ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রক্সি পরীক্ষা ঠেকাতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন পদক্ষেপ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০১:২০ এএম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) লোগো। ছবি: সংগৃহীত

প্রক্সি পরীক্ষাসহ নানা ধরনের অনিয়ম ঠেকাতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) মোবাইলভিত্তিক ই-অ্যাটেনডেন্স চালু হচ্ছে। এর মাধ্যমে পরীক্ষার্থীদের উপস্থিতি ও অনুপস্থিতির তথ্য দ্রুত ও নির্ভুলভাবে কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ ও যাচাই করা যাবে। পাশাপাশি উপস্থিত থেকেও অনুপস্থিত দেখানোর মতো সমস্যাও প্রতিরোধ করা সহজ হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাউবির ই-লার্নিং সেন্টারে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘মোবাইলভিত্তিক ই-অ্যাটেনডেন্সের মাধ্যমে পরীক্ষা ব্যবস্থাপনা জোরদারকরণ’ শীর্ষক দিনব্যাপী মাস্টার ট্রেইনার উন্নয়ন ও ব্যবহারিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এসব কথা বলেন।

উপাচার্য বলেন, বাউবির পরীক্ষা ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় পরীক্ষা বিভাগকে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার আওতায় আনার কার্যক্রম এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় মোবাইলভিত্তিক ই-অ্যাটেনডেন্স চালু করা হয়েছে।

আরও পড়ুন

তিনি বলেন, শুধু ই-অ্যাটেনডেন্স নয়, ফলাফল প্রস্তুত ও প্রকাশ, পরীক্ষা গ্রহণ এবং অভিযোগ ব্যবস্থাপনাসহ পরীক্ষা বিভাগের বিভিন্ন কার্যক্রম পর্যায়ক্রমে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে। শিক্ষার্থীদের সেবা সহজ ও দ্রুত করতে প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগও বাস্তবায়ন করা হচ্ছে।

প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে বাউবির পরীক্ষা ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, নির্ভুল ও আধুনিক করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে উপাচার্য আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছড়িয়ে দিয়ে ই-অ্যাটেনডেন্স কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে মাস্টার ট্রেইনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন বাউবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান এবং বিশেষ অতিথি ছিলেন বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অবরুদ্ধ উপাচার্য ভবনের ভেতরে অসুস্থ হয়ে পড়েছেন দুইজন প্রাক্তন শিক্ষার্থী।
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্যকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন।
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
আরও পড়ুন
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান রাষ্ট্রপতির
বাউবির ১০-১১ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত