টানা ৪৬ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব মাদরাসা, যেদিন থেকে শুরু

আরটিভি নিউজ

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:২৪ পিএম


টানা ৪৬ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব মাদরাসা, যেদিন থেকে শুরু
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আর এই ছুটি থেকেই শুরু হবে মাদরাসায় টানা ৪৬ দিনের ছুটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

ছুটির বিশ্লেষণ অনুযায়ী, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ছুটি, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার। এরপর ১৫ ফেব্রুয়ারি মাদরাসায় শুরু হচ্ছে পবিত্র রমজান মাসের ছুটি। 

বিজ্ঞাপন

আরও পড়ুন


 
এরপর একে একে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ শবেকদর, ২০ মার্চ জুমাতুল বিদা, ২১ মার্চ ঈদুল ফিতর, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৭-২৮ মার্চ যথাক্রমে শুক্র ও শনিবার। তাই মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শ্রেণি কার্যক্রম শুরু হবে ২৯ মার্চ।
  
এদিকে দেশের কওমী মাদরাসাগুলো নির্বাচনের কারণে আরও আগেই ছুটি হয়ে গেছে। তাদেরও মাদরাসা খুলবে রমজানের প্রায় পাঁচ থেকে ছয় দিন পর। তখন মাদরাসার ভর্তিযুদ্ধ শুরু হবে। 
 
দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দিন ছুটি থাকবে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে। এই ছুটি চলবে আগামী ২৪ মে থেকে ১১ জুন।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission