ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসা, ৫ দফা দাবি ববি শিক্ষার্থীদের

ববি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৮:৩৬ পিএম
মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসা, ৫ দফা দাবি ববি শিক্ষার্থীদের। ছবি: ববি সংবাদদাতা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ক্ষতিপূরণ ও উন্নত চিকিৎসা সহায়তার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

রোববার (২৬ জুলাই) উপাচার্যের উদ্দেশ্যে দেওয়া স্মারকলিপিটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মাধ্যমে জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, তাদের সহপাঠী অহনা জেবিন ইরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পায়ের একটি ক্ষত নিয়ে চিকিৎসা নিতে গেলে সেখানে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও কম্পাউন্ডারের অবহেলার কারণে তার অবস্থার অবনতি ঘটে।

আরও পড়ুন

পরবর্তীতে সংক্রমণ ছড়িয়ে পড়ায় তাকে একাধিকবার অস্ত্রোপচার করাতে হয়েছে। এতে তিনি শারীরিক, মানসিক ও শিক্ষাজীবনে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করা হয়।

এ ঘটনায় শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি জানান। দাবিগুলো হলো—

১. ঘটনার পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও দ্রুত তদন্তে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন।

২. অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।

৩. ভুক্তভোগী শিক্ষার্থীর চিকিৎসা, অস্ত্রোপচার ও পুনর্বাসনের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করা।

৪. ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবা, দায়বদ্ধতা ও তদারকি ব্যবস্থা শক্তিশালী করা।

৫. ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তা ও একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিলে শুধু ভুক্তভোগী শিক্ষার্থীই ন্যায়বিচার পাবেন না, বরং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবার প্রতি শিক্ষার্থীদের আস্থাও পুনঃপ্রতিষ্ঠিত হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অবরুদ্ধ উপাচার্য ভবনের ভেতরে অসুস্থ হয়ে পড়েছেন দুইজন প্রাক্তন শিক্ষার্থী।
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্যকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন।
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
আরও পড়ুন
ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, ক্লিনিক সিলগালা
সাংগঠনিক আলোচনা গোপনে রেকর্ড করার দায়ে ববি ছাত্রদল নেতাকে শোকজ
প্রসূতির পেটে গজ রেখে সেলাই, মৃত্যুর পর হোয়াটসঅ্যাপে ক্ষমা চাইলেন ডাক্তার
প্রেমের প্রস্তাব ঘিরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারি