ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাই শহীদ দিবসে বেরোবিতে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ যারা যাচ্ছেন

বেরোবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১০:৫৭ পিএম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছবি: আরটিভি

‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা, লাল ব্যাজ ধারণ, শোক র‍্যালি, শহীদদের কবর জিয়ারত, স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
‎
‎প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, সকাল ৬টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বাবনপুর গ্রামের উদ্দেশ্যে যাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল ৭টা ৩০ মিনিটে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করা হবে। এরপর সকাল ৯টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে লাল ব্যাজ ধারণ ও শোক র‍্যালি অনুষ্ঠিত হবে।
‎
‎সকাল ১০টা ১৫ মিনিটে স্বাধীনতা স্মারক মাঠে শহীদ আবু সাঈদের স্মৃতিচারণ ও পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ১০টা ৩০ মিনিটে ‘জুলাই শহীদ স্মরণে’ বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেল ৫টায় কেন্দ্রীয় মসজিদে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
‎
‎বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণপত্র সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান এবং অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ।
‎
‎এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন এবং দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার।‎

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রার্থীদের পাশ কাটিয়ে ভোটের সময় বাড়াল নির্বাচন কমিশন
প্রার্থীদের সঙ্গে আলোচনা ছাড়াই খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনে ১৫ ঘণ্টা ভোটের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন।
প্রার্থীদের পাশ কাটিয়ে ভোটের সময় বাড়াল নির্বাচন কমিশন
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খুবিতে দোয়া মাহফিল
শনিবার (২১ নভেম্বর) জুমার নামাজের পর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খুবিতে দোয়া মাহফিল
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চট্টগ্রাম পর্বে চ্যাম্পিয়ন চুয়েট এসরোর দল ‘প্রজন্ম অ্যাপোলো’
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা ভিত্তিক সংস্থা -নাসার পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ- ২০২৬’-এর চট্রগ্রাম অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর দল ‘প্রজন্ম অ্যাপোলো’।
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চট্টগ্রাম পর্বে চ্যাম্পিয়ন চুয়েট এসরোর দল ‘প্রজন্ম অ্যাপোলো’
রাকসুর দাবিতে টানা ৮৪ ঘন্টা ধরে প্রশাসন ভবনের সামনে অবস্থান
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে টানা ৮৪ঘন্টা ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন 'রাবি সংস্কার আন্দোলন' ও ‘মঞ্চ ২৪’-এর নেতাকর্মীরা।
রাকসুর দাবিতে টানা ৮৪ ঘন্টা ধরে প্রশাসন ভবনের সামনে অবস্থান
আয়ারল্যান্ডের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন জিহাদ
আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ১৪তম সিল্করোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (SRIFF- 2026) এ সেরা পরিচালনার জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার- শ্রেষ্ঠ পরিচালক (Belt & Road Jury Special Prize for Best Director) অর্জন করেছেন বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ।
আয়ারল্যান্ডের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন জিহাদ
আরও পড়ুন
বেরোবিতে শিক্ষার্থীর বিরুদ্ধে হল কর্মচারীকে মারধরের অভিযোগ
বেরোবিতে 'অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স'-এর শুভ উদ্বোধন
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী
বেরোবিতে ‘নবম বাংলাদেশ মার্কেটিং দিবস’ উদ্‌যাপন