ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১ এএম
ছবি: সংগৃহীত

ইউরোপে উচ্চশিক্ষা অর্জন অনেক শিক্ষার্থীর দীর্ঘদিনের স্বপ্ন। তবে ভাষাগত বাধা এবং উচ্চ খরচের কারণে অনেকেই তা অর্জনে ব্যর্থ হন। এবার সেই বাধা ভেঙে দিল ইতালির স্বনামধন্য ইউনিভার্সিটি অব ক্যামেরিনো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তারা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস ছাড়াই স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের আবেদন গ্রহণ শুরু করেছে। সাথে রয়েছে মাসিক ৩০০ থেকে ৮০০ ইউরো পর্যন্ত ভাতা সহ বিভিন্ন আকর্ষণীয় স্কলারশিপের সুযোগ।

বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপ সম্পর্কে: ইউনিভার্সিটি অব ক্যামেরিনো ইতালির মধ্যাঞ্চলে অবস্থিত একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এখানে বিজ্ঞান ও প্রযুক্তি, লাইফ সায়েন্সেস, আর্কিটেকচার ও ডিজাইন, সামাজিক বিজ্ঞান, ফার্মেসি ও স্বাস্থ্যবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করা যায়।

স্কলারশিপের ধরন: ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ (রাষ্ট্রীয় অর্থায়নে), ইউনিক্যাম এক্সেলেন্স স্কলারশিপ (বিশেষত মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য), ইরাসমাস প্রোগ্রাম (ইউরোপজুড়ে শিক্ষার্থী বিনিময়), মার্কে রিজিওনাল স্কলারশিপ (স্থানীয় পর্যায়ের সহায়তা)।

স্কলারশিপের সুবিধা: সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ, মাসিক ৩০০ থেকে ৮০০ ইউরো পর্যন্ত স্টাইপেন্ড, ভর্তুকিযুক্ত বা সাশ্রয়ী মূল্যের আবাসন সুবিধা।হেলথ ইনস্যুরেন্স সুবিধা, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইতালিয়ান ভাষা শেখার সুযোগ।

আবেদনযোগ্যতা ও শর্ত:

*) বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।

*) স্নাতকের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের সনদ প্রয়োজন।

*) স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রি আবশ্যক।

আইইএলটিএস ছাড়াই আবেদন করা যাবে, তবে ইংরেজিতে দক্ষতার প্রমাণ দিতে হবে (যেমন ইংরেজি মাধ্যমে পড়াশোনার সনদ বা অন্যান্য স্বীকৃত সার্টিফিকেট)। ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা: ইচ্ছুক শিক্ষার্থীরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৬।

এটি একটি সুবর্ণ সুযোগ, বিশেষ করে যারা আইইএলটিএসের জন্য প্রস্তুতিতে সময় বা খরচ বাঁচাতে চান তাদের জন্য। তাই দেরি না করে এখনই আবেদন করুন আর ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করুন!

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের মাদকদ্রব্যসহ (গাঁজা) আটক তিন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অর্থদণ্ডসহ বহিষ্কার করা হয়েছে। গত ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২৮তম সভায় তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
নজরুল বিশ্ববিদ্যালয় সাজবে না কৃষ্ণচূড়া, জারুল আর সোনালুতে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম গেইট থেকে ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভ পর্যন্ত সড়কের দুই পাশজুড়ে শোভা পেত জারুল, কৃষ্ণচূড়া ও সোনালুর অপরূপ সৌন্দর্য। ঋতুভেদে রঙিন ফুলের সমারোহে সেজে ওঠা এই সড়ক ছিল বিশ্ববিদ্যালয়ের অন্যতম সৌন্দর্যের প্রতীক।
নজরুল বিশ্ববিদ্যালয় সাজবে না কৃষ্ণচূড়া, জারুল আর সোনালুতে
চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
চলতি সপ্তাহের শেষ দিকে টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন দেশের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ সুযোগ তৈরি হয়েছে।
চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
খুবির ক্যারিয়ার ক্লাবের ‘পাবলিক স্পিকিং’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত 
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘পাবলিক স্পিকিং প্রোজ ৪.০’ অনুষ্ঠানের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
খুবির ক্যারিয়ার ক্লাবের ‘পাবলিক স্পিকিং’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত 
ডিআইইউ ইকোনমিক্স ফোরামের সভাপতি সজীব, সম্পাদক সাইদুর
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ডিআইইউ ইকোনমিক্স ফোরাম’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী সজীব বাবু এবং সাধারণ সম্পাদক হয়েছেন ১৮তম ব্যাচের শিক্ষার্থী মো. সাইদুর রহমান খান।
ডিআইইউ ইকোনমিক্স ফোরামের সভাপতি সজীব, সম্পাদক সাইদুর
আরও পড়ুন
বিক্ষোভে উত্তাল ইতালি
পোষা কুকুরের ইশারায় গাছের নিচে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি, আগামী মাসে বিশেষ কর্মসূচি
হাসপাতালে ভর্তি পোপ