ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আইইএলটিএস ছাড়াই আয়ারল্যান্ডে পড়াশোনার সুযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ মে ২০২৬, ০২:২৬ পিএম
ছবি: সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় গন্তব্যগুলোর একটি এখন আয়ারল্যান্ড। তুলনামূলক কম খরচ, মানসম্মত শিক্ষা ও বিভিন্ন সুযোগ-সুবিধার কারণে দেশটিতে পড়তে আগ্রহ বাড়ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের।

বিশেষ করে অনেক বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াও ভর্তির সুযোগ থাকায় বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

আয়ারল্যান্ডের যেসব বিশ্ববিদ্যালয়ে বিকল্প উপায়ে আবেদন করা যায়, সেগুলোর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি কলেজ ডাবলিন, রয়্যাল কলেজ অব সার্জনস, ইউনিভার্সিটি অব লিমেরিক, ন্যাশনাল ইউনিভার্সিটি অব আয়ারল্যান্ড গালওয়ে, মায়নুথ ইউনিভার্সিটি ও ডাবলিন সিটি ইউনিভার্সিটি।

শিক্ষার্থীরা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করলে সেই প্রতিষ্ঠানের ভাষা সনদ (Medium of Instruction-MOI) দিয়েও আবেদন করতে পারেন। অনেক বিশ্ববিদ্যালয় এই সনদ গ্রহণ করে থাকে।

আরও পড়ুন

এছাড়া কিছু বিশ্ববিদ্যালয় অনলাইন সাক্ষাৎকারের মাধ্যমেও শিক্ষার্থীর ইংরেজি দক্ষতা যাচাই করে। সাক্ষাৎকারে ভালো করলে আইইএলটিএস ছাড় পাওয়া যায়।

কিছু প্রতিষ্ঠানে বিকল্প ভাষা পরীক্ষার ফলও গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে ডুয়োলিঙ্গো (Duolingo), পিটিই (PTE) ও টোয়েফল (TOEFL)। Duolingo গ্রহণ করে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন স্কলারশিপের সুযোগও। এর মধ্যে সরকারি গভর্নমেন্ট অব আয়ারল্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন স্কলারশিপ, আরসিএসআই ইন্টারন্যাশনাল ফার্মেসি স্কলারশিপ, এনইউআই গালওয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ, ইউনিভার্সিটি কলেজ ডাবলিন গ্লোবাল এক্সিলেন্স স্কলারশিপ, হার্ডিমান পিএইচডি স্কলারশিপ, মায়নুথ ইউনিভার্সিটি স্কলারশিপ, ইউনিভার্সিটি অব লিমেরিক স্কলারশিপ উল্লেখযোগ্য।

আইইএলটিএস ছাড়াই বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য আয়ারল্যান্ড হতে পারে আকর্ষণীয় এক গন্তব্য।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৩০ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস ছাড়লেন চুয়েট উপাচার্য
চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রায় ৩০ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস ত্যাগ করলেন চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল ইসলাম।
৩০ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস ছাড়লেন চুয়েট উপাচার্য
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের নৃশংস হত্যার প্রতিবাদ ও বিচার ত্বরান্বিত করার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। 
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন
একাদশে ভর্তি নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে মনোনীত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনলাইনে ভর্তির তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে। আগামী ১৫ অক্টোবর বিকেল ৫টার মধ্যে নির্ধারিত লিংকে প্রবেশ করে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক চিঠিতে এ তথ্য জানা যায়। উচ্চমাধ্যমিক পর্যায়ের দেশের সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে এ চিঠি পাঠানো হয়েছে। এতে জানা যায়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক অনলাইন সিস্টেমে ভর্তি আগামী ১৫ অক্টোবর বিকেল ৫টার মধ্যে ভর্তি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হলো। একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটের প্যানেলে (কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে) লগ-ইন করে কলেজে সিলেকশনপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই সাপেক্ষে অনলাইন ভর্তি সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হলো। ভর্তির ওয়েবসাইটে ভিজিট করতে ক্লিক করুন এখানে আরটিভি/ এসকেডি  
একাদশে ভর্তি নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় আহত ৬ শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) মূল ফটকের সামনে গাড়ির ধাক্কায় মার্কেটিং বিভাগের ৩২তম ব্যাচের ছয় শিক্ষার্থী আহত হয়েছেন।
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় আহত ৬ শিক্ষার্থী
আরও পড়ুন
ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ১ লাখ ৩৮ হাজার টাকা
ইসরায়েল ম্যাচ নিয়ে আয়ারল্যান্ডের নতুন সিদ্ধান্ত
সৌদিতে মাস্টার্সে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন বেরোবির শিক্ষার্থী শামীম রেজা
স্কলারশিপ পেয়ে রাশিয়া যাচ্ছে ২ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী