ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

তোলারাম কলেজে ছাত্রদল-শিবিরের তুমুল মারামারি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৪:০৪ পিএম
কলেজের মোড়সংলগ্ন ডাকবাংলো এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ এলাকায় ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের দুই কর্মীসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বুধবার (৫ আগস্ট) সরকারি তোলারাম কলেজের মোড়সংলগ্ন ডাকবাংলো এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কলেজসংলগ্ন এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রদলের দুই কর্মীসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

আরও পড়ুন

তবে কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ছাত্রদল, ছাত্রশিবির বা কলেজ প্রশাসনের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিআইইউতে পর্দা নামল দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের 
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ক্লাবের আয়োজনে ‘কালচারাল ফেস্ট ২.০— আন্তবিভাগ সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬’ শীর্ষক এ উৎসবের অন্যতম আকর্ষণ ছিলেন সংগীতশিল্পী বখতিয়ার হোসাইন, যিনি ‘বখতিয়ার–দ্য আর্টম্যান’ নামে পরিচিত।  এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাশরুর এনান, যিনি ‘কেটো ভাই’ নামে পরিচিত, নাজিব নিনাদ ও ফারহান পিরোম। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসে উৎসবের শেষ দিনের আয়োজন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা তুলে ধরা, সাংস্কৃতিক চর্চা বাড়ানো এবং পারস্পরিক সম্প্রীতি জোরদার করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। উৎসবে নৃত্য, সংগীত, আবৃত্তি ও চিত্রকলা— এই চারটি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিটি বিভাগে বিজয়ীদের জন্য ছিল ক্রেস্ট, বৃত্তি ও সনদ। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২০টির বেশি পণ্যের স্টল বসে। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি এসব স্টল ঘিরেও শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ দেখা যায়। অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী।  তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ক্লাব এমন একটি পর্যায়ে পৌঁছেছে, যেখানে অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোও ডিআইইউর আয়োজন সম্পর্কে আগ্রহী হচ্ছে। এ অগ্রগতির পেছনে ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য, প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা ও পরামর্শকদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে। দুই দিনব্যাপী আয়োজনের প্রশংসা করে অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২০টির বেশি স্টল বসেছে। এসব স্টলের মাধ্যমে অংশগ্রহণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং এর সাংস্কৃতিক ক্লাব সম্পর্কে জানার সুযোগ পেয়েছে। পরবর্তী সময়ে তাঁরা নিজেদের পরিচিতজনদের কাছেও বিশ্ববিদ্যালয়টির কথা তুলে ধরতে পারবেন, যা এর পরিচিতি বাড়াতে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, পয়লা বৈশাখ, ঈদ পুনর্মিলনীসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ক্লাব। তাঁর মতে, সংস্কৃতি একটি জাতির পরিচয়, ঐতিহ্য ও আত্মার প্রতিচ্ছবি। সাংস্কৃতিক চর্চা শুধু গান, কবিতা, নাচ কিংবা অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব, মানবিকতা ও আত্মবিশ্বাস বিকাশের সুযোগ তৈরি হয়। পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতেও সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, ইংরেজি বিভাগের অধ্যাপক এবং সব হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, উৎসবে বাইরের শিল্পীদের অংশগ্রহণ আয়োজনকে আরও প্রাণবন্ত করবে এবং দর্শনার্থীদের উপস্থিতি বাড়াবে বলে তিনি আশা করেন। একই সঙ্গে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি অনুষ্ঠানে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেদিকে সবার নজর রাখা প্রয়োজন। তিনি উৎসবের সার্বিক সফলতা কামনা করেন এবং শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, সাংস্কৃতিক চর্চার প্রসার এবং পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর লক্ষ্য নিয়ে শেষ হয় দুই দিনব্যাপী এ আয়োজন। আরটিভি/এসআর
ডিআইইউতে পর্দা নামল দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের 
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) হাল্ট প্রাইজের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাজমুল হোসেন গাজী এবং ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর হয়েছেন তাওহীদ আহমেদ। কমিটিতে বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ খান, নাবিয়ান বিন খালিদ, ফারজানা জাহান, তাসমিয়া ইসলাম তিশা, ওবায়দুর রহমান ও রুহিন হোসেন রুমি। এ ছাড়া ২৪ ব্যাচ থেকে কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন রুকাইয়া আফিয়া নেহা, শাহরিয়ার ইসলাম শিহাব, আহনাফ তাহমিদ, জান্নাতুল ফেরদৌস মহিমা, আব্দুল মুকিত সৌরভ, ইথুন কুমার সাহা, আশরাফুল আলম, মুজাহিদ ইসলাম ও সাউদিয়া জামান সিনথী। ২৫ ব্যাচ থেকে সিনিয়র অ্যাসোসিয়েট হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহমিদুল ইসলাম, ফারিহা জান্নাত, সাইফ রসুল খাঁন, মাইশা পারভিন, মোহাইমিনূর হাসান সানী, মো. ফাহিম ফয়সাল, মাহফুজ আহমেদ, মাসরুরুল হাসান তানজিম ও সাবিত হাসান অর্ক। অন্যদিকে, ২৬ ব্যাচ থেকে জুনিয়র অ্যাসোসিয়েট হিসেবে দায়িত্ব পেয়েছেন গালিব মোঃ আবদুল্লাহ্, মো. নাদিম হাসান, রাহুল কাঞ্জিলাল, মো. নাইমুল ইসলাম কাব্য, মো. ফারহান লাবীব, ওয়াসিয়া মুরসালাত মেধা ও আবিদ হাসান তালুকদার। নতুন কমিটির ক্যাম্পাস ডিরেক্টর মো. নাজমুল হোসেন গাজী বলেন, হাল্ট প্রাইজ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগের মাধ্যমে বিশ্বের বাস্তব সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করার একটি অসাধারণ প্ল্যাটফর্ম। হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে আমার লক্ষ্য হলো, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন কিছু করার সুযোগ তৈরি করা এবং তাদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে উৎসাহিত করা। তিনি আরও বলেন, আমরা চাই, শিক্ষার্থীরা এমন কিছু আইডিয়া নিয়ে কাজ করুক, যা পরিবেশ রক্ষা, টেকসই উন্নয়ন এবং সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে ভূমিকা রাখবে। আমি বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীদের মধ্যে সেই মেধা ও সক্ষমতা রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এমন কিছু উদ্যোগ উঠে আসবে, যা ভবিষ্যতে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। আরটিভি/এসআর
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ
কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত
ভুয়া অভিজ্ঞতার সনদ এবং নিয়োগে বয়সসংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পাঁচ শিক্ষক, একজন কর্মকর্তা ও একজন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।  বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় তদন্তের ভিত্তিতে তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে অভিযোগের পরিপ্রেক্ষিতে সাতজনকেই দীর্ঘদিন সাময়িক বরখাস্ত করে রাখা হয়েছিল। বরখাস্ত হওয়া শিক্ষকেরা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শিল, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগের অধ্যাপক ড. সুব্রত তালুকদার, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মণ্ডল এবং হিউম্যানিটিজ অ্যান্ড বিজনেস বিভাগের অধ্যাপক ড. মাসরুরা মোস্তফা ও সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান। বরখাস্ত হওয়া কর্মকর্তা ও কর্মচারী হলেন উপরেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রী এবং অফিস সহকারী সত্যজিৎ কুমার দত্ত। রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঁইয়া বলেন, তদন্ত শেষে কয়েকজনের কাছে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তাদের কেউ কেউ জবাব দিয়েছেন, আবার কেউ দেননি। পরে সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে পাঁচ শিক্ষক, একজন কর্মকর্তা ও একজন কর্মচারীকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম লঙ্ঘন ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন অভিযোগ তদন্তের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরটিভি/এসআর
কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত
জাপানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চলছে রাবির যৌথ পাঠদান কর্মসূচি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং জাপানের শিনশু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে Collaborative Online International Learning (COIL) পদ্ধতিতে সমন্বিত পাঠদান কার্যক্রম চলছে। 
জাপানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চলছে রাবির যৌথ পাঠদান কর্মসূচি
কাজ করিয়ে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ রাকসুর সাবেক নেতার বিরুদ্ধে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলামের বিরুদ্ধে ডিজাইনের কাজ করিয়ে পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগ উঠেছে। 
কাজ করিয়ে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ রাকসুর সাবেক নেতার বিরুদ্ধে
আরও পড়ুন
নিরাপত্তাকর্মীদের বেঁধে দেড় কোটি টাকার মালামাল লুট
সোনারগাঁয় বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জে শ্রমজীবী নারীদের জন্য তৈরি হয়েছে সরকারি আধুনিক হোস্টেল
পারিবারিক বিরোধে ঘরে ঢুকে ঘুমন্ত শিশুর শরীরে গরম পানি নিক্ষেপ