ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ইউজিসির শাখা অফিস উদ্বোধন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ এএম
ইউজিসির শাখা অফিসের উদ্বোধন করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কার্যক্রম আরও সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার জন্য রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ইউজিসির একটি শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে (১১ তলা) আনুষ্ঠানিকভাবে এ শাখা অফিসের উদ্বোধন করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এ উপলক্ষে সেখানে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

নতুন শাখা অফিসে ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স, জনসংযোগ ও প্রকাশনা এবং অডিট বিভাগের দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান বলেন, বর্তমান ইউজিসি ভবনটি দীর্ঘদিনের পুরোনো এবং এটি ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ও উচ্চশিক্ষা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও সে তুলনায় ইউজিসির অবকাঠামো ও জনবল পর্যাপ্ত নয়।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যথাযথভাবে তদারকি, সমন্বয় ও পরিচালনায় সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। পুরোনো ভবন ভেঙে আধুনিক ও প্রয়োজনভিত্তিক নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দুই বছরের মধ্যে নির্মাণকাজ শুরু করার লক্ষ্য রয়েছে।

অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. নিয়াজ আহমদ চৌধুরী, সচিব ড. মো. ফখরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের পরিচালক ও জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ এবং ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় আহতদের দেখতে রামেকে শিবির কেন্দ্রীয় সভাপতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে হামলায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক সাংবাদিককে দেখতে গেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় আহতদের দেখতে রামেকে শিবির কেন্দ্রীয় সভাপতি
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি 
মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন রাবির সাংবাদিকরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আগামীকালের (৫ অক্টোবর) মধ্যে মামলা করার আশ্বাস দিয়েছে প্রশাসন। আশ্বাসে আপাতত কর্মসূচি থেকে ফিরেছেন সাংবাদিকরা, তবে হামলাকারীদের গ্রেপ্তারসহ দাবিগুলোতে অনড় রয়েছেন তারা।
মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন রাবির সাংবাদিকরা
বিশ্ব শিক্ষক দিবস আজ
শিক্ষকদের অবদান ও মর্যাদাকে স্বীকৃতি জানাতে আজ ৫ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। বাংলাদেশসহ বিশ্বের শতাধিক দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে।
বিশ্ব শিক্ষক দিবস আজ
রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হত্যার হুমকি, ভাঙচুর
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের হত্যার হুমকি এবং ওয়ার্ডে ভাঙচুরের অভিযোগ উঠেছে। 
রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হত্যার হুমকি, ভাঙচুর
আরও পড়ুন
দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে স্মার্ট ক্যাম্পাসে রূপান্ত করা হবে: ইউজিসি চেয়ারম্যান
‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’
প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ৩ বছরের মধ্যে স্মার্ট ক্যাম্পাস হবে: ইউজিসি চেয়ারম্যান
উচ্চশিক্ষার মানোন্নয়নে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি