ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ভিকারুননিসার স্কুল শাখায় অনলাইন ক্লাস শুরুর তারিখ ঘোষণা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০১:৫০ পিএম
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সপ্তাহে তিনদিন অনলাইন ও তিনদিন অফলাইন ক্লাস চালু করেছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। ১২ এপ্রিল শুধু কলেজ শাখার শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেওয়া হয়েছে। এবার প্রতিষ্ঠানটির স্কুল শাখাও অনলাইনে ক্লাস শুরু করতে যাচ্ছে।

বুধবার (১৫ এপ্রিল) এ সংক্রান্ত নোটিশ দিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রথম শ্রেণি থেকে শুরু করে দশম শ্রেণি পর্যন্ত স্কুল শাখা এবং কলেজ শাখার সব শ্রেণির ক্লাস হবে অনলাইনে।

ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সই করা নোটিশে বলা হয়, স্কুল শাখার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১৬ এপ্রিল বৃহস্পতিবার থেকে তিনদিন অফলাইন (শনি, সোম, বুধবার) ও তিনদিন অনলাইন (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার) ক্লাস কার্যক্রম হবে। অনলাইন ক্লাসের রুটিন ও ক্লাসে যুক্ত হওয়ার লিংক স্ব স্ব শ্রেণির শিক্ষকের মাধ্যমে ক্লাস গ্রুপে জানিয়ে দেওয়া হবে।

এদিকে ১২ এপ্রিল কলেজ শাখার শিক্ষার্থীদের অনলাইনে প্রথম দিনের মতো ক্লাস নেওয়া হলেও তাতে উপস্থিতি কম ছিল। প্রায় ৪০ শতাংশ শিক্ষার্থী সেদিন অনলাইন ক্লাসে অংশ নেননি। পাশাপাশি অনেক শিক্ষার্থী ইন্টারনেটের দুর্বল সংযোগসহ টেকনিক্যাল সমস্যায় ক্লাসে অংশ নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন বলে জানান তাদের অভিভাবকরা।

কলেজ শাখার শিক্ষার্থীরা এমন সমস্যায় পড়ার পর এবার স্কুল শাখার শিশু শিক্ষার্থীদের অনলাইন ক্লাস চালু করছে প্রতিষ্ঠানটি। স্কুল শাখার অনলাইন ক্লাসে আরও বেশি টেকনিক্যাল সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষকরা।

আরও পড়ুন

ভিকারুননিসার প্রধান শাখার চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর বাবা আল নাহিয়ান প্রতিষ্ঠানটির নামে চালু করা এক ফেসবুক গ্রুপে লিখেছেন, ‘বাচ্চাদের অনলাইনে ক্লাস করানো আত্মঘাতী সিদ্ধান্ত হবে। যেখানে কলেজ শাখার শিক্ষার্থী, যারা বয়সে বড় ও মোবাইল চালাতে পারদর্শী, তারাই ক্লাসে ঠিকমতো যুক্ত হতে পারেনি, সেখানে শিশুশিক্ষার্থীরা কীভাবে পারবে? বাবা-মায়েদের কি কোনো কাজ নেই। সারাক্ষণ সন্তান অনলাইনে ক্লাস করবে আর আমরা কী চাকরি ছেড়ে তাদের পাশে বসে থাকবো? এ সমস্যার সমাধান কী? সরকার হঠকারিতা কেন করছে?’

জানতে চাইলে ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আমরা এ সপ্তাহ থেকে অনলাইন-অফলাইন ক্লাস চালু করেছি। ছুটির কারণে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার স্কুল শাখায় প্রথম দিনের মতো অনলাইন ক্লাস নেওয়া হবে। শিক্ষকরা এরই মধ্যে টেকনিক্যাল সমস্যাগুলোর সমাধান করেছেন। আশা করি, ভালোভাবে শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করতে পারবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। এবার কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম এবং রাজশাহীতেও পরীক্ষা কেন্দ্র রাখা হবে বলা জানা গেছে।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ৬ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) পরীক্ষা বিকেল ৩টায় এবং ৭ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা ১৫ নভেম্বর ২০২৬ থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের সুবিধার্থে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতে ভর্তি পরীক্ষার কেন্দ্র রাখা হবে। রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি স্নাতক ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা ভোগান্তি কমাতে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতে কেন্দ্রের ব্যবস্থা করা হবে। আরটিভি/এসআর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
শিক্ষক-শিক্ষার্থীরা পাবেন বিশেষ অনুদান, নতুন নিয়মে আবেদন নিচ্ছে সরকার
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখা থেকে এ বিষয়ে পুনঃবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শিক্ষক-শিক্ষার্থীরা পাবেন বিশেষ অনুদান, নতুন নিয়মে আবেদন নিচ্ছে সরকার
হলে ওঠার স্বপ্ন স্বপ্নই থেকে যায় ঢাকা কলেজের ৯২ শতাংশ শিক্ষার্থীর
দুচোখ ভরা স্বপ্ন নিয়ে রাজধানীতে পড়তে আসা শিক্ষার্থীদের এক আবেগ এবং আশার প্রদীপ ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ।
হলে ওঠার স্বপ্ন স্বপ্নই থেকে যায় ঢাকা কলেজের ৯২ শতাংশ শিক্ষার্থীর
চুয়েটে টানা ৩ দিন শাটডাউন, স্থগিত ৬ বিভাগের পরীক্ষা 
সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা তৃতীয় দিনের মতো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শাটডাউন কর্মসূচি চলছে।
চুয়েটে টানা ৩ দিন শাটডাউন, স্থগিত ৬ বিভাগের পরীক্ষা 
গুরুতর আহত রুয়েটের রাফিদ, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়
রাজশাহীর বিনোদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মস্তিষ্কে গুরুতর আঘাতপ্রাপ্ত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী রাফিদকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠিয়েছে রুয়েট প্রশাসন। চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।
গুরুতর আহত রুয়েটের রাফিদ, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়
আরও পড়ুন
সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ, খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর, প্রজ্ঞাপন কী বলছে
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন, প্রজ্ঞাপন জারি