ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘পিঠা উৎসব’ অনুষ্ঠিত

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

বসন্তের ফুরফুরে বাতাসে বাংলার আবহাওয়ায় এখন কেবল উৎসবের আমেজ। উৎসবের এই আনন্দঘন পরিবেশে বাংলার ঐতিহ্যকে সংরক্ষণ ও নতুন প্রজন্মের মাঝে তা তুলে ধরার লক্ষ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব আয়োজন করেছে ‘পিঠা উৎসব, ১৪৩২’। গত ১৭ই ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুসংগঠিতভাবে সম্পন্ন করা হয়েছে।

উক্ত আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য সকলে রঙ্গিন ও দেশীয় সাজসজ্জায় অংশগ্রহণ করে। শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্যরা নিজ উদ্যোগে স্টল স্থাপন করে এবং এই স্টলগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠার সমাহার প্রদর্শন ও পরিবেশন করা হয় যা ছিল এই আয়োজনের মূল আকর্ষণ।

এছাড়াও ক্লাবের উদ্যোগে পুরো মাঠ বর্ণীল সজ্জায় আলোড়িত ছিল। নানান ঐতিহ্যবাহী সজ্জা ও বাংলার গ্রামীণ আবহতে রমরম করছিল চারিপাশ।

আরও পড়ুন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আজিজ আল কায়সার, সম্মানিত চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। তিনি এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগকে শিক্ষার্থীদের মধ্যে বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন।

ক্লাবের প্রেসিডেন্ট খালিদ বিন মোর্শেদ রামিম, পিঠা উৎসবকে ঘিরে ক্লাবের উৎসাহ উল্লেখ করে বলেছেন, পিঠা বাঙালী সংস্কৃতির একটি বিশেষ অংশ। এটি তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই ক্লাবের এই আয়োজন।

ক্লাবের ফ্যাকাল্টি এডভাইজার জনাব মেজবাহ উল হাসান চৌধুরী বলেন, সমাজ সেবার পাশাপাশি, জাতির ঐতিহ্য রক্ষাও আমাদের দায়িত্ব। তাই আমরা বিশেষভাবে এই পিঠা উৎসব আয়োজন করে থাকি।

এবারের পিঠা উৎসবকে ঘিরে ক্লাবের সকল প্রচেষ্টা স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরো বর্ণিল ও আনন্দময় হয়েছে।
আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আবরার ফাহাদ স্মরণে বেরোবি আলোচনা সভা ও দোয়া মাহফিল
শহীদ আবরার ফাহাদের স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেরোবি শাখা। এসময় শহীদ আবরার ফাহাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি রাকিব মুরাদ, সাবেক সভাপতি গোলাম জাকারিয়া  সহ শাখার অন্যান্য নেতাকর্মীরা। আলোচনা সভায় বেরোবি শিবির সভাপতি রাকিব মুরাদ বলেন, ভয় দেখিয়ে,নির্যাতন করে এমনকি  শহীদ করেও মেধাবীদের মুখ বন্ধ করে রাখা যায়না। সময়মত ছাত্রসমাজ দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ- কুরবানী করতেও দ্বিধা করে না।   আবরার ফাহাদ ভাই যে অনুপ্রেরণা জুগিয়েছেন, আধিপত্য বাদের বিরুদ্ধে যে কন্ঠস্বর উঁচু রেখেছেন তা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সদা সর্বদা প্রচেষ্টা চালাতে হবে। শহিদ আবরার ফাহাদ ভাই থেকে শুরু করে আবু সাঈদ ভাই ও জুলাই আন্দোলনে যারা শহিদ হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন সেই দোয়া করি। আরটিভি/ এসকেডি  
আবরার ফাহাদ স্মরণে বেরোবি আলোচনা সভা ও দোয়া মাহফিল
শিল্পী শিমুল মুস্তাফার প্রশিক্ষণে বদরুন্নেসা কলেজে প্রমিত উচ্চারণ কর্মশালা
শুদ্ধ ও প্রমিত উচ্চারণের চর্চা এবং শিক্ষার্থীদের বাচনভঙ্গি উন্নয়নের লক্ষ্যে রাজধানীর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘প্রমিত উচ্চারণ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা।
শিল্পী শিমুল মুস্তাফার প্রশিক্ষণে বদরুন্নেসা কলেজে প্রমিত উচ্চারণ কর্মশালা
ইবির আজিজুর হলের প্রভোস্ট ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি নিয়োগ 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট হিসেবে ড. আব্দুস সামাদ ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি হিসেবে অধ্যাপক ড. আতিকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। 
ইবির আজিজুর হলের প্রভোস্ট ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি নিয়োগ 
জবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে মাস্টার্সে ভর্তির সুযোগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ‘এমএ ইন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (প্রফেশনাল)’ প্রোগ্রামের ১৩তম ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
জবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে মাস্টার্সে ভর্তির সুযোগ
জবিতে দুর্যোগ ব্যবস্থাপনায় রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ কর্মসূচি
দূর্যোগ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) স্বাস্থ্য বিভাগের ‘Pathways to Healing (P2H)’ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী ‘বেসিক ফার্স্ট এইড অ্যান্ড সাইকোলজিক্যাল ফার্স্ট এইড’ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জবিতে দুর্যোগ ব্যবস্থাপনায় রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ কর্মসূচি
আরও পড়ুন
বন্যার্তদের পাশে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব
এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হলেন আজিজ আল কায়সার