ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

গ্লোবাল ইউনিভার্সিটিতে ভর্তি বন্ধ রাখার নির্দেশ

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম
ফাইল ছবি

বরিশালের বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশে ‘জানুয়ারি ২০২৬’ সেশন থেকে সব ধরনের প্রোগ্রামে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সম্প্রতি ইউজিসির ৫৮তম সভার সিদ্ধান্ত এবং একটি তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টির সেক্রেটারি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু নার্গিস বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান। এছাড়া তাদের কন্যা এস. আমরিন রাখি বোর্ড অব ট্রাস্টিভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে কোনো নতুন শিক্ষার্থী ভর্তি করা যাবে না। তবে কমিশনের এই সিদ্ধান্ত ‘জানুয়ারি ২০২৬’ থেকে কার্যকর হবে বিধায় এর আগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বর্তমান শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে।

বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য (নাম, আইডি নং, সেশন, বিভাগ, অনুষদ, এনআইডি, মোবইল নম্বর) গত ৩০ ডিসেম্বরের মধ্যে কমিশনে প্রেরণ করতে বলা হয়েছিল। অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য ন্যূনতম সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ এবং ল্যাবরেটরি সুযোগ-সুবধিা প্রস্তুত করে মে মাসের মধ্যে কমিশনকে লিখিতভাবে প্রমাণকসহ জানাতে হবে। অনুমতি সাপেক্ষে প্রয়োজনে বিশ্ববিদ্যালয় এফডিআর এবং এর লভ্যাংশ ব্যবহার করতে পারে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় স্বাভাবিক অবস্থায় ফিরে এলে এফডিআরের মূল এবং লভ্যাংশ পুনর্ভরণ করতে হবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন অবশ্যই ব্যাংকের মাধ্যমে প্রদানের ব্যবস্থা করতে হবে এবং একই সাথে শিক্ষার্থীদের বেতন, সেমিস্টার ফি ও যাবতীয় লেনদেন ব্যাংকের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা গ্রহণ করে আগামী ‘ফেব্রুয়ারি, ২০২৬’র মধ্যে কমিশনকে লিখিতভাবে জানাতে হবে।

Capture

আরটিভি/আরএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ব কারিগরি শিক্ষা সম্মেলনে বাংলাদেশের রূপকল্প তুলে ধরলেন শিক্ষামন্ত্রী
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটালাইজেশন, উন্নত উৎপাদন প্রযুক্তি ও সবুজ প্রযুক্তির প্রসারে বিশ্বজুড়ে পরিবর্তিত শ্রমবাজারের চাহিদা পূরণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণকে (টিভেট) প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ।
বিশ্ব কারিগরি শিক্ষা সম্মেলনে বাংলাদেশের রূপকল্প তুলে ধরলেন শিক্ষামন্ত্রী
জবিতে গরু-খাসি দুটোই হলো রান্না, খেতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ঘোষিত ‘জবিয়ানদের গরুভোজ’ কর্মসূচিতে অংশ নিতে টোকেন সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা। 
জবিতে গরু-খাসি দুটোই হলো রান্না, খেতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা যা জানা গেল
বুধবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা যা জানা গেল
রাকসু নির্বাচনের এক বছরপূর্তী আজ, কতটা পূরণ হলো প্রতিশ্রুতি 
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনের এক বছর পূর্ণ হচ্ছে আজ।
রাকসু নির্বাচনের এক বছরপূর্তী আজ, কতটা পূরণ হলো প্রতিশ্রুতি 
আইসিটি খাতে গবেষণা ফেলোশিপ পেলেন ইবি শিক্ষার্থী ইকবাল
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে গবেষণার জন্য ফেলোশিপ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী ইকবাল হোসেন।
আইসিটি খাতে গবেষণা ফেলোশিপ পেলেন ইবি শিক্ষার্থী ইকবাল
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর
সরকার শিক্ষা খাতে জিডিপির পাঁচ ভাগ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে: ড. মাছুমা হাবিব
অনুমোদনের আবেদন আরও ১১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের, যাচাই-বাছাইয়ে ইউজিসি
ইউজিসির শাখা অফিস উদ্বোধন