ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

সংকট নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ চুয়েট শিক্ষার্থীদের

চুয়েট সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম
সংকট নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ চুয়েট শিক্ষার্থীদের। ছবি: চুয়েট সংবাদদাতা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান সংকট ও বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে চুয়েটের মূল ফটকের সামনে এ অবরোধ কর্মসূচি শুরু করেন তারা।

কর্মসূচিতে অংশ নিতে বিকেল সাড়ে ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়। পরে শিক্ষার্থীরা সেখান থেকে একত্র হয়ে সড়কে অবস্থান নেন।

অবরোধ চলাকালে শিক্ষার্থীদের ‘যে ভিসি ছাত্র মারে, সে ভিসি আমার না’ এবং ‘মানি না মানবো না, শরীফুলকে মানি না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় তারা চুয়েটের চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

কর্মসূচিতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আবির বলেন, আমাদের আন্দোলন সরকারবিরোধী নয়। দীর্ঘ ৭০ দিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা সহিংসতা চাই না, বরং প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে দ্রুত সংকটের সমাধান চাই।

তিনি বলেন, এত দিন আমরা সড়ক অবরোধ কিংবা কোনো অস্থিতিশীল কর্মসূচিতে অংশ নিইনি। তবে কোনো ধরনের হুমকির মুখে আন্দোলন বন্ধ করব না। অধ্যাপক শরীফুল আলমকে উপাচার্য হিসেবে চাই না। তাঁর পরিবর্তে অন্য কাউকে উপাচার্য নিয়োগ দিলেই এ সংকটের সমাধান সম্ভব।

পরে জনদুর্ভোগের কথা চিন্তা করে আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা৷ পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে তা শিক্ষকদের আবাসিক এলাকায় গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত ২১ সেপ্টেম্বর থেকে চুয়েটে অচলাবস্থা তৈরি হয়। শিক্ষার্থীরা সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহাল এবং বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন।
দীর্ঘদিনের অচলাবস্থার পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ক্লাস কার্যক্রম শুরু হলেও সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় ২৬ নভেম্বর থেকে পুনরায় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তিতে পুনর্মিলনী অনুষ্ঠিত
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 
মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তিতে পুনর্মিলনী অনুষ্ঠিত
রাবিতে যানবাহন চলাচলে নতুন নির্দেশনা 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে যানবাহন প্রবেশ ও চলাচলে নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রাবিতে যানবাহন চলাচলে নতুন নির্দেশনা 
যবিপ্রবিতে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬-২৭।
যবিপ্রবিতে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা
বাকৃবিতে ‘রিসার্চ এন্ড হায়ার স্টাডি সামিট’ অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা ও গবেষণা বিষয়ে দক্ষতা অর্জনের জন্য ‘রিসার্চ এন্ড হায়ার স্টাডি সামিট’ অনুষ্ঠিত হয়েছে। 
বাকৃবিতে ‘রিসার্চ এন্ড হায়ার স্টাডি সামিট’ অনুষ্ঠিত
মানবিকতা যত দিন অবমানিত হবে, নজরুল তত দিন প্রাসঙ্গিক: ড. বেলা দাস
পৃথিবীতে মানবিকতা যত দিন অবমানিত হবে, কাজী নজরুল ইসলাম তত দিন প্রাসঙ্গিক থাকবেন বলে মন্তব্য করেছেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বেলা দাস। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন’-এর উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। নজরুলের সাহিত্য ও দর্শনের গভীরতা তুলে ধরে ড. বেলা দাস বলেন, কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি নন, তিনি ছিলেন অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে দ্রোহের প্রধান উৎস। শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার অন্ধকার দূর করতে তাঁর লেখনী যুগ যুগ ধরে মুক্তিকামী মানুষকে সাহস জুগিয়েছে। বর্তমান অস্থির সময়েও মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় নজরুলের চেতনা আমাদের সবচেয়ে বড় আশ্রয়। এ সময় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রিজাউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, বাংলা একাডেমির মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আজম এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জসীম উদ্দীন। আয়োজকেরা জানান, ১৯২৬ সালে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা এবং একই বছরে কাজী নজরুল ইসলামের সিলেটে আগমনের শতবর্ষপূর্তিকে কেন্দ্র করে এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল: মুক্তচিন্তা ও দ্রোহের উত্তরাধিকার’। আয়োজক সূত্রে আরও জানা গেছে, এবারের সম্মেলনে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে মোট ১৭০টি গবেষণাপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিত ১২৬টি প্রবন্ধ ১৩টি সমান্তরাল অধিবেশনে উপস্থাপন করা হচ্ছে। আরটিভি/টিআর
মানবিকতা যত দিন অবমানিত হবে, নজরুল তত দিন প্রাসঙ্গিক: ড. বেলা দাস
আরও পড়ুন
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
৯ দফা দাবিতে নীলফামারীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
ফের মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাক শ্রমিকদের, এরপর যা ঘটল
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চট্টগ্রাম পর্বে চ্যাম্পিয়ন চুয়েট এসরোর দল ‘প্রজন্ম অ্যাপোলো’