ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

শিক্ষার্থীরা অনিশ্চয়তায় রয়েছে, দ্রুত অধ্যাদেশ দেওয়া উচিত: প্রশাসক

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম
অধ্যাপক এ কে এম ইলিয়াস। সংগৃহীত ছবি

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধ্যাদেশ প্রকাশে কালক্ষেপণ না করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। তিনি বলেছেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের শ্রেণিপাঠদান শুরু হয়েছে। তবে দীর্ঘ সময় পার হলেও এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি না হওয়ায় শিক্ষার্থীরা একটি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তিনি দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রমও শুরু করার আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) অধ্যাদেশের দাবিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধের বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা জানান।

অধ্যাপক ইলিয়াস বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে সরকার কাজ করছে। মন্ত্রণালয় সর্বশেষ গতকাল জানিয়েছে, বিশ্ববিদ্যালয়টির খসড়া অধ্যাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। এই মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলা ভাষা বাস্তবায়ন কোষ (বাবাকো) খসড়া অধ্যাদেশটির সঠিক ও প্রমিত ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে।

এই ধাপ শেষ হলে আরও দুই-একটি ধাপের কাজ বাকি থাকবে। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদে পেশ করা হবে। শিক্ষার্থীদের সে পর্যন্ত দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি বলেন, একই সঙ্গে অধ্যাদেশের বাকি প্রক্রিয়াগুলোও দ্রুত শেষ করা দরকার। সত্যিকার অর্থে শিক্ষার্থীরা এখন একটি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। অধ্যাদেশ জারি করে নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করলে এই অনিশ্চয়তা কেটে যাবে।

এর আগে, এদিন বেলা ১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল মোড় অবরোধ করা হয়। অন্যদিকে তাঁতীবাজার মোড় অবরোধ করা হয় দুপুর পৌনে ১২টা নাগাদ। একই সময়ে মহাখালীর আমতলী মোড় অবরোধ করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজট সৃষ্টি হয়।

এদিকে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার বিকেলে সরকারি বাঙলা কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার এ কর্মসূচি চলবে তাদের।

রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড়ে সমন্বিত এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান বাঙলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। তিনি বলেন, শিক্ষা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইবিতে পরীক্ষায় অসদুপায়, বিভিন্ন মেয়াদে শাস্তি পেলেন ২৪ শিক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে পরীক্ষা বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির সুপারিশের পর সিন্ডিকেট সভায় এসব শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অনুমোদন করা হয়।
ইবিতে পরীক্ষায় অসদুপায়, বিভিন্ন মেয়াদে শাস্তি পেলেন ২৪ শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উপলক্ষে মঞ্চ মাতাবেন জেমস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি  হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাতে আসছেন নগরবাউলখ্যাত জনপ্রিয় রক সংগীতশিল্পী জেমস। 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উপলক্ষে মঞ্চ মাতাবেন জেমস
আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে চবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধির মতবিনিময়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান।
আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে চবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধির মতবিনিময়
ইবি শিক্ষার্থী তরিকুলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সদ্য প্রয়াত তরিকুল ইসলাম সৈকতের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইবি শিক্ষার্থী তরিকুলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
বেরোবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উৎসবমুখর পরিবেশে হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বেরোবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরও পড়ুন
এবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ
মিরপুরে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ  
রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে অর্ধদিবস সড়ক অবরোধ চলছে
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশের খসড়া অনুমোদন