ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ, কী ঘটেছিল 

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ০১:২০ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে শনিবার দিবাগত মধ্যরাতে এক নজিরবিহীন উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। মূলত ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’-এর দাবিতে সাধারণ শিক্ষার্থীরা হলের বাইরে বেরিয়ে এসে বিক্ষোভে ফেটে পড়েন। রাত ১১টার পর শুরু হওয়া এই আন্দোলন গভীর রাত পর্যন্ত স্থায়ী হয় এবং একপর্যায়ে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের তালা ভেঙে ফেলেন।

শিক্ষার্থীদের ভাষ্যমতে, শনিবার সন্ধ্যার দিকে কলেজের মূল ফটকের দেয়ালে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ সংবলিত স্লোগান ও গ্রাফিতিগুলো দুর্বৃত্তরা কালো রং দিয়ে মুছে ফেলে। এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। রাত ১১টার দিকে ইডেন কলেজ ও প্রস্তাবিত হজরত রাবেয়া বসরি ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে মিছিল নিয়ে বের হন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে কলেজের বিভিন্ন গেটের সামনে অবস্থান নেন। এ সময় তারা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই’ এবং গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে নানা স্লোগান দিতে থাকেন। উত্তেজনার একপর্যায়ে শিক্ষার্থীরা কলেজের প্রধান গেটের তালা ভেঙে ফেলেন এবং সেখানে টাঙানো বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার ও ফেস্টুন নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ এবং সাধারণ ছাত্রীদের নিরাপত্তা বারবার বিঘ্নিত হচ্ছে।

আরও পড়ুন

আন্দোলনরত ছাত্রীরা জানান, তারা কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয়, বরং ক্যাম্পাসে সব ধরনের দলীয় লেজুড়বৃত্তি রাজনীতির স্থায়ী অবসান চান। সন্ধ্যার আঁধারে স্লোগান মুছে ফেলার ঘটনাকে তারা সাধারণ শিক্ষার্থীদের মতপ্রকাশের ওপর আঘাত হিসেবে দেখছেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কলেজের অন্যান্য হলের ছাত্রীরাও এই বিক্ষোভে সংহতি প্রকাশ করে রাস্তায় নেমে আসেন।

গভীর রাতে ক্যাম্পাসে এমন উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কলেজ প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করা হলেও ছাত্রীরা তাদের দাবিতে অনড় থাকেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন। তবে গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় কারা জড়িত, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে নোবিপ্রবির সমাবর্তনে দেওয়া হবে মরণোত্তর সম্মাননা 
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বিশেষ মরণোত্তর সম্মাননা।
প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে নোবিপ্রবির সমাবর্তনে দেওয়া হবে মরণোত্তর সম্মাননা 
অধ্যাপক ড. ইয়াহইয়া: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় অনন্য এক জীবন
দেশের প্রখ্যাত ইসলামী শিক্ষাবিদ, গবেষক ও অধ্যাপক ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান ছিলেন এক বহুমুখী প্রতিভার অধিকারী। শিক্ষকতা, গবেষণা, লেখালেখি ও সামাজিক খেদমতে তিনি এক বর্ণাঢ্য জীবন অতিবাহিত করেছেন। 
অধ্যাপক ড. ইয়াহইয়া: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় অনন্য এক জীবন
শিক্ষার্থীদের নিরাপত্তায় দুই দিন অনলাইন ক্লাসের দাবি বিএমইউ স্টুডেন্টস প্ল্যাটফর্মের
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ও সংঘর্ষের মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দুই দিন অনলাইনে ক্লাস নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) স্টুডেন্টস প্ল্যাটফর্ম।
শিক্ষার্থীদের নিরাপত্তায় দুই দিন অনলাইন ক্লাসের দাবি বিএমইউ স্টুডেন্টস প্ল্যাটফর্মের
যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে ফাহিম-হাসিব
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আলোকচিত্রবিষয়ক সংগঠন ‘যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি’র ২০২৬–২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন ইংরেজি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফাহিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাসিব।
যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে ফাহিম-হাসিব
জবির ফিন্যান্স বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘Finরঙ ২৬’
আনন্দ-উচ্ছ্বাস ও বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘Finরঙ ২৬’ অনুষ্ঠিত হয়েছে।
জবির ফিন্যান্স বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘Finরঙ ২৬’
আরও পড়ুন
গোপনে ইডেন ছাত্রীদের ভিডিওধারণ করে যুবক ধরা
ইডেন কলেজ গ্রিন ভয়েসে নতুন নেতৃত্ব: সভাপতি তিষা, সাধারণ সম্পাদক প্রীতি
ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন