ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

এমপিওভুক্তি নিয়ে বড় সুখবর দিলো সরকার

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:২৪ পিএম
ফাইল ছবি

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে শিক্ষকদের জন্য মিলছে সুখবর। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা এবার একসঙ্গে এমপিওভুক্ত হচ্ছেন, যার মধ্যে রয়েছে প্রথম ধাপে বাতিল হওয়া ১৪২ জন শিক্ষকের ফাইলও। এই উদ্যোগ শিক্ষকদের দীর্ঘদিনের অপেক্ষাকে শেষ করবে এবং চলতি সপ্তাহেই এর সংক্রান্ত নোটিশ জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পিআইইউ) প্রকৌশলী মো. মাকসুদুর রহমান জানান, আগামীকাল বুধবার আমরা এমপিও ফাইল নিয়ে বসব।

যদি সব ফাইলের কাজ শেষ করতে পারি তাহলে পরের দিন বৃহস্পতিবার এমপিওভুক্তির নোটিশ জারি করা হবে। কোনো কারণে এটি সম্ভব না হলে, সর্বোচ্চ আগামী সপ্তাহের মধ্যে নতুন শিক্ষকদের নোটিশ প্রকাশ করা হবে।

বাতিল হওয়া ১৪২ জন শিক্ষকের ফাইল নিয়ে তিনি আরও বলেন, এ ফাইলগুলোর মধ্যে যাদের কাগজপত্রে সমস্যা রয়েছে, তাদের ফাইল বাদ যাবে। তবে কাগজপত্রে সমস্যা ছাড়া কারো ফাইল আটকে রাখা হবে না।

আমরা চেষ্টা করছি বৃহস্পতিবারের মধ্যে নোটিশ জারি করার। তবে আমাদের কাজ শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং শিক্ষা বোর্ডের অনুমোদন লাগবে। এজন্য নোটিশ বৃহস্পতিবারের মধ্যে জারি নাও হতে পারে, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।

আরও পড়ুন

এদিকে এমপিওভুক্তি না হওয়ায় ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত অনেক শিক্ষক সদ্য প্রকাশিত সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করছেন। এতে নতুন অনেক নিবন্ধনধারী শিক্ষক চাকরির সুপারিশ থেকে বঞ্চিত হতে পারেন বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন।

এ উদ্যোগের মাধ্যমে প্রথম ধাপের বাতিল হওয়া ১৪২ ফাইলসহ সমস্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষক একসঙ্গে এমপিওভুক্ত হবেন, যা শিক্ষকদের জন্য দীর্ঘদিনের অপেক্ষার অবসান। পাশাপাশি এটি শিক্ষাপ্রতিষ্ঠানের সুশৃঙ্খল কার্যক্রম ও শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাবি মহিলা ক্লাবের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মহিলা ক্লাবের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬’ উদযাপন করা হয়েছে। 
রাবি মহিলা ক্লাবের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘প্যাগসা’র যাত্রা শুরু
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্ন্যান্স স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (প্যাগসা)।
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘প্যাগসা’র যাত্রা শুরু
কুবি প্রেস ক্লাবের দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ‘তারুণ্যের ক্যানভাসে আগামীর সাংবাদিকতা’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
কুবি প্রেস ক্লাবের দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা
নতুন দায়িত্ব পেলেন শিক্ষামন্ত্রী
সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ও বিভিন্ন সুযোগ-সুবিধা পুনর্মূল্যায়নে গঠিত উচ্চপর্যায়ের কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
নতুন দায়িত্ব পেলেন শিক্ষামন্ত্রী
ক্যাম্পাসে কুকুরের উৎপাতে আতঙ্ক, আহত রুয়েট শিক্ষার্থী
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ক্যাম্পাসে কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
ক্যাম্পাসে কুকুরের উৎপাতে আতঙ্ক, আহত রুয়েট শিক্ষার্থী
আরও পড়ুন
নেতানিয়াহুর ক্ষমতা কি এবার শেষ? রোববার ইসরায়েলের নতুন সরকারপ্রধানের নাম ঘোষণা
‘গ্যাস সংকট মোকাবিলায় ৫২টি নতুন কূপ খনন করবে সরকার’
২০২৭ সাল ঘিরে বড় সুখবর, দুই ঈদে থাকছে লম্বা ছুটি
কবি নজরুল কলেজে পাসের হার ৮৬.৩৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৩ জন