ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৈরাজ্যবিরোধী কর্মসূচি নিয়ে মাঠে নামছে জবি প্রশাসন

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পিএম
ছবি: আরটিভি

দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, র‍্যালি ও সমাবেশের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। ‘নৈরাজ্যকে না’ প্রতিপাদ্যে সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এসব কর্মসূচি পালন করা হবে।

রোববার (২২ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তার সভাকক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ১০টায় ক্যাম্পাস থেকে নৈরাজ্যবিরোধী র‍্যালি বের করা হবে। র‍্যালিটি রায়সাহেব বাজার ও বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরবে। পরে সকাল সাড়ে ১০টায় ভাষাশহীদ রফিক ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।

প্রস্তুতিমূলক সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, দেশব্যাপী নৈরাজ্য প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিরাপদ ক্যাম্পাস সবার প্রত্যাশা উল্লেখ করে তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে দেশের উন্নয়নে কাজ করতে হবে। কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। নতুন বাংলাদেশ গঠনে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। এ জন্য ঘোষিত কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, দেশকে সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে হলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষা ও গবেষণার পরিবেশ যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সচেতন থাকা জরুরি। নৈরাজ্যবিরোধী সচেতনতা তৈরির মাধ্যমে এমন সামাজিক পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে সবাই নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান নেবে।

সভায় কর্মসূচি বাস্তবায়নে র‍্যালির শৃঙ্খলা, নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ, সহকারী প্রক্টরবৃন্দ, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল, লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নঈম আকতার সিদ্দিক এবং কর্মকর্তা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।

এ ছাড়া লালবাগ বিভাগের ট্রাফিক পুলিশের প্রতিনিধি, জকসু, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন, কর্মচারী সমিতি ও সহায়ক কর্মচারী সমিতির নেতারা সভায় অংশ নেন। তাঁরা কর্মসূচি সফল করতে সহযোগিতার আশ্বাস দেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্যাম্পাসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা প্রতিহত করতে হবে: ছাত্রদল সভাপতি
দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যেন পুনরায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ তৈরি না হয়, সে বিষয়ে শিক্ষার্থীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ক্যাম্পাসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা প্রতিহত করতে হবে: ছাত্রদল সভাপতি
এবার চবির শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের বগির আসনে কেরোসিন ছড়িয়ে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
এবার চবির শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা
যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হলে পানি পরিশোধন কেন্দ্র উদ্বোধন
শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টা সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুন্সী মেহেরুল্লাহ হলে সুপেয় পানির সরবরাহব্যবস্থা ও পানি পরিশোধন কেন্দ্র স্থাপন করা হয়েছে। 
যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হলে পানি পরিশোধন কেন্দ্র উদ্বোধন
১৮ বছর বয়স থেকেই রক্তদানের বার্তা নিয়ে চবি স্কুলে বিআরএফ ইয়ুথ ক্লাব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের ১৮ বছর বয়স থেকেই রক্তদানের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।
১৮ বছর বয়স থেকেই রক্তদানের বার্তা নিয়ে চবি স্কুলে বিআরএফ ইয়ুথ ক্লাব
নজরুল বিশ্ববিদ্যালয়ে স্মার্ট গ্রন্থাগার গড়তে দিনব্যাপী প্রশিক্ষণ
গ্রন্থাগারকে শিক্ষার্থীবান্ধব ও যুগোপযোগী করে তুলতে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নজরুল বিশ্ববিদ্যালয়ে স্মার্ট গ্রন্থাগার গড়তে দিনব্যাপী প্রশিক্ষণ
আরও পড়ুন
ক্যাম্পাসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা প্রতিহত করতে হবে: ছাত্রদল সভাপতি
পাঁচ স্থানে স্টারলিংক, সুবিধার বাইরে জবির শহীদ সাজিদ ভবন
প্রচারণার ঘাটতি ও আবাসন সংকটে বিদেশি শিক্ষার্থী টানতে ব্যর্থ জবি
জবিতে নামেই কমনরুম, অস্বাস্থ্যকর পরিবেশে দুর্ভোগে ছাত্রীরা