ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঐক্যবদ্ধ না হলে ফের ফ্যাসিস্টের আগমন ঘটতে পারে: ইবি উপাচার্য

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৩:৩১ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান । ছবি: আরটিভি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, আমরা যদি জুলাই গণঅভ্যুত্থানের মতো ঐক্যবদ্ধ না থাকি এবং রাজনৈতিক মতপার্থক্য ভুলে দেশপ্রেমে উদ্বুদ্ধ না হই, তাহলে বাংলাদেশে আবারও ফ্যাসিস্টের আগমন ঘটতে পারে।

বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর আমরা দেখেছি, সেই যুদ্ধের কৃতিত্ব কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল নিজেদের বলে দাবি করেছে। এর ফলে দেশে বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশ বারবার সংকটের মুখে পড়েছে।

জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় আমাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, মতপার্থক্য ছিল না। আমাদের রক্তের রংও আলাদা ছিল না। আমরা যদি সেই ঐক্য ধরে রাখতে না পারি এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ না হই, তাহলে বাংলাদেশের সামনে আবারও ফ্যাসিস্টের আগমনের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ইতোমধ্যে আমরা দেখছি, ফ্যাসিস্টরা বিভিন্ন রূপে, বিভিন্নভাবে বাংলাদেশের নানা স্তরে প্রবেশের চেষ্টা করছে। তাই আজকের দিনে আমাদের নতুন করে শপথ নিতে হবে—যেভাবে ২০২৪ সালের জুলাইয়ে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের পরাজিত করেছিলাম, সেভাবেই বাংলাদেশকে ফ্যাসিস্টমুক্ত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানে রাজনৈতিক দল ও তাদের ছাত্রসংগঠনগুলোর ভূমিকার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, ৩৬ জুলাই অর্থাৎ আজকের ৫ আগস্টের সফলতার পেছনে অগণিত মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের ছাত্রসংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আন্দোলনের প্রথম পর্যায়ে নেতৃত্ব দিয়েছিল শিক্ষার্থীরা। রাজনৈতিক ব্যানারে আন্দোলন শুরু হলে হয়তো এটি সফল হতো না। কৌশলগত কারণে রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনগুলো সামনে না থাকলেও নেপথ্যে তাদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুস শহীদ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অবরুদ্ধ উপাচার্য ভবনের ভেতরে অসুস্থ হয়ে পড়েছেন দুইজন প্রাক্তন শিক্ষার্থী।
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্যকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন।
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
আরও পড়ুন
‘ইন্ডাস্ট্রি-রিলেটেড’ নতুন কোর্স চালুর ঘোষণা ইবি উপাচার্যের
বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়বে: আযম খান
‘কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের’
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই পুলিশ চাকরি থেকে বরখাস্ত