ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

নোবিপ্রবির হল ডাইনিংয়ের ম্যানেজারের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

নোবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ পিএম
নোবিপ্রবির হল ডাইনিংয়ের ম্যানেজারের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ। ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের ডাইনিংয়ে অপ্রাপ্তবয়স্ক কর্মচারী মামুনকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে ডাইনিং ম্যানেজার আনোয়ার শাহাদাত শিশিরের বিরুদ্ধে।

এ ঘটনায় শিশুটিকে থাপ্পড় মারার কথা স্বীকার করেছেন অভিযুক্ত ম্যানেজার। বিষয়টি জানার পর তাকে সরিয়ে দেওয়ার জন্য প্রভোস্টকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শিশুটির মা স্বপ্না বেগম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৬ নভেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে হলের ডাইনিংয়ে তাঁর সন্তানকে মারধর করেন ম্যানেজার শিশির। এতে শিশুটি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

নির্যাতনের শিকার শিশুটি বলে, ডাইনিংয়ের সবাই আমাকে মারে। আমি খেতে বসেছিলাম, তখন ও আমাকে মেরেছে। সকাল সকাল উঠতে পারি না বলে আমাকে জোরে জোরে চিল্লায়। আমি শিশির মামাকে বলেছিলাম, আমার আম্মু আসতেছে। আমি আর কাজ করব না, চলে যাব। তখন উনি বলেন, ‘যা, কাজ কর।’ আমি বলেছি, ‘করব না, আমি চলে যাব।’ পরে শিশির মামা আমাকে দুই লাথি মেরেছে।

শিশুটির মা স্বপ্না বেগম বলেন, আমার ছোট ছেলেটা উনার কাছে থাকে। ছেলের ভালো-মন্দ জানার জন্য ফোন দিলেও ঠিকমতো কথা বলতে পারি না। ছেলের সঙ্গেও কথা বলিয়ে দিতে চান না। ছেলের বেতনের টাকাও পুরোপুরি দেননি। বিভিন্ন সময় টাকা কেটে রাখা হয়েছে এবং বাকি টাকা দেওয়ার কথা বলে ঘুরিয়েছেন। জিনিসপত্র ভাঙার অভিযোগেও ছেলের কাছ থেকে টাকা কেটে রাখা হয়েছে। সেখানে গিয়ে জানতে পারি, আমার ছেলে ভাত খেতে বসলেও তাকে মারধর করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডাইনিং ম্যানেজার আনোয়ার শাহাদাত শিশির বলেন, সে সবার সঙ্গেই খারাপ ব্যবহার করে। গতকাল তাকে তেল ও ডিম আনতে এবং প্লেট তুলতে বললে সে বলে, পারব না, আপনার কাজ আপনি করেন।

তিনি বলেন, বারবার বোঝানোর পরও তার আচরণের পরিবর্তন হয়নি। বিষয়টি আমার মাইন্ডে ও ইগোতে লেগেছে। সবার সঙ্গে বেয়াদবি করা এক বিষয়, আর আমার সঙ্গে করা আরেক বিষয়। তখন রাগের মাথায় তাকে একটা-দুইটা থাপ্পড় দিয়েছি। তবে কাউকে মারার অধিকার আমার নেই।

তিনি আরও বলেন, আমি তাকে নিজের ছেলের মতো দেখেছি। খাওয়া-দাওয়া, জুতা-কাপড় ও অসুস্থ হলে ওষুধের ব্যবস্থাও করেছি। এখন আমার সেই মমতার বিষয়গুলো সামনে আসছে না, শুধু গায়ে হাত তোলার বিষয়টিই সামনে আসছে।লাথিটা যদি সিরিয়াসভাবে মারতাম, তাহলে ও কি সেটা সহ্য করতে পারত? আগেও ওকে ইটভাটায় কাজে দেওয়া হয়েছিল। কিন্তু সেখান থেকে সে এখানে চলে এসেছিল। তার ব্যবহারের জন্য তাকে বেশ কয়েকবার ফেরত পাঠালেও বারবার ফিরে এসেছে। তাই আমার মনে হয়, সে আজ অথবা কাল আবার আসবে।

এ বিষয়ে আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সম্পর্কে উপাচার্য স্যারও অবগত আছেন। তিনি ম্যানেজারকে হল থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত। ম্যানেজার শিশিরকে সরিয়ে দেওয়ার জন্য প্রভোস্টকে নির্দেশ দিয়েছি। বাকি ব্যবস্থা আমি এসে নেব।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরীক্ষায় অসদুপায় অবলম্বন, রাবির ৬০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান একাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাস্তির মধ্যে রয়েছে এক ও দুই শিক্ষাবর্ষের জন্য ছাত্রত্ব স্থগিত এবং এক ও দুই বিষয়ে বহিষ্কার। এর মধ্যে একজনের দুই শিক্ষাবর্ষ (চার সেমিস্টার) এবং ১১ জনের এক শিক্ষাবর্ষ (দুই সেমিস্টার) ছাত্রত্ব স্থগিত করা হয়েছে। এছাড়া ১৩ জনকে দুই বিষয়ে এবং ৩৪ জনকে এক বিষয়ে বহিষ্কার করা হয়েছে।
পরীক্ষায় অসদুপায় অবলম্বন, রাবির ৬০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
সংকট নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ চুয়েট শিক্ষার্থীদের
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান সংকট ও বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।  শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে চুয়েটের মূল ফটকের সামনে এ অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। কর্মসূচিতে অংশ নিতে বিকেল সাড়ে ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়। পরে শিক্ষার্থীরা সেখান থেকে একত্র হয়ে সড়কে অবস্থান নেন। অবরোধ চলাকালে শিক্ষার্থীদের ‘যে ভিসি ছাত্র মারে, সে ভিসি আমার না’ এবং ‘মানি না মানবো না, শরীফুলকে মানি না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় তারা চুয়েটের চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। কর্মসূচিতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আবির বলেন, আমাদের আন্দোলন সরকারবিরোধী নয়। দীর্ঘ ৭০ দিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা সহিংসতা চাই না, বরং প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে দ্রুত সংকটের সমাধান চাই।  তিনি বলেন, এত দিন আমরা সড়ক অবরোধ কিংবা কোনো অস্থিতিশীল কর্মসূচিতে অংশ নিইনি। তবে কোনো ধরনের হুমকির মুখে আন্দোলন বন্ধ করব না। অধ্যাপক শরীফুল আলমকে উপাচার্য হিসেবে চাই না। তাঁর পরিবর্তে অন্য কাউকে উপাচার্য নিয়োগ দিলেই এ সংকটের সমাধান সম্ভব। পরে  জনদুর্ভোগের কথা চিন্তা করে আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা৷  পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে তা শিক্ষকদের আবাসিক এলাকায় গিয়ে শেষ হয়। উল্লেখ্য, উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত ২১ সেপ্টেম্বর থেকে চুয়েটে অচলাবস্থা তৈরি হয়। শিক্ষার্থীরা সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহাল এবং বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন।  দীর্ঘদিনের অচলাবস্থার পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ক্লাস কার্যক্রম শুরু হলেও সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় ২৬ নভেম্বর থেকে পুনরায় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। আরটিভি/এসআর
সংকট নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ চুয়েট শিক্ষার্থীদের
মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তিতে পুনর্মিলনী অনুষ্ঠিত
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 
মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তিতে পুনর্মিলনী অনুষ্ঠিত
রাবিতে যানবাহন চলাচলে নতুন নির্দেশনা 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে যানবাহন প্রবেশ ও চলাচলে নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রাবিতে যানবাহন চলাচলে নতুন নির্দেশনা 
যবিপ্রবিতে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬-২৭।
যবিপ্রবিতে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা
আরও পড়ুন
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের নতুন সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান
কেন্টাকিতে ৭ শিশুর ওপর ভয়াবহ নির্যাতন, গ্রেপ্তার ৮
নোবিপ্রবি এমআইএস নেটের নেতৃত্বে সিয়াম–চৈতি
সারোগেসি কাণ্ডে ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার দম্পতি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য