ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

পোশাক শ্রমিকদের ওপর পুলিশি হামলায় ইবি ছাত্র ইউনিয়নের নিন্দা

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম
পোশাক শ্রমিকদের ন্যায্য দাবি আন্দোলনে পুলিশি হামলায় ইবি ছাত্র ইউনিয়নের নিন্দা। ছবি: সংগৃহীত

পোশাক শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ এবং শ্রমিকদের ওপর পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ।

সোমবার (২ নভেম্বর) রাতে এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি নূর আলম ও সাধারণ সম্পাদক তাহমিদ হাসান সজীব এই নিন্দা ও প্রতিবাদ জানায়।

সংগনটির সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের যৌথ বিবৃতিতে বলেন, গার্মেন্টস শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। অথচ ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, চাকরির নিশ্চয়তা ও মৌলিক অধিকারের দাবিতে আন্দোলন করতে গিয়ে তাদের হামলা ও হয়রানির শিকার হতে হচ্ছে, যা নিন্দনীয়।

নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আলোচনার মাধ্যমে সমাধান না করে বলপ্রয়োগ ও দমন-পীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলন ও ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করার পাশাপাশি জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে তারা শ্রমিকদের ওপর সব ধরনের হামলা, নির্যাতন ও হয়রানি বন্ধ করে শ্রমিকদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের মাদকদ্রব্যসহ (গাঁজা) আটক তিন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অর্থদণ্ডসহ বহিষ্কার করা হয়েছে।
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর, মোবাইলে লেখা ছিল ‘শরতের ঝরা পাতার মতো মৃত্যু’
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থী মাইশা মুশফিরাত।
সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর, মোবাইলে লেখা ছিল ‘শরতের ঝরা পাতার মতো মৃত্যু’
দীর্ঘ এক যুগ পর রুয়েট পেল উপ-উপাচার্য, অগ্রাধিকার গবেষণা-একাডেমিক উন্নয়ন
দীর্ঘ এক যুগ পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উপ-উপাচার্য (প্রো-ভিসি) পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন।
দীর্ঘ এক যুগ পর রুয়েট পেল উপ-উপাচার্য, অগ্রাধিকার গবেষণা-একাডেমিক উন্নয়ন
রাবির ব্যবসায় শিক্ষা অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৭৪ শিক্ষক-শিক্ষার্থী
ভালো ফলাফল অর্জনের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ৬৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
রাবির ব্যবসায় শিক্ষা অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৭৪ শিক্ষক-শিক্ষার্থী
ব্রুবার নতুন নেতৃত্বে সভাপতি পাপ্পু, সম্পাদক শুভ
স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে আরও গতিশীল করা এবং মানবিক সেবার পরিধি বাড়ানোর লক্ষ্যে...
ব্রুবার নতুন নেতৃত্বে সভাপতি পাপ্পু, সম্পাদক শুভ
আরও পড়ুন
পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনরত শ্রমিকরা
শ্রমিক আন্দোলনকে সহিংসতার পথে নিয়ে যাচ্ছে কারা?
মজুরি কমিশন গঠনের পর যারা আন্দোলন করছে তারা কেউ শ্রমিক নয়: ঢাকা রেঞ্জের ডিআইজি
পোশাক কারখানা বন্ধে দিনে ১ বিলিয়ন ডলারের ক্ষতির শঙ্কা