ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মধ্যরাতে ঢাবির হল থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১০:২৮ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১টার দিকে হলের মেইন বিল্ডিংয়ের একটি ওয়াশরুম থেকে এগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সমাজসেবা সম্পাদক মো. জহির রায়হান রিপন বলেন, হলের মেইন বিল্ডিংয়ের ১ম ওয়াশরুমে ৩টা ককটেল সদৃশ বস্তু পাওয়া গেছে।

শাহবাগ থানার দায়িত্বরত অফিসার আল আমিন বলেন, বোম ডিসপোজাল ইউনিট ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করে নিয়ে যায়। তবে সেগুলো ককটেল ছিলো না।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ভীতিকর পরিবেশ তৈরির জন্য এমন করে টেপ বেঁধে সেগুলো রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারপরও সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে সজাগ দৃষ্টি রাখতে হবে।

এ বিষয়ে জহুরুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ফারুক শাহ গণমাধ্যমকে বলেন, বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, আমরা হলের সিসিটিভি ফুটেজ চেক করছি যে, কে বা কারা এগুলো করেছে। সেই সঙ্গে হলের নিরাপত্তা জোরদার কো হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় আহত ৬ শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) মূল ফটকের সামনে গাড়ির ধাক্কায় মার্কেটিং বিভাগের ৩২তম ব্যাচের ছয় শিক্ষার্থী আহত হয়েছেন।
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় আহত ৬ শিক্ষার্থী
জবিতে যাকাত ও কল্যাণ তহবিলের বৃত্তি পেলেন ৫৬ শিক্ষার্থী
আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিবারের যাকাত ও কল্যাণ তহবিলের উদ্যোগে ৫৬ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। নবমবারের মতো আয়োজিত এ বৃত্তি কার্যক্রমে বিভিন্ন বিভাগের নানা ধর্মাবলম্বী শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য নির্বাচিত করা হয়।
জবিতে যাকাত ও কল্যাণ তহবিলের বৃত্তি পেলেন ৫৬ শিক্ষার্থী
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম প্রায় ২৪ ঘণ্টা ধরে উপাচার্য ভবনে অবরুদ্ধ রয়েছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টা থেকে তিনি ভবনটির ভেতরে অবস্থান করছেন। এ অবস্থায় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য ফেরাতে রাবিতে চিঠি উৎসব 
একটা সময় প্রিয়জনের সঙ্গে মানুষের দূরবর্তী যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল চিঠি। ডাকপিয়নের অপেক্ষায় থাকা, খামের ভাঁজে লুকিয়ে থাকত প্রিয় মানুষের হাতের লেখা অজানা অনেক কথা।
নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য ফেরাতে রাবিতে চিঠি উৎসব 
রুয়েটে আবারও ১২ শিক্ষার্থী বহিষ্কার
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১২ শিক্ষার্থীকে আগামী দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ উঠেছে, সেই পরীক্ষাগুলো ঐ শিক্ষার্থীদের জন্য বাতিল করা হয়েছে।
রুয়েটে আবারও ১২ শিক্ষার্থী বহিষ্কার
আরও পড়ুন
বাড়ির পুকুরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
চার সন্তানের কেউই ছিল না কাছে, দরজা ভাঙতেই সামনে এলো ‘অপ্রত্যাশিত দৃশ্য’
সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য