ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

‘ইন্ডাস্ট্রি-রিলেটেড’ নতুন কোর্স চালুর ঘোষণা ইবি উপাচার্যের

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন-২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। ছবি: সংগৃহীত

দেশের ২২টি শীর্ষস্থানীয় কোম্পানির অংশগ্রহণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন-২০২৬’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে কারিকুলামে ৩ ক্রেডিট সমমানের ১০০ নম্বরের ‘ইন্ডাস্ট্রি-রিলেটেড’ কোর্স চালুর ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

শনিবার (৩ অক্টোবর) সকালে ‘শিক্ষা-শিল্পের ঐকতান, কর্মসংস্থানের সমাধান’ প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে মানুষের চিন্তা-চেতনা ও ধ্যান-ধারণায় মৌলিক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের কারিকুলামে প্রয়োজনীয় বিষয়গুলো অন্তর্ভুক্ত করা না গেলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তারা প্রত্যাশিত প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারবে না।

শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, রিসার্চ, অ্যাকাডেমিক এবং এনগেজমেন্ট—এই তিন ক্ষেত্রে আপনাদের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয় এমওইউ করার জন্য সদাপ্রস্তুত। আমাদের দ্বার সবসময় আপনাদের জন্য উন্মুক্ত। আপনারা জেনে খুশি হবেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ একাডেমিক কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিল প্রত্যেকটি ডিসিপ্লিনে ৩ ক্রেডিট ও ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি-রিলেটেড কোর্স কারিকুলামে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, এই কারিকুলাম অন্তর্ভুক্তির প্রধান কারণ হলো, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ ও গবেষণার সুযোগ পায় এবং তাদের যোগ্যতা অনুযায়ী শিল্পখাতের সঙ্গে নিয়মিত সম্পৃক্ত হতে পারে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানগুলো একে অপরের সঙ্গে সবসময় সম্পৃক্ত থাকবে।

অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, আবুল খায়ের গ্রুপ, বেটোপিয়া গ্রুপ, টেলিটক, ইনোফিক্স আইটি সলিউশনস লিমিটেড, বেনকিউ, টেকনোডেরা, টিপি-লিংক বাংলাদেশ, সিঙ্গার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রাজবাড়ী জুট মিলস লিমিটেড, গ্রামীণফোন, আকিজ রিসোর্স, মেটাডোর ডিস্ট্রিবিউশন লিমিটেড, বিকাশ, বিআরবি কুষ্টিয়া, ডিবিসি নিউজ, গোল্ডেন জুট ও ব্র্যাকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন ও ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইবিতে ‘সুপার রেজোলিউশন মাইক্রোস্কোপ’ প্রশিক্ষণ কর্মশালা
শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান একাডেমিক ভবনের ৩৪৪ নম্বর কক্ষে এ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কর্মশালাটি আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলবে।
ইবিতে ‘সুপার রেজোলিউশন মাইক্রোস্কোপ’ প্রশিক্ষণ কর্মশালা
প্রধানমন্ত্রীর উপদেষ্টার কাছে ২টি ডাবল ডেকার বাস উপহার চাইলেন ইবি উপাচার্য
শনিবার (৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রশাসন আয়োজিত ‘শিক্ষা-শিল্পের ঐকতান, কর্মসংস্থানের সমাধান’ শীর্ষক ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিক কোলাবোরেশন প্রোগ্রামে সভাপতির বক্তব্যে তিনি এ আবদার জানান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টার কাছে ২টি ডাবল ডেকার বাস উপহার চাইলেন ইবি উপাচার্য
চবিতে জিপিএ-৫ পাওয়া ৪০০ শিক্ষার্থীকে সম্মাননা দিল ছাত্রশিবির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ৪০০ শিক্ষার্থীকে ‘এ+ সংবর্ধনা’ দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।
চবিতে জিপিএ-৫ পাওয়া ৪০০ শিক্ষার্থীকে সম্মাননা দিল ছাত্রশিবির
যবিপ্রবির সাবেক উপাচার্য আনোয়ারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনসহ সাতজনের বিরুদ্ধে দুটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
যবিপ্রবির সাবেক উপাচার্য আনোয়ারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
‘২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে এগোচ্ছে সরকার’
অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উচ্চ প্রবৃদ্ধির ধারাকে টেকসই করার লক্ষ্যে সরকার পাঁচ বছর মেয়াদি একটি কৌশলগত কাঠামো গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
‘২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে এগোচ্ছে সরকার’
আরও পড়ুন
ইবিতে ‘সুপার রেজোলিউশন মাইক্রোস্কোপ’ প্রশিক্ষণ কর্মশালা
প্রধানমন্ত্রীর উপদেষ্টার কাছে ২টি ডাবল ডেকার বাস উপহার চাইলেন ইবি উপাচার্য
‘২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে এগোচ্ছে সরকার’
রাশেদ খানের হস্তক্ষেপে নিয়োগ পাচ্ছেন ‘বসতভিটা না থাকা’ সেই প্রার্থী