয়াশরুম মাত্র দুটি। পরীক্ষার সময় সেখানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। হ্যান্ডওয়াশ থাকে না, থাকলেও তাতে পানি মেশানো থাকে। স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিনটিও নষ্ট। ফলে মেশিনে যে ন্যাপকিন ১০ টাকায় পাওয়া যেত, তা এখন দায়িত্বে থাকা কর্মীর কাছ থেকে ২০ টাকায় কিনতে হচ্ছে। কমনরুমে রাখা শুকনো খাবারের দামও দুই টাকা বেশি রাখা হয়। জরুরি প্রয়োজনে প্যারাসিটামলের মতো সাধারণ ওষুধও পাওয়া যায় না।’

তিনি আরও জানান, শহীদ সাজিদ ভবনের কমনরুমে জায়গা তুলনামূলক বেশি থাকলেও সেখানে ন্যাপকিন ভেন্ডিং মেশিন কিংবা প্রাথমিক চিকিৎসার ওষুধের ব্যবস্থা নেই।

তিন ভবনে নেই ছাত্রীদের কমনরুম

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও ভাষাশহীদ রফিক ভবনে ছাত্রীদের জন্য কোনো কমনরুম নেই। ৩৮টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটের মধ্যে কেবল সমাজকর্ম বিভাগে ছাত্রীদের জন্য পৃথক বসার ব্যবস্থা রয়েছে। তবে বারান্দার একটি অংশে তৈরি এই জায়গায় একসঙ্গে পাঁচ থেকে ছয়জনের বেশি বসতে পারেন না।

সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, বিভাগের নিজস্ব অর্থায়নে ছাত্রীদের বসার জন্য জায়গাটি তৈরি করা হয়েছে। তবে এর রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসনের কাছে জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম চেয়েও পর্যাপ্ত সহায়তা পাওয়া যায়নি।

ছাত্রদের কমনরুম নেই, ব্রেস্ট ফিডিং কর্নারও অনুপস্থিত

ছাত্রীদের জন্য দুটি কমনরুম থাকলেও বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য কোনো সাধারণ কক্ষ নেই। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন আকাশ বলেন, দূরদূরান্ত থেকে আসা ছাত্রদের ক্লাসের বিরতিতে বিশ্রাম নেওয়া ও পোশাক পরিবর্তনের জন্য অন্তত একটি কমনরুম প্রয়োজন।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত কোনো ব্রেস্ট ফিডিং কর্নার না থাকায় মা শিক্ষার্থীদেরও বিড়ম্বনায় পড়তে হয়। প্রয়োজনের সময় তাদের কমনরুমের এক পাশে নামাজের জন্য নির্ধারিত স্থান ব্যবহার করতে হয়।

এ ছাড়া জনবল ও জায়গার সংকটে বিশ্ববিদ্যালয়ের ডে-কেয়ার সেন্টারও কার্যকরভাবে পরিচালিত হচ্ছে না। দুই বছরের কম বয়সী শিশু রাখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা এবং প্রচারণার অভাবে ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে সেখানে শিশুদের উপস্থিতি কমে গেছে। সেন্টারের পরিবেশ ও যত্ন নিয়ে উদ্বেগ থাকায় অনেক শিক্ষার্থী সন্তান কোলে নিয়েই ক্লাস করেন।

সার্বিক বিষয়ে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ড. মাহাতি হাসান জুয়েল বলেন, পর্যাপ্ত পরিচ্ছন্নতাকর্মী না থাকায় নিয়মিত তদারকি করা কঠিন হচ্ছে। তবে অস্থায়ী কর্মীর ব্যবস্থা করার চেষ্টা চলছে। ওয়াশরুম মেরামতের বিষয়টি বাজেটের ওপর নির্ভরশীল হওয়ায় জরুরি তহবিল চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। ক্যাম্পাসে জায়গার তীব্র সংকট থাকায় নতুন কমনরুম স্থাপনের তাৎক্ষণিক সুযোগ নেই।

উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, শিক্ষার্থীকল্যাণ ও প্রকৌশল দপ্তরের লিখিত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি বিবেচনা করা হবে। ব্রেস্ট ফিডিং কর্নার ও ডে-কেয়ার সেন্টার আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে নতুন কক্ষ নির্মাণ বা বাজেট বরাদ্দ দেওয়া কঠিন হলেও সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।

শিক্ষার্থীদের দাবি, ছাত্রীদের সংখ্যা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে কমনরুমের পরিসর বাড়ানোর পাশাপাশি বিদ্যমান কক্ষগুলোর সংস্কার জরুরি। একই সঙ্গে স্বাস্থ্যসম্মত ওয়াশরুম, সচল ন্যাপকিন ভেন্ডিং মেশিন, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা এবং মা শিক্ষার্থীদের জন্য পৃথক ব্রেস্ট ফিডিং কর্নার নিশ্চিত করতে হবে।

এসকেডি/ আরটিভি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিখোঁজের ২ দিন পর ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার রাবি শিক্ষার্থী
নিখোঁজের প্রায় দুই দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী হৃদয় আলীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।  শনিবার (২১ নভেম্বর) সকাল পৌনে ১২টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ময়না গ্রামের একটি ধানক্ষেত থেকে তাকে উদ্ধার করেন স্থানীয়রা। হৃদয় আলী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঠাকুরগাঁওয়ে। হৃদয় বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার ‘মণ্ডল ম্যানশন’ নামের একটি মেসে থাকেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হন হৃদয়। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে শুক্রবার নগরের মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।  পুলিশ তার মুঠোফোন ট্র্যাক করে ওই দিন রাত সাড়ে ৯টার দিকে নগরের শিরোইল কলোনি এলাকায় সবশেষ অবস্থান শনাক্ত করে। এরপর থেকে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ফরিদুল ইসলাম বলেন, আমাদের এগ্রোনমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের ছাত্র হৃদয় ১৯তারিখ থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর  আজকে আমরা সংবাদ পেলাম  যে তাকে রাজাপুরের একটা ধান ক্ষেতের পাশে সে অজ্ঞান অবস্থায় আছে অবস্থায় ছিল।  তিনি বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা চলে আসছি। আমাদের প্রক্টোরিয়াল বডি আমাদের এম্বুলেন্স নিয়ে আসছি এবং ডাক্তারদের সঙ্গে কথা হলো। ডাক্তাররা বললেন যে উনার পালস এবং হার্টবিট প্লাস প্রেসার সবকিছু নরমাল আছে। কিন্তু আনকনশাস মানে তার কোন স্বাভাবিক সেন্সটা নাই। উনারা ইমিডিয়েট রাজশাহী মেডিকেলে রেফার করেছেন। আমরা এখন রাজশাহী মেডিকেলে নিয়ে যাচ্ছি। উদ্ধারকৃত শিক্ষার্থীর সর্বশেষ অবস্থা নিয়ে উপাচার্য বলেন, আমরা এই মুহূর্তে কিছুই বলতে পারছি না। ওর রোগীর পুরোপুরি জ্ঞান ফিরলে আমরা বলতে পারব যে আসলে তার সঙ্গে কি ঘটেছিল। আরটিভি/ এসআর
নিখোঁজের ২ দিন পর ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার রাবি শিক্ষার্থী
মাভাবিপ্রবিতে বিসিকের পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণের উদ্বোধন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘Entrepreneurship Development’ (উদ্যোক্তা উন্নয়ন) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের ১২তম তলায় সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রবিউল ইসলাম লিটন, বিসিকের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ  কামরুজ্জামান, পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মো. শহিদুজ্জামান এবং বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ। চুক্তি স্বাক্ষর শেষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। উদাহরণ হিসেবে তিনি জাপানের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূমিকা তুলে ধরেন।  তিনি বলেন, বিশ্ববাজারের চাহিদা বিবেচনায় নিয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা তৈরি এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ঘটাতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে আন্তর্জাতিক বাজারের চাহিদাকে কাজে লাগিয়ে মানসম্মত পণ্য উৎপাদনে সক্ষমতা অর্জন করতে হবে। এ ক্ষেত্রে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী কার্যকর উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়ন জরুরি। প্রতিযোগিতামূলক বিশ্বে অন্যদের চেয়ে এগিয়ে থাকতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের উদ্যোগের শুরুতে নানা ধরনের ঝুঁকি ও প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। মাভাবিপ্রবি ও বিসিকের মধ্যে আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা হলো।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা তৈরি এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ঘটিয়ে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। অনুষ্ঠানের সভাপতি বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, বিসিকের উদ্যোগে দেশে ইতোমধ্যে ৮৪টি শিল্পনগরী গড়ে তোলা হয়েছে। প্রশিক্ষণ ও পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র শিল্প থেকেই বড় শিল্পপ্রতিষ্ঠানের বিকাশ সম্ভব।  উদাহরণ হিসেবে স্কয়ার, আরএফএল ও হেমকোর মতো প্রতিষ্ঠানের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব প্রতিষ্ঠান একসময় ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করলেও বর্তমানে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছে। সঠিক পরিকল্পনা, দক্ষতা ও উদ্যোগ থাকলে ক্ষুদ্র শিল্পও একসময় বড় শিল্পপ্রতিষ্ঠানে রূপ নিতে পারে। প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি মাভাবিপ্রবি ও বিসিকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন এবং বিসিকের পক্ষে বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুজ্জামান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সমঝোতার মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে মাভাবিপ্রবির অর্থনীতি, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিভাগের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। ২১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে উদ্যোক্তা হতে আগ্রহী শিক্ষার্থীদের উদ্যোক্তা উন্নয়নবিষয়ক জ্ঞান, দক্ষতা ও বাস্তবভিত্তিক ধারণা প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হবে। বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোক্তা উন্নয়ন অনুষদ এবং মাভাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, শিক্ষা ও গবেষণার পাশাপাশি উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরটিভি/এসআর  
মাভাবিপ্রবিতে বিসিকের পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণের উদ্বোধন
সহপাঠীর চিকিৎসায় অর্ধ লাখ টাকা সহায়তা করল রাবি ছাত্রদলকর্মী শাকিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত এক অসুস্থ সহপাঠীর চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী শাকিল দেওয়ান।
সহপাঠীর চিকিৎসায় অর্ধ লাখ টাকা সহায়তা করল রাবি ছাত্রদলকর্মী শাকিল
প্রধানমন্ত্রীর জন্মদিনে ইবি ছাত্রদলের দোয়া, অংশ নিলেন শিবির নেতারাও
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আয়োজনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 
প্রধানমন্ত্রীর জন্মদিনে ইবি ছাত্রদলের দোয়া, অংশ নিলেন শিবির নেতারাও
গবেষণার বাণিজ্যিকীকরণে বাকৃবির সঙ্গে ১০ শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সমঝোতা
গবেষণার ফলাফলকে শিল্প ও বাণিজ্যিক খাতে প্রয়োগের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘গবেষণার উৎকর্ষ, উদ্ভাবন ও বাণিজ্যিকীকরণে বাকৃবি-শিল্পপ্রতিষ্ঠান সহযোগিতা জোরদারকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির বাণিজ্যিকীকরণে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে বাকৃবির সাথে ১০টি শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
গবেষণার বাণিজ্যিকীকরণে বাকৃবির সঙ্গে ১০ শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সমঝোতা
আরও পড়ুন
জবির দ্বিতীয় সমাবর্তনে নিবন্ধনের সময় বাড়ল, সুযোগ ৩০ নভেম্বর পর্যন্ত
জবির তৃতীয় গেটের কাছ থেকে নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় নেতা ধরা
জবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল আক্তার গ্রেপ্তার
রাতভর অবস্থানের পর আটক কর্মকর্তাদের পুলিশের কাছে দিল জবি ছাত্রদল