ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

২ মাস ধরে বন্ধ যবিপ্রবির প্রধান সড়কের উন্নয়নকাজ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম
খানাখন্দ ভরা যবিপ্রবি প্রধান সড়কের উন্নয়ন কাজ ধীরগতির হওয়ায় বেড়েছে ভোগান্তি : ছবি সংগৃহীত

দুই মাসের অধিক সময় ধরে বন্ধ রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অন্যতম প্রধান সড়কের উন্নয়নকাজ। দীর্ঘদিন ধরে চলমান এ কাজের কারণে ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ পথচারীরা। বিশেষ করে সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে চলাচল আরও দুর্বিষহ হয়ে ওঠে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সড়কটি দিয়ে প্রতিদিন সাড়ে চার হাজারের বেশি শিক্ষার্থী একাডেমিক কার্যক্রমে যাতায়াত করেন। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অন্যদেরও নিয়মিত চলাচল করতে হয়। দীর্ঘ সময় ধরে উন্নয়নকাজ চললেও এর অগ্রগতি ধীরগতির হওয়ায় কবে নাগাদ সড়কটি স্বাভাবিক ও নিরাপদভাবে ব্যবহার উপযোগী হবে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশের পুরোনো পিচ উঠে গিয়েছে। সড়কের মাঝখানে সৃষ্টি হয়েছে ছোট-বড় একাধিক গর্ত। বৃষ্টির পানি জমে এসব গর্ত অনেকটাই পানিতে পূর্ণ হয়ে আছে। ফলে পথচারীদের জন্য গর্তের অবস্থান বুঝে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। এতে শিক্ষার্থীসহ পথচারীদের দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, উন্নয়নকাজ শুরুর পরও দীর্ঘ সময় ধরে সড়কটি পুরোপুরি ব্যবহার উপযোগী হয়নি। এতে প্রতিদিনই তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল অবস্থা। বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে হাঁটাও কঠিন হয়ে পড়ে। কাজ শুরু হলেও বর্তমানে আবার বন্ধ রয়েছে। কেন কাজ বন্ধ আছে, ঠিকাদারি প্রতিষ্ঠান, অর্থায়ন, নকশা বা অন্য কোনো প্রশাসনিক জটিলতা রয়েছে কি না তা জানি না। কয়েক দিন আগে বিকেলে আমি ও আমার কয়েকজন বন্ধু রাস্তা দিয়ে হাঁটার সময় দেখি, ডরমিটরি থেকে আসা এক শিক্ষক এর মোটরসাইকেলের চাকা গর্তে পড়ে যায়। এতে তিনি মোটরসাইকেলসহ পড়ে যাওয়ার মতো পরিস্থিতিতে পড়েন।

এ বিষয়ে যবিপ্রবির প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান বলেন, আবহাওয়ার কারণেই মূলত কাজটি নিয়ে সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে তিনি ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে কথা বলেছেন।

কাজের প্রয়োজনীয় সব মালামাল আগেই এনে প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্দেশ দিলেই ঠিকাদার কাজ শুরু করতে পারবেন। তবে ভেজা আবহাওয়ায় কাজ করলে যানবাহন চলাচলের সময় পিচ উঠে গিয়ে রাস্তা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। কাজের গুণগত মান ঠিক রাখতেই আপাতত অপেক্ষা করা হচ্ছে।

উপপ্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. নাজমুস সাকিব বলেন, কাজের অগ্রগতি থেমে থাকার পেছনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা ঠিকাদারের কোনো অবহেলা নেই। রাস্তার পাশে রড, পিচসহ প্রয়োজনীয় উন্নতমানের নির্মাণসামগ্রী এনে প্রস্তুত রাখা হয়েছে। মূলত বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।

তিনি আরও বলেন, রাস্তার স্থায়িত্ব ও দীর্ঘমেয়াদি গুণগত মান নিশ্চিত করতে টানা ১০ থেকে ১৫ দিন শুষ্ক আবহাওয়া প্রয়োজন। তাই খারাপ আবহাওয়ার মধ্যে কাজ শুরু করে ঝুঁকি নেওয়া যুক্তিসঙ্গত হবে না। আবহাওয়া অনুকূলে এলে পুরোদমে কাজ শুরু করা হবে এবং কাজ শুরু করার পর দুই থেকে তিন দিনের মধ্যেই সড়কের কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রামেবি উপাচার্য ডা. জাওয়াদুল হকের পদত্যাগ
জানা গেছে, তাকে কার্যালয়ে অবরুদ্ধ করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। 
রামেবি উপাচার্য ডা. জাওয়াদুল হকের পদত্যাগ
বদরুন্নেসা কলেজে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বদরুন্নেসা কলেজে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ডেঙ্গু রোধে রুয়েট প্রশাসনের কর্মসূচি, একাধিক জরুরি নির্দেশনাও জারি
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হলগুলোতে একাধিক মশকনিধন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। গত রোববার (৪ অক্টোবর) থেকে চলমান এ কর্মসূচিতে মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইড রাসায়নিক প্রয়োগ করার কথাও জানিয়েছে প্রশাসন।
ডেঙ্গু রোধে রুয়েট প্রশাসনের কর্মসূচি, একাধিক জরুরি নির্দেশনাও জারি
আন্তর্জাতিক স্বীকৃতি ‘বিএইটিই অ্যাক্রিডিটেশন’ তালিকায় রুয়েটের যন্ত্রকৌশল ও ইটিই বিভাগ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগ বাংলাদেশ বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) এর পূর্ণাঙ্গ অ্যাক্রেডিটেশন অর্জন করেছে।
আন্তর্জাতিক স্বীকৃতি ‘বিএইটিই অ্যাক্রিডিটেশন’ তালিকায় রুয়েটের যন্ত্রকৌশল ও ইটিই বিভাগ
মরণোত্তর ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন জামাল নজরুলসহ চবির আরও দুই অধ্যাপক
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের সাবেক অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম। শিক্ষক ও শিক্ষাবিদ ক্যাটাগরিতে তাকে মরণোত্তর এ সম্মাননা দেওয়া হয়। একই আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরও দুই অধ্যাপক সম্মাননা পেয়েছেন।
মরণোত্তর ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন জামাল নজরুলসহ চবির আরও দুই অধ্যাপক
আরও পড়ুন
যবিপ্রবির বীর প্রতীক তারামন বিবি হলে আন্তঃক্রীড়া প্রতিযোগিতা শুরু
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত
যবিপ্রবির কেমিকৌশল বিভাগের নবীনবরণ ও সেমিনার অনুষ্ঠিত
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু