ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

রাবিতে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৩

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৯ পিএম
ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মোটরসাইকেলের দুই আরোহী এবং প্রাইভেটকারের চালক রয়েছেন। আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বাধীন, তার সহযাত্রী এবং প্রাইভেটকারচালক সাফিউল ইসলাম সোহেল। সোহেল নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার জন্য প্রাইভেটকারচালককে দায়ী করে মোটরসাইকেল চালক স্বাধীন বলেন, ‘মোটরসাইকেল নিয়ে আমি আমার লেনে আসছিলাম। তিনি (প্রাইভেটকারচালক) আমার লেনে আসছিলেন। সামনে এসে সিগন্যাল দিয়েছি, কিন্তু তিনি টান দিয়েছেন।’

তবে মোটরসাইকেলচালকের অসতর্কতাকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেছেন প্রাইভেটকারচালক সাফিউল ইসলাম সোহেল।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. জহুরুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের পর তাদের প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। পরে তাদের বিশ্ববিদ্যালয় মেডিক্যালে পাঠানো হয়।’

তিনি বলেন, ‘সিসিটিভি ফুটেজ যতটুকু পাওয়া যাবে, সেটুকু পর্যবেক্ষণ করেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আলাদাভাবে তদন্ত করার খুব বেশি সুযোগ নেই। ফুটেজ দেখে যা বোঝা যাবে, সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাকৃবিতে আমন বীজধান কর্তন শুরু
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) খামার ব্যবস্থাপনা শাখার আয়োজনে আমন বীজধান কর্তন শুরু হয়েছে।  রোববার (৮ নভেম্বর) বেলা ১২টায় বীজধান কর্তন কার্যক্রমের উদ্বোধন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। প্রধান খামার তত্ত্বাবধায়ক মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুহ. এনামুল হক, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আসাদুল হকসহ খামার ব্যবস্থাপনা শাখার অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারী। এ সময় বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, বছরের এই সময়ে ধান কাটা আবহমান বাংলার গ্রামীণ ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এটি কেবল কৃষিকাজ নয়, বরং আমাদের গ্রামীণ জীবনের একটি উৎসব। নতুন ধানের চাল দিয়ে তৈরি পিঠাপুলি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। তিনি আরও বলেন, বাকৃবির খামারে উৎপাদিত বীজ বিক্রির মাধ্যমে বিশ্ববিদ্যালয় যেমন আর্থিকভাবে উপকৃত হচ্ছে, তেমনি এসব বীজ কৃষকদের জন্য কতটা উপযোগী, তা মাঠপর্যায়ে যাচাইয়ের সুযোগও তৈরি হচ্ছে। বর্তমান বাস্তবতায় বিশ্ববিদ্যালয়ের কৃষিজমির পরিমাণ ধীরে ধীরে কমে এলেও এ ধরনের কৃষিভিত্তিক কার্যক্রম ও উদ্যোগ অব্যাহত রাখতে হবে। দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষি ও কৃষকের কল্যাণে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজনের জন্য তিনি খামারের সব কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ জানান। প্রসঙ্গত, খামার ব্যবস্থাপনা শাখায় বিএডিসি, বিনা ও কৃষি মন্ত্রণালয়ের সহায়তায় বিভিন্ন জাতের ধান, গম ও তৈলবীজ উৎপাদন করা হয়। এসব বীজ কৃষকদের মধ্যে সরবরাহের মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তায় বাকৃবি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আরটিভি/টিআর
বাকৃবিতে আমন বীজধান কর্তন শুরু
ইবির সমাবর্তনে অংশ নেবে সান্ধ্যকালীন শিক্ষার্থীরাও, আবেদন শুরু ১০ নভেম্বর 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তন উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি নিবন্ধনের যোগ্যতা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে সান্ধ্যকালীন (অনিয়মিত) শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।
ইবির সমাবর্তনে অংশ নেবে সান্ধ্যকালীন শিক্ষার্থীরাও, আবেদন শুরু ১০ নভেম্বর 
যবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে শ্যামাপূজা উদযাপন
প্রদীপ প্রজ্বালন, বর্ণিল আলোকসজ্জা, আতশবাজি ও ফানুস উড্ডয়নসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি।
যবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে শ্যামাপূজা উদযাপন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবিপ্রবি ছাত্রদলের আলোচনা সভা  
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবিপ্রবি ছাত্রদলের আলোচনা সভা  
বেরোবিতে 'অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স'-এর শুভ উদ্বোধন
রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার আন্তর্জাতিকীকরণ এবং বৈশ্বিক যোগাযোগের পরিধি বিস্তৃত করার লক্ষ্যে নবপ্রতিষ্ঠিত ‘অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ (Office of the International Affairs)-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বেরোবিতে 'অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স'-এর শুভ উদ্বোধন
আরও পড়ুন
রাবি মহিলা ক্লাবের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
রাবিতে সংঘর্ষে ঘটনায় তদন্তের নির্দেশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের
দ্রুত সময়ে রাকসু নির্বাচন আয়োজনের দাবি ছাত্রনেতাদের
ফেসবুকে পোস্ট দিয়ে দপ্তর ছাড়লেন রাকসুর সাবেক জিএস আম্মার