ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেরোবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

বেরোবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম
ছবি: আরটিভি

রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন এবং ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবে খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে নিয়মিত বিভিন্ন আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি আন্তঃবিশ্ববিদ্যালয় খেলায় বেরোবি শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। এ সময় তিনি শিক্ষার্থীদের বৈষম্যহীন ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয়ের মেগা প্রজেক্টের আওতায় ইনডোর স্টেডিয়ামের কাজ দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর আহ্বায়ক এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান। শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এবারের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ছেলেদের ২০টি এবং মেয়েদের ১২টি দল অংশগ্রহণ করছে। জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মধ্যকার ম্যাচের মাধ্যমে ব্যাডমিন্টন প্রতিযোগিতার খেলা শুরু হয়। ব্যাডমিন্টন প্রতিযোগিতা শেষে আগামী ২৯ নভেম্বর ২০২৬ থেকে ভলিবল প্রতিযোগিতা শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবির চারুকলা অনুষদে নতুন বিভাগ চালুর পরিকল্পনা উপাচার্যের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা অনুষদে নতুন বিভাগ চালু করার পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি অনুষদটির অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক-কর্মকর্তার সংকট দূরীকরণ এবং শিক্ষা ও গবেষণার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।
জবির চারুকলা অনুষদে নতুন বিভাগ চালুর পরিকল্পনা উপাচার্যের
ইবিতে সমাবর্তনের নিবন্ধন ফি কমানোর দাবিতে স্মারকলিপি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তনের নিবন্ধন ফি কমানো এবং নিবন্ধনের সময়সীমা বৃদ্ধির দাবিতে প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। 
ইবিতে সমাবর্তনের নিবন্ধন ফি কমানোর দাবিতে স্মারকলিপি
বুটেক্সে হামলার তিন মাসেও চূড়ান্ত শাস্তি নেই, বহিষ্কারাদেশের মধ্যেই ক্লাস-ইন্টার্নশিপ 
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার ঘটনার তিন মাস পেরিয়ে গেলেও শাস্তির চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি প্রশাসন। সাময়িক বহিষ্কার থাকাকালীন শাস্তিপ্রাপ্ত ছাত্রদলের পদধারী শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে।
বুটেক্সে হামলার তিন মাসেও চূড়ান্ত শাস্তি নেই, বহিষ্কারাদেশের মধ্যেই ক্লাস-ইন্টার্নশিপ 
জাবিপ্রবি শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের, ব্যবস্থা নিতে উপাচার্যকে স্মারকলিপি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদার বিরুদ্ধে জ্যেষ্ঠ শিক্ষক ও প্রক্টরকে অপমান, অসৌজন্যমূলক আচরণ ও হুমকি-ধমকিসহ একাধিক অভিযোগ তুলে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন প্রতিবাদকারী শিক্ষকরা। একই সময় শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন। 
জাবিপ্রবি শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের, ব্যবস্থা নিতে উপাচার্যকে স্মারকলিপি
রুয়েটে অনুষ্ঠিত হচ্ছে দ্বীনি সম্মেলন, প্রধান বক্তা শায়খ আহমাদুল্লাহ
ক্যাম্পাস জীবনের বিদায়প্রান্তে দাঁড়িয়ে ইসলামী মূল্যবোধ ও জ্ঞানচর্চার সংস্কৃতি অব্যহত রাখার প্রত্যয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লিগ্যাসি অব দ্বীন কনফারেন্স ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের উদ্যোগ ‘ফাতিহ ’২১’-এর আয়োজনে আগামী ২ ডিসেম্বর রুয়েটের সেন্ট্রাল ফিল্ডে সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রুয়েটে অনুষ্ঠিত হচ্ছে দ্বীনি সম্মেলন, প্রধান বক্তা শায়খ আহমাদুল্লাহ
আরও পড়ুন
বেরোবিতে নিরাপদ ক্যাম্পাস ও জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বেরোবিতে শিক্ষার্থীর বিরুদ্ধে হল কর্মচারীকে মারধরের অভিযোগ
বেরোবিতে 'অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স'-এর শুভ উদ্বোধন
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী