ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সরকারি ৯ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৫:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

দেশের সরকারি ৯টি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগ ও পদায়নের তথ্য জানানো হয়েছে। এর মধ্যে ছয়টি কলেজে নতুন অধ্যক্ষ, দুটিতে উপাধ্যক্ষ এবং একটি কলেজে একসঙ্গে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ উভয় পদেই নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী বুধবারের (২০ মে) মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় ওই দিন অপরাহ্নে তারা তাৎক্ষণিক অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সিলেটের ঐতিহ্যবাহী মুরারীচাঁদ (এমসি) সরকারি কলেজে রসায়নের অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদকে নতুন অধ্যক্ষ করা হয়েছে। তিনি এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ওএসডি হিসেবে কর্মরত ছিলেন। রাজধানীর পল্লবী সরকারি কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন দর্শনের অধ্যাপক তাসলীমা আক্তার।

আরও পড়ুন

এ ছাড়া বরিশালের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ হয়েছেন দর্শনের অধ্যাপক ড. ফোরকান মিয়া। মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন ইংরেজির অধ্যাপক মোহাম্মদ আবু সাঈদ মোল্যা এবং হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হয়েছেন বাংলার অধ্যাপক দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী।

রংপুর সরকারি সিটি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনার অধ্যাপক মো. শাহজাহান নাসির। টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে একসঙ্গে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। কলেজটিতে অধ্যক্ষ হয়েছেন দর্শনের অধ্যাপক পারভীন আক্তার এবং উপাধ্যক্ষ হয়েছেন ব্যবস্থাপনার অধ্যাপক সৈয়দ মো. শরিফ ইস্পাহানী।

অন্য দুটি সরকারি কলেজে নতুন উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে গাজীপুরের টঙ্গী সরকারি কলেজে ইসলাম শিক্ষার অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসাইনকে উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
র‍্যাগিংয়ের অভিযোগে পাবিপ্রবির ৭ শিক্ষার্থী বহিষ্কার
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের র‍্যাগিংয়ের ঘটনায় এক শিক্ষার্থীকে দুই বছর এবং ছয় শিক্ষার্থীকে এক বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া দুই শিক্ষার্থীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
র‍্যাগিংয়ের অভিযোগে পাবিপ্রবির ৭ শিক্ষার্থী বহিষ্কার
পূজার ছুটিতে বাড়ি ফিরতে যবিপ্রবির বিশেষ বাসের ব্যবস্থা
শারদীয় দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফিরতে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ বাসের ব্যবস্থা করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন দপ্তর।
পূজার ছুটিতে বাড়ি ফিরতে যবিপ্রবির বিশেষ বাসের ব্যবস্থা
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আগামী ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ২৫ অক্টোবর থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর
উচ্চশিক্ষায় পিএইচডিধারী শিক্ষকের ঘাটতি কমানো, গবেষণার সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় উন্নয়নে গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগানোর লক্ষ্যে আগামী পাঁচ বছরে দেশে-বিদেশে অন্তত ৩ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে পিএইচডি ডিগ্রি অর্জনে সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর
বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধনের সুযোগ দিয়ে মাউশির বিজ্ঞপ্তি
২০২৬-২৭ অর্থবছরে মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও সংশোধনের সুযোগ দিতে এমআইএস সফটওয়্যার চালু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধনের সুযোগ দিয়ে মাউশির বিজ্ঞপ্তি
আরও পড়ুন
মাদরাসা অধ্যক্ষকে মারধর ও জোর করে পদত্যাগের অভিযোগে মামলা
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে চাকরি
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ
অধ্যক্ষের পদ নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব, প্রায় দেড় যুগ পর খুলল কলেজের তালা