ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাম্পাসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা প্রতিহত করতে হবে: ছাত্রদল সভাপতি

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১১:৩১ পিএম
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি: আরটিভি

দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যেন পুনরায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ তৈরি না হয়, সে বিষয়ে শিক্ষার্থীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

রোববার (২২ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আয়োজনে ফল উৎসব ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, “শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই আমরা আর ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। কোনোভাবেই তা মেনে নেওয়া হবে না। ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা সব সময় জাগ্রত রয়েছে।”

দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে যেভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে, অন্য ক্যাম্পাসের শিক্ষার্থীদেরও একইভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা দেশে হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা যেন কোনোভাবেই পুনর্বাসিত হতে না পারে, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমের প্রশংসা করে কেন্দ্রীয় সভাপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দায়িত্ব পালনকালে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময়ে জবি ছাত্রদলের বিভিন্ন কর্মকাণ্ড তাঁকে মুগ্ধ করেছে। সংগঠনটির কর্মস্পৃহা ও সাধারণ শিক্ষার্থীদের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন তিনি। এসব কর্মসূচিতে নিজেও উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণের চেষ্টা করেছেন বলে জানান।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কার্যক্রমে স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। পুরান ঢাকায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলন অব্যাহত রাখার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতেও সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে ক্যাম্পাসে ৬২ প্রজাতির দেশি-বিদেশি ফল নিয়ে ফল উৎসবের আয়োজন করে জবি ছাত্রদল। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ফল বিতরণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের জন্য ক্রীড়াসামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন। এ ছাড়া জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্যসচিব শামসুল আরেফিনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

উল্লেখ্য, দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে সোমবার (২৩ নভেম্বর) কেরানীগঞ্জে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে জবি ছাত্রদল। এ কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ৬২টি গাছের চারা রোপণ করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নৈরাজ্যবিরোধী কর্মসূচি নিয়ে মাঠে নামছে জবি প্রশাসন
দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, র‍্যালি ও সমাবেশের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।
নৈরাজ্যবিরোধী কর্মসূচি নিয়ে মাঠে নামছে জবি প্রশাসন
এবার চবির শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের বগির আসনে কেরোসিন ছড়িয়ে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
এবার চবির শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা
যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হলে পানি পরিশোধন কেন্দ্র উদ্বোধন
শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টা সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুন্সী মেহেরুল্লাহ হলে সুপেয় পানির সরবরাহব্যবস্থা ও পানি পরিশোধন কেন্দ্র স্থাপন করা হয়েছে। 
যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হলে পানি পরিশোধন কেন্দ্র উদ্বোধন
১৮ বছর বয়স থেকেই রক্তদানের বার্তা নিয়ে চবি স্কুলে বিআরএফ ইয়ুথ ক্লাব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের ১৮ বছর বয়স থেকেই রক্তদানের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।
১৮ বছর বয়স থেকেই রক্তদানের বার্তা নিয়ে চবি স্কুলে বিআরএফ ইয়ুথ ক্লাব
নজরুল বিশ্ববিদ্যালয়ে স্মার্ট গ্রন্থাগার গড়তে দিনব্যাপী প্রশিক্ষণ
গ্রন্থাগারকে শিক্ষার্থীবান্ধব ও যুগোপযোগী করে তুলতে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নজরুল বিশ্ববিদ্যালয়ে স্মার্ট গ্রন্থাগার গড়তে দিনব্যাপী প্রশিক্ষণ
আরও পড়ুন
নৈরাজ্যবিরোধী কর্মসূচি নিয়ে মাঠে নামছে জবি প্রশাসন
পাঁচ স্থানে স্টারলিংক, সুবিধার বাইরে জবির শহীদ সাজিদ ভবন
প্রচারণার ঘাটতি ও আবাসন সংকটে বিদেশি শিক্ষার্থী টানতে ব্যর্থ জবি
জবিতে নামেই কমনরুম, অস্বাস্থ্যকর পরিবেশে দুর্ভোগে ছাত্রীরা